bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Amos 7
Amos 7
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 8 →
1
সার্বভৌম মাবুদ আমাকে এরকম দেখালেন; দেখ, পরবর্তী সময়ে অঙ্কুরিত ঘাসের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদেরকে গঠন করলেন; আর দেখ, বাদশাহ্র ঘাস কাটার পরে সেই ঘাস উৎপন্ন হচ্ছিল।
2
তারা ভূমির ওষধি নিঃশেষে ভোজন করলে আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আরজ করি, মাফ কর; ইয়াকুব কিভাবে দাঁড়াবে? কেননা সে ক্ষুদ্র।
3
মাবুদ সেই বিষয়ে অনুশোচনা করলেন; মাবুদ বললেন, ঐ রকম ঘটবে না।
4
সার্বভৌম মাবুদ আমাকে এরকম দেখালেন; দেখ, সার্বভৌম মাবুদ বিবাদের জন্য আগুনকে আহ্বান করলেন, আর সে মহাজলধিকে গ্রাস করে ভূমি গ্রাস করতে লাগল।
5
তখন আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আরজ করি, ক্ষান্ত হও; ইয়াকুব কিভাবে দাঁড়াবে? কেননা সে ক্ষুদ্র।
6
মাবুদ সেই বিষয়ে অনুশোচনা করলেন; সার্বভৌম মাবুদ বললেন, এও হবে না।
7
তিনি আমাকে এরকম দেখালেন, দেখ, প্রভু ওলোন হাতে নিয়ে ওলোনের দ্বারা প্রস্তুত একটি দেয়ালের উপরে দাঁড়িয়ে আছেন।
8
আর মাবুদ আমাকে বললেন, আমোজ, তুমি কি দেখছ? আমি বললাম, ওলোন দেখতে পাচ্ছি। তখন প্রভু বললেন, দেখ, আমি আমার লোক ইসরাইলের মধ্যে ওলোনসূত্র লাগাচ্ছি, তাদের আর অমনি ছেড়ে যাব না।
9
আর ইস্হাকের উচ্চস্থলীগুলো ধ্বংস হবে, ইসরাইলের পবিত্রস্থানগুলো উৎসন্ন হবে এবং আমি তলোয়ার নিয়ে ইয়ারাবিমের কুলের বিরুদ্ধে উঠবো।
10
তখন বেথেলের ইমাম অমৎসিয় ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের কাছে এই কথা বলে পাঠাল, আমোজ ইসরাইল-কুলের মধ্যে নিজের বিরুদ্ধে চক্রান্ত করেছে, দেশ তার এত কথা সহ্য করতে পারে না।
11
কেননা আমোজ এই কথা বলছে, ইয়ারাবিম তলোয়ারের আঘাতে নিহত হবেন ও ইসরাইল অবশ্য স্বদেশ থেকে নির্বাসিত হবে।
12
আর অমৎসিয় আমোজকে বললো, হে দর্শক, তুমি যাও, এহুদা দেশে পালিয়ে যাও, সেই স্থানে রুটি আহার কর ও সেই স্থানে ভবিষ্যদ্বাণী বল;
13
কিন্তু বেথেলে আর কখনও ভবিষ্যদ্বাণী বলো না, কেননা এটা বাদশাহ্র পবিত্র স্থান ও রাজপুরী।
14
তখন আমোজ উত্তরে অমৎসিয়কে বললেন, আমি নিজে নবী ছিলাম না, নবীর সন্তানও ছিলাম না, কেবল ভেড়ার রাখাল ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম।
15
কিন্তু মাবুদ আমাকে পশুপালের পিছনে চলা থেকে নিয়ে আসলেন এবং মাবুদ আমাকে বললেন, যাও, আমার লোক ইসরাইলের কাছে ভবিষ্যদ্বাণী বল।
16
অতএব এখন তুমি মাবুদের কালাম শোন, তুমি বলছো, ইসরাইলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলো না, ইস্হাক-কুলের বিরুদ্ধে প্রচার করো না;
17
এজন্য মাবুদ এই কথা বলেন, তোমার স্ত্রী নগরে পতিতা হবে, তোমার পুত্রকন্যারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হবে এবং তুমি নিজে নাপাক দেশে মারা যাবে, আর ইসরাইল স্বদেশ থেকে অবশ্য নির্বাসিত হবে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9