bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Luke 18
Luke 18
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 19 →
1
শিষ্যেরা যাতে সব সময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য যীশু তাঁদের এই উদাহরণ বললেন: “কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না।
3
সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার এসে তাঁকে বলত, ‘ন্যায়বিচার করে আমার বিপক্ষের বিরুদ্ধে রায় দিন।’
4
সেই বিচারক কিছু দিন পর্যন্ত কিছুই করলেন না। কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, ‘যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না,
5
তবুও এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায়বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব।’ ”
6
এর পর প্রভু আরও বললেন, “ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখ।
7
তাহলে যারা ঈশ্বরকে দিন রাত ডাকে, ঈশ্বর কি তাঁর সেই বাছাই-করা লোকদের পক্ষে ন্যায়বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন?
8
আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায়বিচার করতে দেরি করবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন?”
9
যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত তাদের শিক্ষা দেবার জন্য যীশু এই কথা বললেন:
10
“দু’জন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা-ঘরে গেলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন ফরীশী ও অন্যজন কর্-আদায়কারী।
11
সেই ফরীশী দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে, আমি অন্য লোকদের মত ঠগ, অসৎ ও ব্যভিচারী নই, এমন কি, ঐ কর্-আদায়কারীর মতও নই।
12
আমি সপ্তায় দু’বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দিই।’
13
সেই সময় সেই কর্-আদায়কারী কিছু দূরে দাঁড়িয়ে ছিল। আকাশের দিকে তাকাবারও তার সাহস হল না; সে বুক চাপ্ড়ে বলল, ‘হে ঈশ্বর! আমি পাপী; আমার প্রতি করুণা কর।’
14
“আমি তোমাদের বলছি, সেই কর্-আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ী ফিরে গেল। কিন্তু সেই ফরীশীকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নীচু করা হবে এবং যে নিজেকে নীচু করে তাকে উঁচু করা হবে।”
15
লোকেরা ছোট ছেলেমেয়েদের যীশুর কাছে নিয়ে আসল যেন তিনি তাদের উপর হাত রাখেন। শিষ্যেরা এ দেখে সেই লোকদের বকুনি দিতে লাগলেন।
16
কিন্তু যীশু সেই ছেলেমেয়েদের নিজের কাছে ডেকে নিলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, “ছেলেমেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না; কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই।
17
আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলেমেয়ের মত ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনমতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না।”
18
সমাজের একজন নেতা যীশুকে জিজ্ঞাসা করলেন, “হে গুরু, আপনি একজন ভাল লোক। আমাকে বলুন, কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারব?”
19
যীশু তাঁকে বললেন, “আমাকে ভাল বলছেন কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই ভাল নয়।
20
আপনি তো আদেশগুলো জানেন, ‘ব্যভিচার কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার মা-বাবাকে সম্মান কোরো।’ ”
21
সেই নেতা বললেন, “ছোটবেলা থেকে আমি এই সব পালন করে আসছি।”
22
এই কথা শুনে যীশু তাঁকে বললেন, “এখনও একটা কাজ আপনার বাকী আছে। আপনার যা কিছু আছে বিক্রি করে গরীবদের বিলিয়ে দিন, তাহলে আপনি স্বর্গে ধন পাবেন। তারপর এসে আমার শিষ্য হন।”
23
এই কথা শুনে সেই নেতা খুব দুঃখিত হলেন, কারণ তিনি খুব ধনী ছিলেন।
24
সেই নেতার দিকে তাকিয়ে যীশু বললেন, “ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন!
25
ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢুকবার চেয়ে বরং সুচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।”
26
যীশুর এই কথা যারা শুনল তারা বলল, “তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে?”
27
যীশু বললেন, “মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব।”
28
তখন পিতর বললেন, “আমরা তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি।”
29
যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, যারা ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ী-ঘর, স্ত্রী, ভাই-বোন, মা-বাবা বা ছেলেমেয়ে ছেড়ে এসেছে,
30
তারা প্রত্যেকে এই যুগেই অনেক বেশী পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে।”
31
যীশু তাঁর বারোজন শিষ্যকে একপাশে ডেকে নিয়ে বললেন, “দেখ, আমরা যিরূশালেমে যাচ্ছি। মনুষ্যপুত্রের বিষয়ে নবীরা যা যা লিখে গেছেন তা সবই পূর্ণ হবে।
32
তাঁকে অযিহূদীদের হাতে দেওয়া হবে। লোকে তাঁকে ঠাট্টা ও অপমান করবে এবং তাঁর গায়ে থুথু দেবে।
33
ভীষণভাবে চাবুক মারবার পরে তারা তাঁকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন।”
34
শিষ্যেরা কিন্তু এই সব বিষয় কিছুই বুঝলেন না। সেই কথার অর্থ তাঁদের কাছে গোপন রাখা হয়েছিল বলে যীশু যে কি বলছিলেন তা তাঁরা বুঝলেন না।
35
যীশু যখন যিরীহো শহরের কাছে আসলেন তখন একজন অন্ধ লোক পথের ধারে বসে ভিক্ষা করছিল।
36
অনেক লোকের গলার আওয়াজ শুনে সে ব্যাপার কি তা জিজ্ঞাসা করল।
37
লোকেরা তাকে জানাল যে, নাসরতের যীশু ঐ পথ দিয়ে যাচ্ছেন।
38
তখন সে চিৎকার করে বলল, “দায়ূদের বংশধর যীশু, আমাকে দয়া করুন!”
39
যে লোকেরা ভিড়ের সামনে ছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল। কিন্তু সে আরও চিৎকার করে বলল, “দায়ূদের বংশধর, আমাকে দয়া করুন।”
40
যীশু থামলেন এবং সেই অন্ধকে তাঁর কাছে আনতে বললেন। সে কাছে আসলে পর তিনি বললেন,
41
“তুমি কি চাও? তোমার জন্য আমি কি করব?” সে বলল, “প্রভু, আমি যেন দেখতে পাই।”
42
যীশু তাকে বললেন, “আচ্ছা, তা-ই হোক। তুমি বিশ্বাস করেছ বলে ভাল হয়েছ।”
43
লোকটি তখনই দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে যীশুর পিছনে পিছনে চলল। এ দেখে সমস্ত লোক ঈশ্বরের প্রশংসা করল।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24