bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Romans 16
Romans 16
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
1
এবার আমি আমাদের বোন ফৈবীর বিষয় তোমাদের কাছে সুপারিশ করছি। তিনি কিংক্রিয়া শহরের মণ্ডলীর পরিচারিকা।
2
ঈশ্বরের লোকদের যেভাবে আপন করে নেওয়া উচিত তাঁকে তোমরা প্রভুর নামে সেইভাবেই আপন করে নিয়ো। কোন ব্যাপারে যদি তিনি তোমাদের সাহায্য চান তবে তাঁকে সাহায্য কোরো, কারণ তিনি অনেক লোককে, এমন কি, আমাকেও সাহায্য করেছেন।
3
প্রিষ্কিল্লা ও আকিলাকে আমার শুভেচ্ছা জানায়ো। তাঁরা খ্রীষ্ট যীশুর কাজে আমার সংগে পরিশ্রম করেছেন।
4
আমার প্রাণ রক্ষা করতে গিয়ে তাঁরা নিজেদের মৃত্যুর মুখে ফেলেছিলেন। কেবল আমি নই, কিন্তু সমস্ত অযিহূদী মণ্ডলীগুলোও তাঁদের কাছে কৃতজ্ঞ।
5
তাঁদের বাড়ীতে যারা মণ্ডলী হিসাবে একসংগে মিলিত হয় তাদেরও শুভেচ্ছা জানায়ো। এশিয়া প্রদেশে প্রথম যিনি খ্রীষ্টকে গ্রহণ করেছিলেন আমার সেই প্রিয় বন্ধু ইপেনিতকে শুভেচ্ছা জানায়ো।
6
মরিয়ম, যিনি তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, তাঁকে শুভেচ্ছা জানায়ো। আন্দ্রনীক্ ও যূনিয়কে শুভেচ্ছা জানায়ো।
7
তাঁরা আমারই মত যিহূদী এবং আমার সংগে তাঁরাও জেলে বন্দী ছিলেন। প্রেরিত্দের মধ্যে তাঁরা খুব সম্মানিত লোক। তাঁরা আমার আগেই খ্রীষ্টের উপর বিশ্বাস করেছিলেন।
8
প্রভুর সংগে যুক্ত আমার প্রিয় বন্ধু আম্প্লিয়াতকে শুভেচ্ছা জানায়ো।
9
উর্বাণ, যিনি আমাদের সংগে খ্রীষ্টের জন্য কাজ করেন, তাঁকে আর আমার প্রিয় বন্ধু স্তাখিস্কে শুভেচ্ছা জানায়ো। আপিল্লিস্কে শুভেচ্ছা জানায়ো।
10
খ্রীষ্টের লোক হিসাবে তাঁকে যাচাই করে দেখা হয়েছে। আরিষ্টবুলের বাড়ীর লোকদের শুভেচ্ছা জানায়ো।
11
হেরোদিয়োন, যিনি আমার মতই যিহূদী, তাঁকে শুভেচ্ছা জানায়ো। নার্কিসের বাড়ীর মধ্যে যাঁরা প্রভুর লোক তাঁদের শুভেচ্ছা জানায়ো।
12
ত্রুফেণা ও ত্রুফোষাকে শুভেচ্ছা জানায়ো। এই স্ত্রীলোকেরা প্রভুর জন্য পরিশ্রম করেন। স্নেহের পর্ষিসকেও শুভেচ্ছা জানায়ো। এই স্ত্রীলোকটিও প্রভুর জন্য অনেক কাজ করেছেন।
13
খ্রীষ্টের উপর ভাল বিশ্বাসী বলে যাঁর সুনাম আছে সেই রূফকে ও তাঁর মাকে শুভেচ্ছা জানায়ো। তাঁর মা আমার কাছে আমার মায়ের মতই।
14
অসুংক্রিত, ফ্লিগোন, হের্মেস, পাত্রোবাস, হের্মাস্ এবং তাঁদের সংগে খ্রীষ্টের উপর বিশ্বাসী অন্যান্য ভাইদেরও শুভেচ্ছা জানায়ো।
15
ফিললগ ও যুলিয়া, নিরীয় ও তাঁর বোন, ওলুমপ ও তাঁদের সংগে ঈশ্বরের যে সব লোক আছেন তাঁদের সবাইকে শুভেচ্ছা জানায়ো।
16
ভালবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ো। খ্রীষ্টের সমস্ত মণ্ডলীগুলো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে।
17
ভাইয়েরা, তোমরা যে শিক্ষা পেয়েছ তার বিরুদ্ধে শিক্ষা দিয়ে যারা দলাদলি ও বাধার সৃষ্টি করে, তাদের প্রতি লক্ষ্য রাখতে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। তোমরা তাদের কাছ থেকে দূরে থেকো,
18
কারণ এই সব লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের সেবা না করে বরং নিজেদের পেটের সেবাই করছে। মিষ্টি ও খোশামোদের কথা বলে তারা সরলমনা লোকদের ঠকাচ্ছে।
19
তোমাদের বাধ্যতার কথা সবাই শুনেছে, আর সেইজন্য আমি তোমাদের উপর খুশী হয়েছি। আমি চাই যেন তোমরা ভালকে চিনে গ্রহণ কর এবং মন্দ থেকে দূরে থাক।
20
শান্তিদাতা ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নীচে ফেলে গুঁড়িয়ে দেবেন। আমাদের প্রভু যীশুর দয়া তোমাদের উপরে থাকুক।
21
আমার সংগে যিনি কাজ করেন সেই তীমথিয় তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; লুকিয়, যাসোন ও সোষিপাত্রও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁরাও আমার মত যিহূদী জাতির লোক।
22
আমি, তর্তিয়, পৌলের এই চিঠিখানা লিখছি। প্রভুর লোক হিসাবে আমিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি।
23
আমি যাঁর বাড়ীতে থাকি এবং মণ্ডলীর লোকেরা যাঁর বাড়ীতে একসংগে মিলিত হয় সেই গাইয় তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এই শহরের টাকা-পয়সার হিসাব রাখবার ভার যাঁর উপরে আছে সেই ইরাস্ত ও আমাদের ভাই কার্ত তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
25
যীশু খ্রীষ্টের বিষয়ে যে সুখবর আমি প্রচার করি সেই সুখবরের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে। অনেক যুগ ধরে ঈশ্বর তাঁর গুপ্ত উদ্দেশ্যের বিষয় কাউকে বলেন নি,
26
কিন্তু এখন সুখবরের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেইমত আমি প্রচার করছি। অনন্ত ঈশ্বরের আদেশ মত নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা খ্রীষ্টের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে।
27
একমাত্র তিনিই ঈশ্বর, তিনিই জ্ঞানী। যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে চিরকাল তাঁরই গৌরব হোক। আমেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16