bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Revelation 5
Revelation 5
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
1
তারপর যিনি সেই সিংহাসনের ওপরে বসে ছিলেন তাঁর ডান হাতে আমি একটা বই দেখলাম, বইটার ভেতরে ও বাইরে লেখা ছিল এবং সাতটা মোহর দিয়ে সীলমোহর করা ছিল ।
2
আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় বলতে শুনেছিলাম, “কে এই সীলমোহরগুলো ভেঙে বইটা খোলবার যোগ্য?”
3
স্বর্গে বা পৃথিবীতে কিংবা পৃথিবীর গভীরে কেউই সেই বইটা খুলতেও পারল না অথবা ইহা পড়তেও পারল না ।
4
আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকে পাওয়া গেল না, যে ঐ বইটি খোলবার বা পড়বার যোগ্য ।
5
পরে নেতাদের মধ্যে একজন আমাকে বলেছিলেন, “ কেঁদ না l যিহুদা বংশের সিংহ, অর্থাৎ দায়ূদের বংশধর জয়ী হয়েছেন l তিনিই ঐ সাতটা সীলমোহর ভেঙে বইটা খুলতে পারেন ।”
6
চারটি জীবন্ত প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল, তার ওপর আমি একটি মেষশিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম l দেখে আমার মনে হচ্ছিল যেন মেষশিশুকে মেরে ফেলা হয়েছিল l ঐ মেষশিশুটির সাতটা শিং ও সাতটা চোখ ছিল lএইগুলো ঈশ্বরের সাতটি আত্মা যাদের জগতের সব জায়গায় পাঠানো হয়েছিল।
7
সেই মেষশিশু এসে, যিনি ঐ সিংহাসনে বসে ছিলেন, তাঁর ডান হাত থেকে সেই বইটা নিলেন ।
8
বইটা নেবার পর, সেই চারটি জীবন্ত প্রাণী ও চব্বিশ জন নেতা মেষশিশুর সামনে উপুড় হলেন l তাঁদের প্রত্যেকের হাতে একটা করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার বাটি ছিল, সেই ধূপেপূর্ণ বাটিগুলো হল ঈশ্বরের লোকেদের প্রার্থনা ।
9
তাঁরা একটা নতুন গান গাইছিলেন, তুমিই ঐ বইটা নিয়ে তার সীলমোহরগুলো খোলবার যোগ্য কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, লোক ও জাতির ভেতর থেকে
10
ঈশ্বরের জন্য লোকদের কিনেছে তুমি তাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছে এবং আমাদের ঈশ্বরের সেবা করবার জন্য পুরোহিত করেছ এবং পৃথিবীতে তারাই রাজত্ব করবে
11
তারপর আমি চেয়ে দেখেছিলাম ও সেই সিংহাসনের, জীবন্ত প্রাণীদের ও নেতাদের চারদিকে অনেক স্বর্গ দূতের গলার আওয়াজ শুনেছিলাম; তাঁরা সংখ্যায় ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি ।
12
তাঁরা জোরে চিত্কার করে বলেছিলেন, -“যে মেষশিশুকে মেরে ফেলা হয়েছিল, তিনিই ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান, গৌরব ও প্রশংসা পাবার যোগ্য।”
13
তারপর স্বর্গে, পৃথিবীতে ও পৃথিবীর গভীরে ও সমুদ্রের যত প্রাণী আছে এমন কি সেগুলোর ভেতরে আর যা কিছু আছে, সকলকে আমি এই কথা বলতে শুনলাম, “সিংহাসনের ওপরে তাঁর ও সেই মেষশিশুর যিনি বসে আছেন চিরকাল প্রশংসা, সম্মান, ক্ষমতা এবং গৌরব হোক ।”
14
সেই চারটি জীবন্ত প্রাণী বললেন, “আমেন।” এবং নেতারা ভূমির ওপর শুয়ে পড়ে উপাসনা করছিলেন । একখানি পুস্তকের সপ্ত মুদ্রা খোলবার দর্শন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22