bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Chronicles 13
2 Chronicles 13
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
1
বাদশাহ্ ইয়ারাবিমের অষ্টাদশ বছরে অবিয় এহুদার উপরে রাজত্ব করতে আরম্ভ করলেন।
2
তিনি তিন বছর জেরুশালেমে রাজত্ব করলেন; তার মায়ের নাম মীখায়া, তিনি গিবিয়া-নিবাসী ঊরীয়েলের কন্যা।
3
অবিয়ের ও ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হত। অবিয় চার লক্ষ বাছাইকৃত যুদ্ধবীরের সঙ্গে যুদ্ধে গমন করলেন এবং ইয়ারাবিম আট লক্ষ বাছাইকৃত বলবান বীরের সঙ্গে তাঁর বিরুদ্ধে সৈন্য রচনা করলেন।
4
আর অবিয় পর্বতময় আফরাহীম প্রদেশের সমারয়িম পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, হে ইয়ারাবিম, তুমি ও সমস্ত ইসরাইল আমার কথা শোন।
5
ইসরাইলের আল্লাহ্ মাবুদ ইসরাইলের বাদশাহী-পদ চিরকালের জন্য দাউদকে দিয়েছেন; তাঁকে ও তাঁর সন্তানদেরকে লবণ-নিয়ম দ্বারা দিয়েছেন, এই বিয়টি জানা কি তোমার উচিত নয়?
6
তবুও দাউদের পুত্র সোলায়মানের গোলাম যে নবাটের পুত্র ইয়ারাবিম, সেই ব্যক্তি তাঁর প্রভুর বিদ্রোহী হল।
7
আর পাষণ্ড অসার চিত্ত লোকেরা তার পক্ষে একত্র হয়ে সোলায়মানের পুত্র রহবিয়ামের বিরুদ্ধে গিয়ে নিজেদের শক্তিশালী করলো। সেই সময় রহবিয়াম ছিল যুবক ও তাঁর অন্তর ছিল কোমল, তাদের সম্মুখে নিজেকে বলবান করতে পারলেন না।
8
আর এখন তোমরাও দাউদের সন্তানদের অধিকৃত যে মাবুদের রাজ্য, তার প্রতিকূলে নিজেদের বলবান করার মানস করছো; তোমরা বড় সৈন্যবাহিনী এবং সেই দুই সোনার বাছুর তোমাদের সহবর্তী, যা ইয়ারাবিম তোমাদের জন্য দেবতা হিসেবে নির্মাণ করেছে।
9
তোমরা কি মাবুদের ইমামদেরকে— হারুনের সন্তানদের ও লেবীয়দেরকে দূর কর নি? আর অন্যদেশীয় জাতিদের মত তোমাদের জন্য কি ইমামদের নিযুক্ত কর নি? একটি ষাঁড় ও সাতটি ভেড়া সঙ্গে নিয়ে যে কেউ অভিষিক্ত হবার জন্য উপস্থিত হয়, সে ওদের ইমাম হতে পারে, যারা আল্লাহ্ নয়।
10
কিন্তু আমরা সেরকম নই; মাবুদই আমাদের আল্লাহ্; আমরা তাঁকে ত্যাগ করিনি; এবং ইমামেরা— হারুন-সন্তানেরা— মাবুদের পরিচর্যা করছে এবং লেবীয়েরা যার যার কাজে নিযুক্ত রয়েছে।
11
আর তারা মাবুদের উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাবেলা পোড়ানো-কোরবানী দেয় ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর পবিত্র টেবিলের উপরে দর্শন-রুটি সাজিয়ে রাখে এবং প্রতি সন্ধ্যাবেলা জ্বালবার জন্য প্রদীপগুলোর সঙ্গে সোনার প্রদীপ-আসন প্রস্তুত করে; বস্তুত আমরা আমাদের আল্লাহ্ মাবুদের রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁকে ত্যাগ করেছ।
12
আর দেখ, আল্লাহ্ আমাদের সহবর্তী, তিনি আমাদের অগ্রগামী; এবং তাঁর ইমামেরা তোমাদের বিরুদ্ধে রণবাদ্য বাজাবার জন্য রণবাদ্যের তূরীসহ আমাদের সঙ্গী। হে বনি-ইসরাইল, তোমরা তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে যুদ্ধ করো না, করলে কৃতকার্য হবে না।
13
পরে ইয়ারাবিম পেছন দিক থেকে তাদের আক্রমণ করার জন্য গোপনে এক দল সৈন্য প্রেরণ করলেন; তাতে তাঁর সৈন্যদল এহুদার সম্মুখে ও সেই গুপ্ত দল তাদের পিছনে ছিল।
14
পরে এহুদার লোকেরা মুখ ফিরালো, আর দেখ, তাদের আগে ও পিছনে যুদ্ধ; তখন তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল এবং ইমামেরা তূরী বাজাল।
15
পরে এহুদার লোকেরা রণনাদ করে উঠলো; তাতে এহুদার লোকদের রণনাদকালে আল্লাহ্ অবিয়ের ও এহুদার সম্মুখে ইয়ারাবিমকে ও সমস্ত ইসরাইলকে আঘাত করলেন।
16
তখন বনি-ইসরাইল এহুদার সম্মুখ থেকে পালিয়ে গেল এবং আল্লাহ্ ওদেরকে এহুদার হাতে তুলে দিলেন।
17
আর অবিয় ও তাঁর লোকেরা মহাবিক্রমে ওদেরকে সংহার করলেন; বস্তুত ইসরাইলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়লো।
18
এভাবে সেই সময়ে বনি-ইসরাইল নত হল ও এহুদার লোকেরা বলবান হল, কেননা তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের উপরে নির্ভর করেছিল।
19
পরে অবিয় ইয়ারাবিমের পিছনে পিছনে ধাবমান হয়ে তাঁর কয়েকটি নগর, অর্থাৎ বেথেল ও তার সমস্ত উপনগর, যিশানা ও তার সমস্ত উপনগর এবং ইফ্রোণ ও তার সমস্ত উপনগর অধিকার করলেন।
20
অবিয়ের সময়ে ইয়ারাবিম আর বলবান হন নি; পরে মাবুদ তাঁকে আঘাত করলে তিনি ইন্তেকাল করলেন।
21
কিন্তু অবিয় বলবান হয়ে উঠলেন, আর তিনি চৌদ্দ জন স্ত্রী গ্রহণ করলেন এবং বাইশ পুত্র ও ষোল কন্যার জন্ম দিলেন।
22
অবিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজ ও কথা ইদ্দো নবীর ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
Recommended Reading
Commentary
2 Chronicles Commentaries
→
Devotional
2 Chronicles Devotional Guide
→
Get This Bible
BACIB Study Bible
→