bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Song of Solomon 7
Song of Solomon 7
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 8 →
1
হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানা দেখতে কেমন সুন্দর! তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত, তা যেন পাকা কারিগরের হাতের কাজ।
2
তোমার নাভি দেখতে গোল পাত্রের মত যার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না। তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মত যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
3
তোমার বুক দু’টা যেন হরিণের দু’টা বাচ্চা, কৃষ্ণসারের যমজ বাচ্চা।
4
হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা, তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের ফটকের কাছে হিষ্বোনের পুকুরগুলোর মত। তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করা লেবাননের উঁচু পাহারা-ঘর।
5
তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত; চক্চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল; সেই চুলের গোছায় রাজা বন্দী হয়ে আছেন।
6
হে আমার প্রিয়া, আমার আনন্দ দানকারিনী, তুমি কি সুন্দর, কি চমৎকার!
7
তোমার গড়ন খেজুর গাছের মত, আর বুক দু’টা যেন আংগুরের দু’টা থোকা।
8
আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব, আমি তার ফল ধরব।” তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা, তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত,
9
আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস। সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক, যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়ে আংগুর-রস সহজে চলে যায়।
10
আমি আমার প্রিয়ের, তাঁর কামনা-বাসনা আমারই জন্য।
11
প্রিয় আমার, চল, আমরা মাঠে যাই, মেহেদী ঝোপের মধ্যে গিয়ে রাত কাটাই।
12
চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই, দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না, তাতে ফুল ধরেছে কি না আর ডালিমের ফুল ফুটেছে কি না; আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব।
13
দূদাফল তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; তাজা ও পাকা সব রকম ভাল ভাল ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই এই সব রেখেছি।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8