bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Revelation 22
Revelation 22
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
1
তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। সেটা স্ফটিকের মত চক্চকে ছিল এবং ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দু’ধারেই জীবন-গাছ ছিল। তাতে বারো রকমের ফল ধরে। প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। অভিশাপ আর থাকবে না।
3
ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁর সেবা করবে।
4
তারা তাঁর মুখ দেখতে পাবে এবং তাঁর নাম তাদের কপালে লেখা থাকবে।
5
রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
6
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, “এই সব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। প্রভু ঈশ্বর, যিনি নবীদের মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি তাঁর দূতকে পাঠিয়ে দিয়েছেন, যেন কিছুকালের মধ্যে যা অবশ্যই ঘটতে যাচ্ছে তা সেই স্বর্গদূত তাঁর দাসদের দেখাতে পারেন।”
7
যীশু বলছেন, “দেখ, আমি শীঘ্রই আসছি। এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য যে পালন করে সে ধন্য।”
8
আমি যোহন এই সব শুনেছি ও দেখেছি। সব শুনবার ও দেখবার পরে, যে স্বর্গদূত আমাকে এই সব দেখালেন আমি তাঁকে প্রণাম করবার জন্য তাঁর পায়ের উপর উবুড় হলাম।
9
কিন্তু তিনি আমাকে বললেন, “থাম, আমি তোমার ও তোমার বিশ্বাসী ভাইদের, অর্থাৎ নবীদের এবং যারা এই বইয়ের সব কথা পালন করে তাদের সহদাস। ঈশ্বরকেই প্রণাম কর।”
10
তারপর তিনি আমাকে বললেন, “এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন রেখো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী, সে এর পরেও অন্যায় করুক;
11
যে জঘন্য, সে এর পরেও জঘন্য থাকুক। সৎ লোক এর পরেও সৎ কাজ করতে থাকুক এবং যে লোক পবিত্র, সে এর পরেও পবিত্র থাকুক।”
12
যীশু বলছেন, “দেখ, আমি শীঘ্রই আসছি এবং প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সংগেই আছে।
13
আমি আল্ফা এবং ওমিগা, প্রথম ও শেষ, আরম্ভ ও শেষ।
14
“ধন্য তারা, যারা তাদের পোশাক ধুয়ে ফেলে যেন তারা জীবন-গাছের ফল খাবার অধিকারী হয় এবং ফটকের মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে।
15
কুুকুরের মত জঘন্য লোক, যাদুকর, ব্যভিচারী, খুনী, প্রতিমা- পূজাকারী, আর যারা মিথ্যা ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।
16
“আমি যীশু আমার দূতকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে মণ্ডলীগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দায়ূদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।”
17
পবিত্র আত্মা এবং কনে বলছেন, “এস।” আর যে এই কথা শুনছে সেও বলুক, “এস।” যার পিপাসা পেয়েছ সে আসুক এবং যে জল খেতে চায় সে বিনামূল্যে জীবন-জল খেয়ে যাক।
18
যে লোক এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য শোনে আমি তার কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, কেউ যদি এর সংগে কিছু যোগ করে তবে ঈশ্বরও এই বইয়ে লেখা সমস্ত আঘাত তার জীবনে যোগ করবেন।
19
আর এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে ঈশ্বরও এই বইয়ে লেখা জীবন-গাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন।
20
যিনি এই সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন, “সত্যিই আমি শীঘ্র আসছি।” আমেন। প্রভু যীশু, এস।
21
প্রভু যীশুর আশীর্বাদ ঈশ্বরের সব লোকদের সংগে থাকুক। আমেন।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22