bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Daniel 4
Daniel 4
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
1
দুনিয়া-নিবাসী সকল লোক, জাতি ও ভাষাবাদীর প্রতি বাদশাহ্ বখতে-নাসারের বাণী। তোমাদের প্রচুর উন্নতি হোক।
2
সর্বশক্তিমান আল্লাহ্ আমার পক্ষে যেসব চিহ্ন-কাজ ও অলৌকিক কজ করেছেন, তা আমি আনন্দিত হয়েই তোমাদের জানাতে ইচ্ছা করছি।
3
আহা! তাঁর চিহ্ন-কাজগুলো কেমন মহৎ! তাঁর অলৌকিক কাজগুলো কেমন পরাক্রমশালী! তাঁর রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাঁর কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।
4
আমি বখতে-নাসার আমার বাড়িতে শান্তিযুক্ত ও আমার প্রাসাদে তেজস্বী ছিলাম।
5
আমি একটি স্বপ্ন দেখলাম, তা আমার ত্রাসজনক হল এবং বিছানার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে ভীষণ ভয় পাইয়ে দিল।
6
অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানবার জন্য আমি ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোককে আমার কাছে আনতে হুকুম করলাম।
7
পরে মন্ত্রবেত্তা, গণক, কল্দীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে আসলে আমি তাদের কাছে সেই স্বপ্ন বললাম; কিন্তু তারা আমাকে তার তাৎপর্য বলতে পারল না।
8
অবশেষে দানিয়াল, যাঁর নাম আমার দেবতার নাম অনুসারে বেল্টশৎসর, যাঁর অন্তরে পবিত্র দেবতাদের রূহ্ আছেন, তিনি আমার সম্মুখে আসলেন, আর আমি তাঁর কাছে সেই স্বপ্ন বললাম; যথা—
9
হে মন্ত্রবেত্তাদের নেতা বেল্টশৎসর, আমি জানি, পবিত্র দেবতাদের রূহ্ তোমার অন্তরে আছেন এবং কোন গোপন বিষয় জানা তোমার পক্ষে কষ্টকর নয়; আমি স্বপ্নে যে যে দর্শন পেয়েছি, তা ও তার তাৎপর্য আমাকে জানাও।
10
বিছানার উপরে আমার মনের দর্শন এই; আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, দুনিয়ার মধ্যস্থলে একটি গাছ রয়েছে, তার উচ্চতা অনেক।
11
সেই গাছটি বৃদ্ধি পেয়ে সুদৃঢ় ও উচ্চতায় আকাশ ছোঁয়া হল, সমস্ত দুনিয়ার প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হল।
12
তার সুন্দর সুন্দর পাতা ও অনেক ফল ছিল, তার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তার নিচে মাঠের পশুগুলো ছায়া পেত, তার ডালে আসমানের পাখিরা বাস করতো এবং সমস্ত প্রাণী তা থেকে খাদ্য পেত।
13
পরে আমি আমার বিছানার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করলাম, আর দেখ, এক জন প্রহরী, এক জন পবিত্র ব্যক্তি, বেহেশত থেকে নেমে আসলেন।
14
তিনি উচ্চৈঃস্বরে এই কথা বললেন, গাছটি কেটে ফেল, এর ডাল কেটে ফেল, এর পাতা ঝেড়ে ফেল এবং এর ফল ছড়িয়ে দাও; এর তলা থেকে পশুগুলো ও এর ডাল থেকে পাখিরা চলে যাক।
15
কিন্তু ভূমিতে এর মূলের কাণ্ডকে লোহা ও ব্রোঞ্জের শিকলে বেঁধে ক্ষেতের কোমল ঘাসের মধ্যে রাখ; আর সে আসমানের শিশিরে ভিজুক এবং পশুদের সঙ্গে দুনিয়ার ঘাসে তার অংশ হোক;
16
তার স্বভাব মানুষের না থেকে পরিবর্তিত হোক ও তাকে পশুর স্বভাব দেওয়া হোক; এবং তার উপরে সাত কাল ঘুরুক।
17
এই বার্তা প্রহরীবর্গের হুকুমে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দেওয়া হল; অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানতে পারে যে, মানুষের রাজ্যে সর্বশক্তিমান আল্লাহ্ কর্তৃত্ব করেন, যাকে তা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন ও মানুষের মধ্যে অতি নিচ ব্যক্তিকে তার উপরে নিযুক্ত করেন।
18
আমি বাদশাহ্ বখতে-নাসার এই স্বপ্ন দেখেছি; এখন হে বেল্টশৎসর, তুমি তাৎপর্য বল, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান আমাকে এর তাৎপর্য বলতে পারে না, কিন্তু তুমি বলতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবতাদের রূহ্ আছেন।
19
তখন দানিয়াল, যাঁর নাম বেল্টশৎসর, কিছু সময় স্তম্ভিত হয়ে রইলেন, ভাবনাতে ভীষণ ভয় পেলেন। বাদশাহ্ বললেন, হে বেল্টশৎসর, সেই স্বপ্ন ও তার তাৎপর্যে তুমি ভয় পেয়ো না। বেল্টশৎসর জবাবে বললেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার দুশমনদের প্রতি ঘটুক ও এর তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক।
20
আপনি যে গাছটি দেখেছেন, যা বৃদ্ধি পেল, বলবান হয়ে উঠলো, যার উচ্চতা আসমান পর্যন্ত পৌঁছাল ও সারা দুনিয়াতে দৃশ্যমান হল,
21
যার পাতা সুন্দর ও ফল বিস্তর ছিল, যাতে সকলের জন্য খাদ্য ছিল, যার তলে মাঠের পশুগুলো বাস করতো এবং যার ডালে আসমানের পাখিরা বাস করতো;
22
হে বাদশাহ্, সেই গাছ আপনি; আপনি বৃদ্ধি পেয়েছেন, বলবান হয়ে উঠেছেন, আপনার মহিমা বৃদ্ধি পেয়েছে, আসমান পর্যন্ত পৌঁছেছে এবং আপনার কর্তৃত্ব দুনিয়ার প্রান্ত পর্যন্ত ব্যাপৃত হয়েছে।
23
আর বাদশাহ্ দেখেছেন, এক জন প্রহরী, এক জন পবিত্র ব্যক্তি, বেহেশত থেকে নেমে আসছেন, আর বলছেন, ‘গাছটা কেটে ফেল ও বিনষ্ট কর, কিন্তু ভূমিতে এর মূলের কাণ্ডকে লোহা ও ব্রোঞ্জের শিকলে বেঁধে ক্ষেতের কোমল ঘাসের মধ্যে রাখ; তা আসমানের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সঙ্গে তার অংশ হোক, যে পর্যন্ত না তার উপরে সাত কাল ঘোরে।’
24
হে বাদশাহ্, এর তাৎপর্য এই; আর আমার মালিক বাদশাহ্র উপরে যা এসেছে, তা সর্বশক্তিমানেরই নিরূপণ।
25
আপনি মানব-সমাজ থেকে দূরীকৃত হবেন, মাঠের পশুদের সঙ্গে আপনার বসতি হবে, বলদের মত আপনাকে ঘাস খেতে দেওয়া হবে, আপনি আসমানের শিশিরে ভিজবেন এবং এভাবে সাত বছর চলে যাবে; যে পর্যন্ত না আপনি জানবেন যে, মানুষের রাজ্যে সর্বশক্তিমান আল্লাহ্ কর্তৃত্ব করেন ও যাকে তা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।
26
আর গাছটির মূলের কাণ্ড রাখার হুকুম দেওয়া হয়েছিল; সুতরাং আপনি যখন জানতে পাবেন যে, বেহেশতই কর্তৃত্ব করে, তখন আপনার হাতে আপনার রাজত্ব ফিরিয়ে আনা হবে।
27
অতএব, হে বাদশাহ্, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন; আপনি ধার্মিকতা দ্বারা আপনার গুনাহ্গুলো ও দুঃখীদের প্রতি করুণা দেখিয়ে আপনার অপরাধগুলো মুছে ফেলুন; হয় তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাবে।
28
এই সমস্তই বাদশাহ্ বখতে-নাসারের উপর ঘটলো।
29
বারো মাসের শেষে তিনি ব্যাবিলনের রাজপ্রাসাদের উপরে বেড়াচ্ছিলেন।
30
বাদশাহ্ এই কথা বললেন, এ কি সেই মহতী ব্যাবিলন নয়, যা আমি আমার মহাশক্তির দ্বারা ও আমার প্রতাপের মহিমার জন্য রাজধানী করার জন্য নির্মাণ করেছি?
31
বাদশাহ্র মুখ থেকে এই কথা বের হতে না হতেই আকাশ থেকে এই বাণী হল, হে বাদশাহ্ বখতে-নাসার! তোমাকে বলা হচ্ছে, তোমার রাজত্ব তোমা থেকে গেল।
32
আর তুমি মানব-সমাজ থেকে দূরীকৃত হবে, মাঠের পশুদের সঙ্গে তোমার বসতি হবে, বলদের মত তোমাকে ঘাস খাওয়ানো যাবে ও তোমার উপরে সাত কাল ঘুরবে; যে পর্যন্ত না তুমি জানবে যে, মানুষের রাজ্যে সর্বশক্তিমান আল্লাহ্ কর্তৃত্ব করেন ও যাকে তা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।
33
সেই দণ্ডে বখতে-নাসারের সম্বন্ধে সেই কালাম সিদ্ধ হল; তিনি মানব সমাজ থেকে দূরীকৃত হলেন, বলদের মত ঘাস খেতে লাগলেন, তাঁর শরীর আসমানের শিশিরে ভিজল, ক্রমে তাঁর চুল ঈগল পাখির পালকের মত ও তাঁর নখ পাখির নখরের মত হয়ে উঠলো।
34
আর সেই সময়ের শেষে আমি বখতে-নাসার বেহেশতের দিকে চোখ তুললাম ও আমার বুদ্ধি আমাতে ফিরে আসল; তাতে আমি সর্বশক্তিমানের গৌরব করলাম এবং অনন্তজীবী আল্লাহ্র প্রশংসা ও সম্মান করলাম; কারণ তাঁর কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাঁর রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী;
35
আর দুনিয়া নিবাসীরা সকলে অবস্তুবৎ গণ্য; তিনি বেহেশতী বাহিনী ও দুনিয়া নিবাসীদের মধ্যে তাঁর ইচ্ছানুসারে কাজ করেন; এবং এমন কেউ নেই যে, তাঁর হাত থামিয়ে দেবে, কিংবা তাঁকে বলবে, তুমি কি করছো?
36
সেই সময়ে আমার বুদ্ধি আমাতে ফিরে আসল এবং আমার রাজ্যের গৌরবার্থে আমার প্রতাপ ও তেজ আমাতে ফিরে আসল; আর আমার মন্ত্রীরা ও আমার পদস্থ লোকেরা আমার খোঁজ করলো এবং আমি আমার রাজ্যে পুনঃস্থাপিত হলাম ও আমার মহিমা অতিশয় বৃদ্ধি পেল।
37
এখন আমি বখতে-নাসার সেই বেহেশতী রাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সম্মান করছি; কেননা তাঁর সমস্ত কাজ সত্য ও তাঁর সমস্ত পথ ন্যায্য; আর যারা স্বগর্বে চলে, তিনি তাদেরকে খর্ব করতে পারেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12