bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ruth 3
Ruth 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
কিছুদিন পরে নয়মী রূতকে বলল, “মা, তোমার মংগলের জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে যেন তুমি সংসারী হতে পার।
2
যাঁর কাজের মেয়েদের সংগে তুমি এতদিন কাজ করেছ সেই বোয়স আমাদের আত্মীয়। আজ রাতে তিনি তাঁর খামারে যব ঝাড়বেন।
3
তুমি স্নান করে সুগন্ধি তেল মাখ ও ভাল কাপড়-চোপড় পরে সেই খামারে যাও। তবে তাঁর খাওয়া-দাওয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন তোমাকে দেখতে না পান।
4
তিনি যখন শুতে যাবেন তখন তুমি তাঁর শোবার জায়গাটা দেখে রাখবে। পরে সেখানে গিয়ে তুমি তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়বে। কি করতে হবে তখন তিনি তা তোমাকে বলে দেবেন।”
5
উত্তরে রূত বলল, “আপনি যা বললেন, তা সবই আমি করব।”
6
পরে সে খামারে গিয়ে তার শাশুড়ী তাকে যা করতে বলেছিল তা সবই করল।
7
খাওয়া-দাওয়ার পরে বোয়সের মনটা যখন খুশী হয়ে উঠল তখন তিনি গাদা-করা শস্যের এক পাশে গিয়ে শুয়ে পড়লেন। রূত চুপি চুপি গিয়ে তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়ল।
8
মাঝ রাতে বোয়স হঠাৎ চম্কে উঠে পাশ ফিরলেন। তিনি দেখলেন একজন স্ত্রীলোক তাঁর পায়ের কাছে শুয়ে আছে।
9
তিনি জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” রূত বলল, “আমি আপনার দাসী রূত। আপনি আপনার চাদরের নীচে আপনার এই দাসীকে আশ্রয় দিন, কারণ আপনি আমার দায়িত্ব বহনকারী আত্মীয়দের মধ্যে একজন।”
10
উত্তরে বোয়স বললেন, “সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। এই পর্যন্ত তুমি যে বিশ্বস্ততা দেখিয়েছ তার চেয়ে এইবার আরও বেশী বিশ্বস্ততা দেখালে, কারণ ধনী-গরীব কোন যুবকের পিছনেই তুমি যাও নি।
11
তুমি ভয় পেয়ো না, তুমি যা চাইবে আমি তোমার জন্য তা-ই করব। আমার গ্রামের সকলেই জানে যে, তুমি একজন ভাল মেয়ে।
12
আমি তোমার দায়িত্ব বহনকারী আত্মীয়দের একজন বটে, কিন্তু আমার চেয়েও নিকট আত্মীয় আর একজন আছেন।
13
তুমি আজ রাতটা এখানেই থাক। কাল সকালে যদি তিনি তোমার দায়িত্ব বহন করতে রাজী হন তবে ভালই; তিনিই তা করুন। কিন্তু যদি তিনি রাজী না হন তবে আমি জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি তোমার দায়িত্ব বহন করব। সকাল না হওয়া পর্যন্ত তুমি এখানেই শুয়ে থাক।”
14
কাজেই রূত ভোর রাত পর্যন্ত তাঁর পায়ের কাছে শুয়ে রইল। বোয়স বলেছিলেন, একজন স্ত্রীলোক যে খামারে এসেছিল তা যেন কেউ জানতে না পারে। সেইজন্য একে অন্যকে চিনবার মত আলো হওয়ার আগেই রূত উঠে পড়ল।
15
তখন বোয়স বললেন, “তোমার গায়ের চাদরটা আমার হাতে দাও এবং তুমিও সেটা ধরে রাখ।” রূত তা-ই করল। তখন বোয়স ছয় খুঁচি যব তাতে ঢেলে সেটা তার মাথার উপর তুলে দিয়ে গ্রামে চলে গেলেন। রূত যখন তার শাশুড়ী নয়মীর কাছে গেল তখন সে জিজ্ঞাসা করল, “মা, কি হল?” বোয়স তার জন্য যা করেছেন তা রূত তাকে সব খুলে বলল।
17
সে আরও বলল, “তিনি আমাকে এই ছয় খুঁচি যব দিলেন আর বললেন, ‘খালি হাতে তোমার শাশুড়ীর কাছে ফিরে যেয়ো না।’ ”
18
এই কথা শুনে নয়মী বলল, “মা, ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয় তা দেখ। আজই এর একটা ব্যবস্থা না করে তিনি থামবেন না।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4