bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Amos 8
Amos 8
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
1
সার্বভৌম মাবুদ আমাকে এরকম দেখালেন; দেখ, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। আর তিনি বললেন, আমোজ, তুমি কি দেখতে পাচ্ছ?
2
আমি বললাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন মাবুদ আমাকে বললেন, আমার লোক ইসরাইলের কাছে পরিণাম আসল; আমি তাদের আর অমনি ছেড়ে যাব না।
3
সেদিন প্রাসাদের গান হাহাকার হয়ে যাবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন; লাশ অনেক; লোকে সমস্ত জায়গায় সেই সব ফেলে দিয়েছে। চুপ!
4
ওহে তোমরা যারা দরিদ্র লোককে গ্রাস করছো ও দেশের অভাবী লোকদের লোপ করছো, তোমরা এই কালাম শোন।
5
তোমরা বলে থাক, ‘অমাবস্যা কখন গত হবে? আমরা শস্য বিক্রি করতে চাই। বিশ্রামদিন কখন গত হবে? আমরা গমের ব্যবসা করতে চাই। ঐফা ক্ষুদ্র ও শেকল ভারী করবো, আর ছলনার দাঁড়িপাল্লা দ্বারা ঠকাব;
6
রূপা দিয়ে দীনহীনদেরকে ও এক জোড়া জুতা দিয়ে দরিদ্রকে ক্রয় করবো এবং গমের ছাঁট বিক্রি করবো।’
7
মাবুদ ইয়াকুবের মহিমাস্থলের নাম নিয়ে এই কসম খেয়েছেন, নিশ্চয়ই এদের কোন কাজ আমি কখনও ভুলে যাব না।
8
এর জন্য কি দেশ কাঁপবে না? দেশ-নিবাসী সকলে কি শোকান্বিত হবে না? সমুদয় দেশ নীল নদীর মত স্ফীত হয়ে উঠবে, মিসরীয় নদীর মত ঢেউ খেলে আবার নেমে যাবে।
9
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, সেদিন আমি মধ্যাহ্নকালে সূর্যকে অস্তগত করবো এবং আলোর দিনে দেশকে অন্ধকারময় করবো।
10
আমি তোমাদের উৎসবগুলো শোকে ও তোমাদের সমস্ত গজল বিলাপে পরিণত করবো; সকলের কোমরে চট পরাবো ও সকলের মাথায় টাক পড়াব; একমাত্র পুত্রশোকের মত দেশকে শোক করাব এবং তার শেষকাল তীব্র দুঃখের দিন হবে।
11
সার্বভৌম মাবুদ বলেন, দেখ, এমন দিন আসছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করবো; তা খাবারের দুর্ভিক্ষ কিংবা পানির পিপাসা নয়, কিন্তু মাবুদের কালাম শ্রবণের।
12
লোকেরা টলতে টলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ করবে; তারা মাবুদের কালামের খোঁজে ইতস্তত দৌড়াদৌড়ি করবে, কিন্তু তা পাবে না।
13
সেদিন সুন্দরী যুবতীরা ও যুবকেরা পিপাসায় মূর্চ্ছাপন্ন হবে।
14
যারা সামেরিয়ার গুনাহ্ নিয়ে শপথ করে, বলে, ‘হে দান, তোমার জীবন্ত আল্লাহ্র কসম, বের্শেবার জীবন্ত পথের কসম,’ তারা পড়ে যাবে, আর কখনও উঠবে না।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9