bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Amos 4
Amos 4
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 5 →
1
হে শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন; তোমরা দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্তাদিগকে বলিতেছ, আন, আমরা পান করি।
2
প্রভু সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে তোমাদিগকে আঁকড়া দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শি দ্বারা টানিয়া লইয়া যাইবে।
3
আর তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ ভগ্নস্থান দিয়া বাহির হইবে, এবং হর্মোণে নিক্ষিপ্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন।
4
তোমরা বৈথেলে গিয়া অধর্ম কর, গিল্গলে গিয়া অধর্মের বৃদ্ধি কর, এবং প্রতি প্রভাতে আপন আপন বলি, ও তিন তিন দিবসান্তে আপন আপন দশমাংশ উৎসর্গ কর।
5
আর স্তবার্থে তাড়ীযুক্ত দ্রব্য উৎসর্গ কর, এবং স্বেচ্ছা-দত্ত উপহারের বিষয় ঘোষণা কর, ও প্রচার কর; কেননা, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা এই প্রকার করিতেই ভালবাস, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
6
আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির নির্মলতা ও তোমাদের সমস্ত বাসস্থানে অন্নাভাব তোমাদিগকে দিলাম; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
7
আর শস্য পাকিবার তিন মাস পূর্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি করিলাম; এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্য ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল।
8
তাই জল পানার্থে দুই তিন নগরের লোক টলিতে টলিতে অন্য এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না; তথাপি তোমরা আমার নিকটে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
9
আমি শস্যের শোষ ও ্নানি রোগ দ্বারা তোমাদিগকে আঘাত করিলাম; শূককীট তোমাদের বহুসংখ্য উদ্যান, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র, তোমাদের ডুমুরবৃক্ষ ও জলপাইবৃক্ষ খাইয়া ফেলিল; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
10
আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর ন্যায় মহামারী পাঠাইলাম; খড়্গ দ্বারা তোমাদের যুবকগণকে বধ করিলাম, ও তোমাদের অশ্বগণকে লইয়া গেলাম; আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করাইলাম; তথাপি তোমরা আমার নিকটে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
11
আমি তোমাদের কতক [স্থান] উৎপাটন করিলাম, যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা উৎপাটন করিয়াছিলেন, তাহাতে তোমরা দাহ হইতে উদ্ধৃত অর্ধদগ্ধ কাষ্ঠের ন্যায় হইলে; তথাপি তোমরা আমার নিকটে ফিরিয়া আসিলে না, ইহা সদাপ্রভু বলেন।
12
হে ইস্রায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব; আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব, এই হেতু, হে ইস্রায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও।
13
কেননা দেখ, তিনি পর্বতগণের নির্মাতা, ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের নিকটে তাহার চিন্তা প্রকাশ করেন; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাঁহার নাম।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9