bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Revelation 2
Revelation 2
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 3 →
1
ইফিসিও শহরের মন্ডলীর দূতের কাছে লেখ, - যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে, সোনার সাতটি দীপাধারের মাঝখানে গমনাগমন করেন, তিনি এই কথা বলছেন,
2
“আমি তোমার কাজ, কঠিন পরিশ্রম ও ধৈয্যের কথা জানি; আর আমি জানি যে, তুমি মন্দ লোকদের সহ্য করতে পার না, এবং যারা প্রেরিত না হয়েও নিজেদের প্রেরিত বলে দাবি করে, তুমি তার প্রমাণও পেয়েছ যে তারা মিথ্যাবাদী;
3
আমি জানি তোমার ধৈর্য্য আছে এবং তুমি আমার নামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, ক্লান্ত ও ভীত হয়ে পড়নি l
4
তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, আমার প্রতি প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ ।
5
অতএব ভেবে দেখো, তুমি কোথা থেকে কোথায় নেমে গেছ, মন ফেরাও এবং প্রথমে যে সব কাজ করতে সে সব কাজ কর; যদি তুমি মন না ফেরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটা তার জায়গা থেকে সরিয়ে ফেলবো l
6
কিন্তু তোমার একটা গুণ আছে; আমি যে নীকলায়তীয়রা যা করে তা তুমি ঘৃণা কর, আর আমিও তা ঘৃণা করি l
7
যার শোনার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন, যে জয়ী হবে, তাকে আমি ঈশ্বরের “পরমদেশের জীবনবৃক্ষের” ফল খেতে দেব l
8
“স্মুর্ণা শহরের মন্ডলীর দূতের কাছে লেখ;- যিনি প্রথম ও শেষ, যিনি মরেছেন এবং জীবিত হয়েছেন তিনি এই কথা বলেছেন -
9
তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, (কিন্তু তুমি ধনী), নিজেদের যিহূদী বললেও যারা যিহূদী নয়, (বরং শয়তানের সমাজ, তাদের ধর্ম্ম-নিন্দাও আমি জানি) l
10
তুমি যে সব দুঃখ ভোগ করতে যাচ্ছ, তাতে ভয় পেয় না l শোন, শয়তান তোমাদের মধ্যে কয়েকজনকে পরীক্ষা করার জন্য কারাগারে পুরে দেবে, তাতে দশ দিন ধরে তোমরা কষ্ট ভোগ করবে l তুমি মৃত্যু পর্য্যন্ত বিশ্বস্ত থাক, তাতে আমি তোমাকে জীবন-মুকুট দেব l
11
যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন l যে জয়ী হবে, দ্বিতীয় মৃত্যু তাকে বিনষ্ট করবে না l
12
পর্গাম শহরের মন্ডলীর দূতের কাছে লেখ - যিনি ধারালো ছোরার দুইদিকেই ধার আছে তার অধিকারী, তিনি এ কথা বলছেন;
13
তুমি কোথায় বাস করছ তা আমি জানি, সেখানে শয়তানের সিংহাসন আছে l তবুও তুমি আমার ওপর বিশ্বস্ত আছ এবং আমার ওপর তোমার বিশ্বাসকে অস্বীকার কর নি; যেখানে শয়তান বাস করে, সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপা তোমাদের সামনে খুন হয়েছিল l
14
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কয়েকটা কথা বলার আছে, কেননা তোমার ওখানে কিছু লোক আছে যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে; সেই লোক বালাক রাজাকে শিক্ষা দিয়েছিল, যেন তিনি প্রতিমার সামনে উত্সর্গ করা খাবার খাওয়া ও ব্যভিচার করার মধ্য দিয়ে ইস্রায়েল সন্তানদের পাপের দিকে নিয়ে যান l
15
তাছাড়া নীকলায়তীয়দের শিক্ষা অনুসারে যারা চলে, সেইরূপ কয়েকজন ও তোমার ওখানে আছে l
16
অতএব মন ফেরাও, যদি মন না ফেরাও তবে আমি শীঘ্রই তোমার কাছে আসব এবং আমার মুখ থেকে বেরিয়ে আসা তরোয়াল দিয়ে তাদের সাথে যুদ্ধ করব l
17
যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন l যে জয়ী হবে, তাকে আমি লুকানো “মান্না” দেব এবং একটা সাদা পাথর তাকে দেব, সেই পাথরের ওপরে “নূতন এক নাম” লেখা আছে; আর কেউ সেই নাম জানে না, কেবল যে সেটা পাবে, সেই তা জানবে l
18
থুয়াতীরা শহরের মন্ডলীর দূতের কাছে লেখ;- যিনি ঈশ্বরের পুত্র, যাঁর চোখ আগুনের শিখার মত এবং যাঁর পা পালিশ করা পিতলের মত, তিনি এই কথা বলছেন,
19
আমি তোমার সব কাজ, তোমার ভালবাসা ও বিশ্বাস এবং সেবা ও তোমার ধৈর্য্যের কথা জানি, আর তুমি প্রথমে যে সব কাজ করেছিলে তার চেয়ে এখন যে আরো বেশী কাজ করছ সে কথাও আমি জানি l
20
কিন্তু তোমার বিরুদ্ধে আমার কথা আছে; ঈষেবল নামে যে মহিলার অন্যায় সহ্য করছ, যে নিজেকে ভাববাদিনী বলে, তার শিক্ষার দ্বারা সে আমার দাসদের ভুলায়, যেন তারা ব্যভিচার করে এবং প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খায় l
21
আমি তাকে মন ফেরাবার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে নিজের ব্যভিচার থেকে মন ফেরাতে চায় নিl
22
দেখ, আমি তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখব এবং যারা তার সাথে ব্যভিচার করে, তারা যদি তার কাজ থেকে মন না ফেরায়, তবে নিজেদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব;
23
মহামারী দিয়ে তার সন্তানদের ও আমি মেরে ফেলব; তাতে সব মন্ডলীগুলো জানতে পারবে যে, “আমিই মানুষের অন্তর ও মন খুঁজে দেখি, আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব l”
24
কিন্তু থুয়াতীরাতের বাকী লোকেরা, তোমরা যারা সেই শিক্ষা মত চল না, এবং যাকে শয়তানের সেই গভীর শিক্ষা বলা হয় তা জান না, তোমাদের আমি বলছি - তোমাদের উপরে শাসন ভার দেব না;
25
কেবল যা তোমাদের আছে, আমি না আসা পর্য্যন্ত তা শক্ত করে ধরে রাখো l
26
পিতা যেমন আমাকে সব জাতির উপরে প্রভু হবার ক্ষমতা দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্য্যন্ত করতে থাকবে, আমি তাকেও সেই শাসন ক্ষমতা দেব;
27
সে লৌহদন্ড দিয়ে তাদের শাসণ করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে” l
28
ঠিক যেমন আমি আমার পিতার কাছ থেকে পেয়েছিলাম তেমন তাকে আমি ভোরের তারাও দেব l
29
যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মন্ডলীগুলোকে কি বলছেন l
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22