bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Titus 3
Titus 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
ঈশ্বরের লোকদের মনে করিয়ে দাও যেন তারা শাসনকর্তা ও যাদের হাতে ক্ষমতা আছে তাদের অধীনে থাকে, বাধ্য হয় ও লোকদের সব রকম উপকার করবার জন্য প্রস্তুত থাকে।
2
তারা যেন কারও নিন্দা না করে বা ঝগড়াঝাঁটি না করে, বরং তারা যেন শান্ত স্বভাবের হয় এবং সকলের সংগে খুব নম্র ব্যবহার করে।
3
আমরাও আগে বুদ্ধিহীন ও অবাধ্য ছিলাম, ভুল পথে চলতাম, আর সুখভোগ ও নানা রকম কামনা-বাসনার দাস ছিলাম। আমরা অন্যের প্রতি হিংসা করতাম এবং অনিষ্ট করবার চিন্তায় জীবন কাটাতাম। নিজেরা ঘৃণার যোগ্য হলেও আমরা একে অন্যকে ঘৃণা করতাম।
4
কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের দয়া ও ভালবাসা প্রকাশিত হল তখন তিনি পাপ থেকে আমাদের উদ্ধার করলেন।
5
কোন সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেন নি, তাঁর করুণার জন্যই তা করলেন। পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুন ভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধূয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন।
6
আমাদের উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে তিনি খোলা হাতে পবিত্র আত্মাকে আমাদের দিলেন,
7
যেন আমরা অনন্ত জীবনের আশ্বাস পেয়ে ঈশ্বরের সব কিছুর অধিকারী হই। এটা সম্ভব হয়েছে, কারণ ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে।
8
এই কথা বিশ্বাসযোগ্য। আমি চাই, তুমি এই সব বিষয়ের উপর জোর দাও, যাতে ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করেছে তারা অন্যদের উপকার করবার কাজে নিজেদের ব্যস্ত রাখবার দিকে মন দেয়। মানুষের পক্ষে এই সব ভাল এবং উপকারী।
9
মূর্খের মত তর্কাতর্কি, বংশ-তালিকা, ঝগড়া-বিবাদ ও আইন-কানুন নিয়ে কথা কাটাকাটি থেকে তুমি দূরে থাক, কারণ এগুলো করে কোন লাভ নেই; এ সবই অর্থহীন।
10
যে লোক ভুল শিক্ষা দিয়ে দলাদলির সৃষ্টি করে তাকে প্রথমে একবার, পরে আর একবার সাবধান কোরো। এতে কাজ না হলে তার সংগে মেলামেশা একেবারেই বন্ধ করে দাও।
11
তুমি তো জান যে, এই রকম লোকের মনের চিন্তা খারাপ। সে পাপী; সে নিজেকে নিজেই দোষী বলে প্রমাণ করে।
12
আমি আর্তিমা কিম্বা তুখিককে তোমার কাছে পাঠালেই তুমি নীকপলিতে আমার কাছে আসবার জন্য বিশেষভাবে চেষ্টা কোরো, কারণ আমি নীকপলিতেই শীতকাল কাটাব বলে ঠিক করেছি।
13
উকিল সীনা ও আপল্লোর যাত্রাপথের জন্য যতটা সম্ভব সাহায্য কোরো, যেন তাঁদের কোন কিছুর অভাব না হয়।
14
অন্যদের উপকার করবার কাজে নিজেদের ব্যস্ত রাখতে আমাদের লোকদের শিখতে হবে, যেন তারা অন্যদের অভাব মিটাতে পারে। এই রকম করলে তাদের জীবন ফলবান হয়ে উঠবে।
15
আমার সংগে যাঁরা আছেন তাঁরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্য যাঁরা আমাদের ভালবাসেন তাঁদের শুভেচ্ছা জানায়ো। তোমাদের সকলের উপর ঈশ্বরের দয়া থাকুক।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3