bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
/
Amos 8
Amos 8
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
1
প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। আর তিনি কহিলেন, আমোষ, তুমি কি দেখিতেছ?
2
আমি কহিলাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইস্রায়েলের কাছে পরিণাম আসিল; আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
3
সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন; শব অনেক; লোকে সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে। চুপ।
4
অহো, তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোকদিগকে লোপ করিতেছ, তোমরা এই বাক্য শুন।
5
তোমরা বলিয়া থাক, ‘অমাবস্যা কখন গত হইবে? আমরা শস্য বিক্রয় করিতে চাই। বিশ্রামদিন কখন গত হইবে? আমরা গমের ব্যবসা করিতে চাই। ঐফা ক্ষুদ্র ও শেকল ভারী করিব, আর ছলনার দাঁড়িপাল্লা দ্বারা ঠকাইব;
6
রৌপ্য দিয়া দীনহীনদিগকে ও এক জোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ক্রয় করিব, এবং গমের ছাঁট বিক্রয় করিব।’
7
সদাপ্রভু যাকোবের মহিমাস্থলের নাম লইয়া এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনও ভুলিয়া যাইব না।
8
ইহার নিমিত্ত কি দেশ কাঁপিবে না? তন্নিবাসী সকলে কি শোকান্বিত হইবে না? সমুদয় দেশ নীল নদীর ন্যায় স্ফীত হইয়া উঠিবে, মিসরীয় নদীর ন্যায় ঢেউ খেলিয়া আবার নামিয়া যাইবে।
9
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন আমি মধ্যাহ্নকালে সূর্যকে অস্তগত করিব, এবং দীপ্তির দিনে দেশকে অন্ধকারময় করিব।
10
আমি তোমাদের উৎসব সকল শোকে ও তোমাদের সমুদয় গীত বিলাপে পরিণত করিব; সকলের কটিদেশ চটপরিহিত করিব, ও সকলের মস্তকে টাক পড়াইব; একমাত্র পুত্রশোকের ন্যায় দেশকে শোক করাইব, এবং তাহার শেষকাল তীব্র দুঃখের দিন হইবে।
11
প্রভু সদাপ্রভু কহেন, দেখ, এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব; তাহা অন্নের দুর্ভিক্ষ কিম্বা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের।
12
লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে; তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্ততঃ দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না।
13
সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মূর্চ্ছাপন্ন হইবে।
14
যাহারা শমরিয়ার পাপ লইয়া শপথ করে, বলে, ‘হে দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্য, বের্শেবার জীবন্ত পথের দিব্য,’ তাহারা পড়িয়া যাইবে, আর কখনও উঠিবে না।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9