bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
1 Kings 7
1 Kings 7
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 8 →
1
আর শলোমন তের বৎসর আপন বাটী নির্মাণে ব্যাপৃত থাকিলেন; পরে আপনার সমুদয় বাটীর নির্মাণ সমাপন করিলেন।
2
আর তিনি লিবানোন অরণ্যের বাটী নির্মাণ করিলেন; তাহার দীর্ঘতা একশত হস্ত, প্রস্থ পঞ্চাশ হস্ত ও উচ্চতা ত্রিশ হস্ত ছিল, তাহা চারি শ্রেণী এরসকাষ্ঠের স্তম্ভের উপরে স্থাপিত এবং স্তম্ভগুলির উপরে এরসকাষ্ঠের কড়ি বসান ছিল।
3
স্তম্ভ্ভ্ভগুলির উপরে প্রত্যেক শ্রেণীতে পনের, সর্বসুদ্ধ পঁয়তাল্লিশটি কুঠরি স্থাপিত হইল, তাহার উপরে এরসকাষ্ঠের ছাদ হইল।
4
আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।
5
আর সমস্ত দ্বার ও চৌকাঠ চতুষ্কোণ ও বাতাযুক্ত, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।
6
আর তিনি স্তম্ভশ্রেণীর একবারান্দা প্রস্তুত করিলেন, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত ও প্রস্থ ত্রিশ হস্ত, এবং তাহাদের সম্মুখে আর একবারান্দা করিলেন, তাহাতেও স্তম্ভশ্রেণী ও তাহার সম্মুখে গোবরাট ছিল।
7
আর সিংহাসনের যে বারান্দাতে তিনি বিচার করিবেন, সেই বিচারের বারান্দা প্রস্তুত করিলেন, ও মেঝের এক দিক অবধি অন্য দিক পর্যন্ত এরসকাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন।
8
আর তাঁহার বাসগৃহ, বারান্দার ভিতরে অন্য প্রাঙ্গণ, সেইরূপ ছিল। আর শলোমন যাঁহাকে বিবাহ করিয়াছিলেন, সেই ফরৌণের কন্যার নিমিত্ত ঐ বারান্দার ন্যায় এক গৃহ নির্মাণ করিলেন।
9
এই সকল ভিত্তিমূল অবধি আলিসা পর্যন্ত ভিতরে ও বাহিরে তক্ষিত প্রস্তরের পরিমাণ অনুসারে করাত দিয়া কাটা বহুমূল্য প্রস্তরে নির্মিত হইয়াছিল, এবং বাহিরে বড় প্রাঙ্গণ পর্যন্ত তদ্রূপ হইল।
10
আর বহুমূল্য যে প্রস্তরে ভিত্তিমূল নির্মিত হইয়াছিল, সেই সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ও আট হাত প্রস্তর।
11
তাহার উপরে বহুমূল্য প্রস্তর, পরিমাণ অনুসারে তক্ষিত প্রস্তর ও এরসকাষ্ঠ ছিল।
12
আর যেমন সদাপ্রভুর গৃহের মধ্য প্রাঙ্গণে ও গৃহের বারান্দাতে, তদ্রূপ বড় প্রাঙ্গণের চারিদিকে তিন শ্রেণী তক্ষিত প্রস্তর ও এক শ্রেণী এরসকাষ্ঠ ছিল।
13
আর শলোমন রাজা লোক প্রেরণ করিয়া সোর হইতে হীরমকে আনাইলেন।
14
সে নপ্তালি বংশীয় এক বিধবার পুত্র, এবং তাহার পিতা সোর নগরস্থ একজন কাংস্যকার, পিত্তলের সমস্ত কর্ম করিতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল; সে শলোমন রাজার কাছে আসিয়া তাঁহার সমস্ত কার্য করিল।
15
সে পিত্তলের দুই স্তম্ভ নির্মাণ করিল; তাহার এক এক স্তম্ভ আঠার হস্ত উচ্চ, এবং বারো হস্ত পরিমিত সূত্র দুই স্তম্ভ বেষ্টন করিল।
16
আর দুই স্তম্ভের মস্তকে স্থাপনার্থে সে ছাঁচে ঢালা পিত্তলময় দুই মাথলা নির্মাণ করিল, এক মাথলার উচ্চতা পাঁচ হস্ত, দ্বিতীয় মাথলার উচ্চতাও পাঁচ হস্ত।
17
স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্যের জাল ও শৃঙ্খলের কার্যের পাকান রজ্জু ছিল; এক মাথলার জন্য সাতটি, অন্য মাথলার জন্যও সাতটি।
18
এইরূপে সে স্তম্ভ দুইটি নির্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কার্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল।
19
আর বারান্দাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।
20
আর দুই স্তম্ভের উপরে, জাল কার্যের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারিদিকে শ্রেণীবদ্ধ দুই শত দাড়িম্ব ছিল।
21
পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারান্দাতে স্থাপন করিল, এবং দক্ষিণ স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম যাখীন [তিনি সুস্থির করিবেন] রাখিল, এবং বাম স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম বোয়স [ইহাতেই বল] রাখিল।
22
ঐ দুই স্তম্ভের উপরে শোশন পুষ্পের আকৃতি ছিল; এইরূপে দুই স্তম্ভের কার্য সমাপ্ত হইল।
23
পরে সে ছাঁচে ঢালা এক গোলাকার সমুদ্র-পাত্র নির্মাণ করিল, তাহা এক কাণা অবধি অন্য কাণা পর্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চতা পাঁচ হস্ত, এবং তাহার পরিধি ত্রিশ হস্ত ছিল।
24
আর চারিদিকে কাণার নিচে সমুদ্র-পাত্র বেষ্টনকারী বার্তাকীর শ্রেণী ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ বার্তাকী ছিল; বার্তাকীর দুই শ্রেণী ছিল, ঐ পাত্র ঢালিবার সময়ে সেই সকল ছাঁচে ঢালা গিয়াছিল।
25
ঐ পাত্র বারোটি গরুর উপরে স্থাপিত ছিল; তাহাদের তিনটি উত্তরমুখ, তিনটি পশ্চিমমুখ, তিনটি দক্ষিণমুখ, ও তিনটি পূর্বমুখ ছিল; এবং সমুদ্র-পাত্র তাহাদের উপরে রহিল; তাহাদের সকলের পশ্চাদ্ভাগ ভিতরে থাকিল।
26
ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল; তাহাতে দুই সহস্র বাৎ জল ধরিত।
27
পরে সে পিত্তলময় দশ পীঠ নির্মাণ করিল। এক এক পীঠ চারি হস্ত দীর্ঘ, চারি হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ ছিল।
28
সেই সকল পীঠের গঠন এইরূপ; তাহাদের পাটা ছিল, সেই সকল পাটা বিটের মধ্যে ছিল।
29
আর বিটের পাটায় সিংহ, গরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গরু সকলের নিচে ঝুলান মালার মত কাজ ছিল।
30
প্রত্যেক পীঠের পিত্তলময় চারি চক্র ও পিত্তলময় আল্ ছিল, এবং চারি পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন প্রক্ষালন-পাত্রের নিচে ঢালা ছিল, ও প্রত্যেকের পার্শ্বে মালা ছিল।
31
আর মাথলার মধ্যে ও তাহার উপরে তাহার মুখ এক হস্ত, কিন্তু তাহার মুখ বৈঠকের আকৃতির ন্যায় গোল ও দেড় হস্ত পরিমিত; এবং তাহার মুখের উপরেও শিল্পকার্য ছিল; এবং তাহার পাটা সকল গোল নয়, চতুষ্কোণ ছিল।
32
আর পাটার নিচে চারি চক্র; ঐ চক্রের আল্ পীঠের সহিত সংযুক্ত ছিল; তাহার প্রত্যেক চক্র দেড় হস্ত উচ্চ।
33
আর চক্র সকলের গঠন রথচক্রের গঠনের ন্যায়, এবং আল্, নেমি, আড়া ও নাভি সকল ছাঁচে ঢালা ছিল।
34
আর প্রত্যেক পীঠের চারি কোণে স্থাপিত চারি অবলম্বন ছিল; সেই অবলম্বন স্বয়ং পীঠের সহিত নির্মিত ছিল।
35
ঐ পীঠের উপরিস্থ অর্ধ হস্ত উচ্চ বর্তুলাকার হাতল এবং পীঠের উপরিস্থ অবলম্বন ও পাটা তাহার সহিত নির্মিত ছিল।
36
আর সে তাহার অবলম্বনের প্রদেশে ও তাহার ধারে প্রত্যেকের স্থান-পরিমাণ অনুসারে করূব, সিংহ ও খর্জুর বৃক্ষ ক্ষুদিল ও চারিদিকে মালা দিল।
37
এইরূপে সে সেই দশটি পীঠ নির্মাণ করিল; সকলগুলিই এক ছাঁচে, এক পরিমাণে ও এক আকারে নির্মিত।
38
পরে সে পিত্তলময় দশটি প্রক্ষালন-পাত্র নির্মাণ করিল, তাহার প্রত্যেক পাত্রে চল্লিশ বাৎ ধরিত, এবং প্রত্যেক পাত্র চারি হস্ত পরিমিত ছিল; আর ঐ দশটি পীঠের মধ্যে এক এক পীঠের উপরে এক এক প্রক্ষালন-পাত্র থাকিত।
39
আর সে গৃহের দক্ষিণ পার্শ্বে পাঁচ পীঠ ও বাম পার্শ্বে পাঁচ পীঠ রাখিল; আর গৃহের দক্ষিণ পার্শ্বে পূর্বদিকে দক্ষিণদিকের সম্মুখে সমুদ্র-পাত্র স্থাপন করিল।
40
হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাতা ও বাটি নির্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্য সদাপ্রভুর গৃহের যে সকল কর্মে প্রবৃত্ত হইয়াছিল, সেই সমস্ত সমাপ্ত করিল;
41
অর্থাৎ দুই স্তম্ভ, ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার, ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক দুই জালকার্য;
42
আর দুই জালকার্যের জন্য চারি শত দাড়িম্বাকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক এক এক জালকার্যের জন্য দুই শ্রেণী দাড়িম্বাকার;
43
আর দশটি পীঠ ও পীঠের উপরে দশটি প্রক্ষালন-পাত্র;
44
এবং একটি সমুদ্র-পাত্র ও সমুদ্র-পাত্রের নিচে দ্বাদশ গরু;
45
এবং স্থালী, হাতা ও বাটি; এই যে সকল পাত্র হীরম শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য প্রস্তুত করিল, সকলই তেজোময় পিত্তল দ্বারা নির্মাণ করিল।
46
রাজা যর্দনের অঞ্চলে সুক্কোৎ ও সর্তনের মধ্যস্থিত কর্দম ভূমিতে তাহা ঢালাইলেন।
47
আর শলোমন অতি বাহুল্য প্রযুক্ত ঐ সকল পাত্র তৌল করিলেন না; পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না।
48
শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্র নির্মাণ করাইলেন; স্বর্ণবেদি ও দর্শনরুটি রাখিবার স্বর্ণমেজ;
49
এবং অন্তর্গৃহের সম্মুখে দক্ষিণে পাঁচটি ও বামে পাঁচটি নির্মল স্বর্ণময় দীপবৃক্ষ, এবং স্বর্ণময় পুষ্প, প্রদীপ ও চিমটা;
50
আর নির্মল স্বর্ণময় ডাবর, কর্তরী, বাটি, চামচ ও অঙ্গার-পাত্র; এবং ভিতরের গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের কবাটের জন্য এবং গৃহের অর্থাৎ মন্দিরের কবাটের জন্য স্বর্ণময় কব্জা করাইলেন।
51
এইরূপে সদাপ্রভুর গৃহের জন্য শলোমন রাজার কৃত সমস্ত কার্য সম্পন্ন হইল। আর শলোমন আপন পিতা দায়ূদের পবিত্রীকৃত দ্রব্য সকল, অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আনাইয়া সদাপ্রভুর গৃহস্থিত ধনাগার সমূহে রাখিলেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22