bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
1 Kings 6
1 Kings 6
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 7 →
1
মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইয়া আসিবার পর চারি শত আশি বৎসরে, ইস্রায়েলের উপরে শলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের সিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে শলোমন সদাপ্রভুর উদ্দেশে গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন।
2
শলোমন রাজা সদাপ্রভুর উদ্দেশে যে গৃহ নির্মাণ করিলেন, তাহা দৈর্ঘ্যে ষাট হস্ত, প্রস্থে কুড়ি, ও উচ্চতায় ত্রিশ হস্ত।
3
আর সেই গৃহের মন্দিরের সম্মুখে একবারান্দা ছিল, তাহা গৃহের প্রস্থানুসারে কুড়ি হস্ত দীর্ঘ, ও গৃহের সম্মুখে দশ হস্ত প্রস্থ।
4
আর গৃহের নিমিত্ত তিনি জালবদ্ধ বাতায়ন প্রস্তুত করিলেন।
5
আর তিনি গৃহের দেওয়ালের গাত্রে চারিদিকে, মন্দিরের ও অন্তর্গৃহের দেওয়ালের গাত্রে চারিদিকে, থাক করিলেন; এবং চারিদিকে কুঠরি নির্মাণ করিলেন।
6
তাহার নিচের থাক পাঁচ হস্ত প্রস্থ, ও মধ্যের থাক ছয় হস্ত প্রস্থ, এবং তৃতীয় থাক সাত হস্ত প্রস্থ; কেননা কড়িকাষ্ঠ যেন দেওয়ালের মধ্যে বদ্ধ না হয়, এই জন্য তিনি গৃহের চারিদিকে দেওয়ালের বহির্ভাগ সোপানাকার করিলেন।
7
আর গৃহের নির্মাণকালে প্রস্তরাকরে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্মিত হইল; নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লৌহাস্ত্রের শব্দ শুনা গেল না।
8
মধ্যের থাকের দ্বার গৃহের দক্ষিণদিকে ছিল, এবং লোকে পেঁচাল সিঁড়ি দিয়া মধ্যতলাতে, ও মধ্যতলা হইতে তৃতীয় তলাতে উঠিত।
9
এইরূপে তিনি গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন, এবং এরসকাষ্ঠের কড়ি ও সারি সারি [ফলক] দ্বারা গৃহ আচ্ছাদন করিলেন।
10
আর গৃহের সর্বগাত্রে পাঁচ পাঁচ হস্ত উচ্চ কুঠরির থাক করিলেন, তাহা এরসকাষ্ঠ দ্বারা গৃহের সহিত সংযুক্ত ছিল।
11
পরে শলোমনের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
12
তুমি এই গৃহ নির্মাণ করিতেছ; ভাল, যদি আমার সমস্ত বিধি-পথে চল, আমার শাসন সকল পালন কর, ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চল, তবে আমি তোমার পিতা দায়ূদকে যাহা বলিয়াছি, আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব।
13
আর আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে বাস করিব, আপন প্রজা ইস্রায়েলকে ত্যাগ করিব না।
14
এইরূপে শলোমন গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন।
15
আর তিনি ভিতরে গৃহের দেওয়াল সকলের গাত্রে এরসকাষ্ঠের তক্তা দিলেন; তিনি ভিতরে গৃহের মেঝে অবধি দেওয়ালের ছাদ পর্যন্ত ঐ কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন, এবং গৃহের মেঝে দেবদারুকাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন।
16
আর বিংশতি হস্ত পরিমিত গৃহের যে পশ্চাদ্ভাগ, তাহা মেঝে অবধি দেওয়ালের ছাদ পর্যন্ত এরসকাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন, এবং ভিতরে অন্তর্গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের জন্য তাহা প্রস্তুত করিলেন।
17
তাহাতে গৃহ, অর্থাৎ অগ্রস্থিত মন্দির চল্লিশ হস্ত দীর্ঘ হইল।
18
আর গৃহমধ্যে এরসকাষ্ঠে বার্তাকী ও বিকসিত পুষ্প ক্ষোদা হইল; সকলই এরসকাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না।
19
আর ঈশ্বরের নিয়ম-সিন্দুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন।
20
তিনি অন্তর্গৃহ ভিতরে বিংশতি হস্ত দীর্ঘ ও বিংশতি হস্ত প্রস্থ ও বিংশতি হস্ত উচ্চ করিয়া নির্মল স্বর্ণে মুড়াইলেন, এবং বেদি এরসকাষ্ঠে মুড়াইলেন।
21
শলোমন নির্মল স্বর্ণ দ্বারা গৃহের ভিতরের ভাগ মুড়াইলেন, এবং অন্তর্গৃহের সম্মুখে স্বর্ণশৃঙ্খল রাখিলেন, আর অন্তর্গৃহ স্বর্ণ দ্বারা মুড়াইলেন।
22
তিনি সমস্ত গৃহ স্বর্ণে মুড়াইলেন, যে পর্যন্ত সমুদয় গৃহ সাঙ্গ না হইল, এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত বেদিটি স্বর্ণে মুড়াইলেন।
23
আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হস্ত উচ্চ জলপাইকাষ্ঠের দুই করূব নির্মাণ করিলেন।
24
এক করূবের এক পক্ষ পাঁচ হস্ত, ও অন্য পক্ষ পাঁচ হস্ত ছিল; এক পক্ষের প্রান্তভাগ হইতে অন্য পক্ষের প্রান্তভাগ পর্যন্ত দশ হস্ত হইল।
25
আর দ্বিতীয় করূবও দশ হস্ত ছিল; দুই করূবের সম পরিমাণ ও সম আকার ছিল।
26
প্রথম এবং দ্বিতীয় দুই করূবই দশ দশ হস্ত উচ্চ ছিল।
27
পরে তিনি সেই দুই করূবকে ভিতরের গৃহে স্থাপন করিলেন, এবং করূবদের পক্ষ এমন প্রসারিত হইল যে, একটির পক্ষ এক দেওয়াল, অন্যটির পক্ষ অন্য দেওয়াল স্পর্শ করিল, এবং তাহাদের পক্ষ গৃহমধ্যে পরস্পর স্পর্শ করিল।
28
পরে তিনি করূব দুইটিকে স্বর্ণে মুড়াইলেন।
29
আর করূবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের মূর্তিতে গৃহের সমস্ত দেওয়ালের গাত্র ভিতরে বাহিরে চারিদিকে ক্ষোদিত করিলেন;
30
এবং গৃহের মেঝে ভিতরে বাহিরে স্বর্ণে মুড়াইলেন।
31
আর তিনি অন্তর্গৃহের প্রবেশ-দ্বারে জলপাইকাষ্ঠের কবাট নির্মাণ করিলেন, এবং কপালি ও বাজু [দেওয়ালের] পঞ্চমাংশ হইল।
32
ঐ জলপাইকাষ্ঠময় দুই কবাটে করূবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের আকৃতি ক্ষোদিত করিয়া স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন; আর করূব ও খর্জুর বৃক্ষের উপরে স্বর্ণের পাত করিয়া দিলেন।
33
তদ্রূপ তিনি মন্দিরের দ্বারের নিমিত্ত [দেওয়ালের] চতুর্থাংশে জলপাইকাষ্ঠের চৌকাঠ করিলেন।
34
আর দেবদারুকাষ্ঠের দুই কবাট নির্মাণ করিলেন, এক কবাটের দুই বাইল যেমন কব্জাতে খেলিত, অন্য কবাটের দুই বাইলও তদ্রূপ কব্জাতে খেলিত।
35
আর তিনি তাহার উপরে করূব, খর্জুর বৃক্ষ ও বিকসিত পুষ্প ক্ষুদিয়া সেই ক্ষোদিত কর্মসুদ্ধ তাহা স্বর্ণ দ্বারা মুড়াইলেন।
36
আর তিনি তিন পংক্তি তক্ষিত প্রস্তর ও এক পংক্তি এরসকাষ্ঠের কড়ি দ্বারা ভিতর প্রাঙ্গণ নির্মাণ করিলেন।
37
চতুর্থ বৎসরের সিব মাসে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয়।
38
আর একাদশ বৎসরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকারানুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়; তিনি ঐ গৃহের নির্মাণে সাত বৎসর ব্যাপৃত ছিলেন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22