bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
2 Chronicles 22
2 Chronicles 22
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 23 →
1
পরে জেরুশালেম-নিবাসীরা তাঁর কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁর পদে বাদশাহ্ করলো, কারণ আরবীয়দের সঙ্গে শিবিরে যে সৈন্যদল এসেছিল, তারা তাঁর সকল জ্যেষ্ঠ পুত্রকে হত্যা করেছিল। অতএব এহুদার বাদশাহ্ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করতে লাগলেন।
2
অহসিয় বেয়াল্লিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন; এবং জেরুশালেমে এক বছর কাল রাজত্ব করেন; তার মায়ের নাম অথলিয়া, ইনি অম্রির পৌত্রী।
3
অহসিয়ের মা তাকে অসদাচরণ করতে মন্ত্রণা দিতেন, তাই তিনিও আহাব-কূলের পথে চলতেন।
4
আহাব-কুল যেমন করতো, তেমনি মাবুদের সাক্ষাতে যা মন্দ, তিনি তা-ই করতেন; কেননা পিতার মৃত্যুর পরে তারাই তাঁর ক্ষতিকর মন্ত্রী হল।
5
আর তাদেরই মন্ত্রণানুসারে তিনি চলতেন; আর তিনি ইসরাইলের বাদশাহ্ আহাবের-পুত্র যিহোরামের সহায় হয়ে রামোৎ-গিলিয়দে অরামের বাদশাহ্ হসায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেলেন; তাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করলো।
6
অতএব অরামের বাদশাহ্ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ে যিহোরাম রামাতে যেসব আঘাত পান, তা থেকে সুস্থ হবার জন্য যিষ্রিয়েলে ফিরে গেলেন; এবং আহাবের পুত্র যিহোরামের অসুস্থতার দরুন এহুদার বাদশাহ্ যিহোরামের পুত্র অহসিয় তাঁকে দেখতে যিষ্রিয়েলে নেমে গেলেন।
7
কিন্তু যিহোরামের কাছে আসাতে আল্লাহ্ থেকে অহসিয়ের নিপাত ঘটলো; কেননা তিনি যখন আসলেন, তখন যিহোরামের সঙ্গে তিনি নিম্শির পুত্র যেহূর বিরুদ্ধে বের হলেন, যাঁকে আল্লাহ্ আহাব-কুলের উচ্ছেদ করার জন্য অভিষেক করেছিলেন।
8
পরে যেহূ যে সময়ে আহাব কুলকে দণ্ড দিচ্ছিলেন, সেই সময়ে তিনি এহুদার কর্মকর্তা ও অহসিয়ের পরিচর্যাকারী তাঁর ভাইয়ের পুত্রদেরকে পেয়ে হত্যা করলেন।
9
আর তিনি অহসিয়ের খোঁজ করলেন; সেই সময় অহসিয় সামেরিয়ায় লুকিয়ে ছিলেন; লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে এনে হত্যা করলো, তবুও তাঁকে দাফন করলো, কেননা তারা বললো যে যিহোশাফট সমস্ত অন্তঃকরণের সঙ্গে মাবুদের খোঁজ করতেন, এ তাঁরই সন্তান। আর অহসিয়ের কুলের মধ্যে রাজত্ব গ্রহণ করার ক্ষমতা কারো ছিল না।
10
ইতোমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখলো যে, তার পুত্র নিহত হয়েছে, তখন সে এহুদা কুলের সমস্ত রাজবংশ বিনষ্ট করলো।
11
কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের পুত্র যোয়াশকে নিয়ে নিহত রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে তাঁর ধাত্রীর সঙ্গে একটা শোবার ঘরে রাখলেন; এভাবে যিহোয়াদা ইমামের স্ত্রী, যিহোরাম বাদশাহ্র কন্যা এবং অহসিয়ের বোন ঐ যিহোশাবৎ অথলিয়ার কাছ থেকে তাঁকে লুকিয়ে রাখলেন, এজন্য তিনি তাঁকে হত্যা করতে পারলেন না।
12
আর যোয়াশ তাঁদের সঙ্গে আল্লাহ্র গৃহে ছয় বছর যাবৎ লুকিয়ে রইলেন; তখন অথলিয়া দেশে রাজত্ব করছিল।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36