bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Jude 1
Jude 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
1
আমি যীশু খ্রীষ্টের দাস ও যাকোবের ভাই যিহূদা। পিতা ঈশ্বর যাদের ডেকেছেন ও ভালবেসেছেন এবং যীশু খ্রীষ্ট যাদের রক্ষা করেছেন তাদের কাছে আমি এই চিঠি লিখছি।
2
ঈশ্বর তোমাদের অনেক দয়া, শান্তি এবং ভালবাসা দান করুন।
3
প্রিয় বন্ধুরা, পাপ থেকে যে উদ্ধার আমরা সবাই পেয়েছি সেই উদ্ধার সম্বন্ধে আমি তোমাদের কাছে লিখবার জন্য খুবই আগ্রহী ছিলাম। কিন্তু তবুও খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস, যা ঈশ্বর তাঁর লোকদের চিরকালের জন্য দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর সেই উৎসাহ দেবার জন্য আমি তোমাদের কাছে লেখা দরকার মনে করলাম।
4
এর দরকার আছে, কারণ যে লোকদের শাস্তি সম্বন্ধে আগেই শাস্ত্রে লেখা হয়েছিল তারা তোমাদের মধ্যে চুপি চুপি ঢুকে পড়েছে। ঈশ্বরের প্রতি এই লোকদের ভক্তি নেই; আমাদের ঈশ্বরের দয়াকে তারা লমপটতার একটা অজুহাত মনে করে এবং যিনি আমাদের একমাত্র মালিক ও প্রভু সেই যীশু খ্রীষ্টকে তারা অস্বীকার করে।
5
তোমরা অবশ্য এই সব বিষয় ভাল করেই জান; তবুও আমি তোমাদের এই কথা মনে করিয়ে দিতে চাই যে, মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করে আনবার পরে যারা বিশ্বাস করে নি প্রভু তাদের ধ্বংস করেছিলেন।
6
এছাড়া যে স্বর্গদূতেরা নিজেদের অধিকার রক্ষা না করে নিজেদের জায়গা ছেড়ে চলে গিয়েছিল তাদের কথা মনে কর। সেই মহা দিনের বিচারের উদ্দেশ্যে ঈশ্বর তাদের চিরকালের জন্য অন্ধকারে বেঁধে রেখেছেন।
7
সদোম, ঘমোরা এবং তাদের আশেপাশের সব শহরের লোকেরাও ঠিক তাদের মতই ব্যভিচার, এমন কি, অস্বাভাবিক ব্যভিচার করেছিল। যারা চিরকালের আগুনে পুড়বার শাস্তি পাবে এরা তাদেরই নমুনা হয়ে আছে।
8
তবুও এই ভণ্ড শিক্ষকেরা তেমনি করে মন্দ স্বপ্নের বশে নিজেদের দেহ অশুচি করছে, স্বর্গদূতদের শাসন অগ্রাহ্য করছে এবং সেই গৌরবের পাত্রদের বিরুদ্ধে অপমানের কথা বলছে।
9
প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির দেহ নিয়ে শয়তানের সংগে তর্ক করছিলেন তখন তিনি তার বিরুদ্ধে কোন অপমানের কথা বলে তাকে দোষী করতে সাহস করেন নি। তিনি বরং বলেছিলেন, “প্রভু যেন তোমাকে বাধা দেন।”
10
কিন্তু এই ভণ্ড শিক্ষকেরা যা বোঝে না সেই সম্বন্ধে খারাপ কথা বলে এবং বুদ্ধিহীন পশুদের মত নিজে থেকেই যা বোঝে তাতেই ধ্বংস হয়।
11
ধিক্ সেই লোকদের! তারা কয়িনের পথে গেছে, লাভের জন্য বিলিয়মের ভুলের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে আর কোরহের মত বিদ্রোহ করে ধ্বংস হয়ে গেছে।
12
এই লোকেরা যখন দুঃসাহস নিয়ে তোমাদের প্রীতি-ভোজে যোগ দেয় তখন তোমাদের সেই ভোজের মধ্যে তারা ময়লার মত হয়। এরা কেবল নিজেদের বিষয়েই চিন্তা করে। এরা বাতাসে বয়ে নিয়ে যাওয়া জলহীন মেঘের মত। ফল পাড়বার সময়ে ফলহীন বলে শিকড় সুদ্ধ উপ্ড়ে ফেলা গাছের মত এরা দু’দিক থেকেই মৃত।
13
এরা ঝড়ের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মত; সমুদ্রের ফেনার মতই এদের লজ্জার কাজগুলো ভেসে ওঠে। এরা ঘুরে বেড়ানো তারার মতই; চিরকালের জন্য ভীষণ অন্ধকার এদের জন্য জমা করে রাখা হয়েছে।
14
আদমের বংশের সপ্তম পুরুষ হনোক এই লোকদের বিষয়ে আগেই বলেছিলেন, “দেখ, প্রভু তাঁর হাজার হাজার পবিত্র দূতদের নিয়ে সকলের বিচার করতে আসছেন, আর ভক্তিহীন লোকেরা ভক্তিহীন ভাবে যে সব খারাপ কাজ করেছে এবং সেই ভক্তিহীন পাপীরা প্রভুর বিরুদ্ধে যে সব শক্ত কথা বলেছে তার জন্য তিনি তাদের দোষী করতে আসছেন।”
16
এই সব লোকেরা সব সময় অসন্তুষ্টির ভাব দেখায়, নিজেদের ভাগ্যের দোষ দেয় এবং অন্তরের মন্দ কামনা-বাসনা অনুসারে চলাফেরা করে। তারা নিজেদের নিয়ে গর্ব করে এবং লাভের জন্য লোকদের খোশামোদ করে।
17
কিন্তু প্রিয় বন্ধুরা, যে সব কথা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতেরা আগে বলেছিলেন তা তোমরা মনে করে দেখ।
18
তাঁরা তোমাদের এই কথা বলতেন, “ঠাট্টা-বিদ্রূপ করাই যাদের স্বভাব তারা শেষ সময়ে আসবে এবং তাদের ভক্তিহীন কামনা-বাসনা অনুসারে চলবে।”
19
এই লোকেরা দলাদলির সৃষ্টি করে এবং তারা নিজেদের ইচ্ছামত চলে। তাদের অন্তরে পবিত্র আত্মা নেই।
20
কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপর ভিত্তি করে নিজেদের গড়ে তোল এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা কর।
21
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়া যেন তোমাদের অনন্ত জীবনে নিয়ে যায় তারই অপেক্ষায় তোমরা ঈশ্বরের ভালবাসার মধ্যে থাক।
22
তোমাদের মধ্যে যাদের বিশ্বাস স্থির নয় তাদের দয়া কর।
23
আগুন থেকে তুলে এনে অন্যদের রক্ষা কর। পাপ-স্বভাবের দ্বারা যাদের জীবন নোংরা হয়েছে তাদের অশুচি কাপড় পর্যন্ত ঘৃণা কর এবং নিজেদের সাবধানে রেখে তাদের দয়া কর।
24
একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের উছোট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সংগে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক। আমেন।
Jump to:
Chapter 1
All chapters:
1