bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Deuteronomy 27
Deuteronomy 27
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 28 →
1
পরে মূসা ও ইসরাইলের প্রধান লোকদেরকে এই হুকুম করলেন, বললেন, আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, তোমরা সেসব পালন করো।
2
আর তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, তুমি যখন জর্ডান পার হয়ে সেই দেশে উপস্থিত হবে তখন তোমার জন্য কতগুলো বড় বড় পাথর স্থাপন করে তা চুন দিয়ে লেপন করবে।
3
আর পার হবার পর তুমি সেই পাথরগুলোর উপরে এই শরীয়তের সমস্ত কথা লিখবে; যেন তোমার পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদ তোমার কাছে যে অঙ্গীকার করেছেন, সেই অনুসারে যে দেশ, যে দুগ্ধ-মধু-প্রবাহী দেশ, তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে দিচ্ছেন, সেখানে প্রবেশ করতে পার।
4
আর আমি আজ যে পাথরগুলোর বিষয়ে তোমাদেরকে হুকুম করলাম, তোমরা জর্ডান পার হবার পর এবল পর্বতে সেসব পাথর স্থাপন করবে ও তা চুন দিয়ে লেপন করবে।
5
আর সেই স্থানে তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্, পাথরের একটি কোরবানগাহ্ তৈরি করবে এবং তা করতে গিয়ে তার উপরে লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না।
6
তুমি তোমার আল্লাহ্ মাবুদের সেই কোরবানগাহ্ এমন পাথর দিয়ে গাঁথবে, যা যন্ত্রপাতি দ্বারা মসৃণ করা হয় নি এবং তার উপরে তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দেবে।
7
সেখানে তোমরা মঙ্গল-কোরবানী দেবে, আর সেই স্থানে ভোজন করবে এবং তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে আনন্দ করবে।
8
আর সেই পাথরের উপরে এই শরীয়তের সমস্ত কথা অতি স্পষ্টভাবে লিখবে।
9
আর মূসা ও লেবীয় ইমামেরা সমস্ত ইসরাইলকে বললেন, হে ইসরাইল, নীরব হও, শোন, আজ তুমি তোমার আল্লাহ্ মাবুদের লোক হলে।
10
অতএব তোমার আল্লাহ্ মাবুদের বাধ্য হয়ে চলবে এবং আজ আমি তোমাদেরকে তাঁর যেসব নির্দেশ ও বিধি হুকুম করলাম, সেসব পালন করবে।
11
সেই দিনে মূসা লোকদেরকে এই হুকুম দিলেন,
12
তোমরা জর্ডান পার হবার পর শিমিয়োন, লেবি, এহুদা, ইষাখর, ইউসুফ ও বিন্ইয়ামীন, এরা লোকদেরকে দোয়া করার জন্য গরিষীম পর্বতে দাঁড়াবে।
13
আর রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি, এরা বদদোয়া দেবার জন্য এবল পর্বতে দাঁড়াবে।
14
পরে লেবীয়রা কথা আরম্ভ করে ইসরাইলের সমস্ত লোককে উচ্চৈঃস্বরে বলবে,
15
যে ব্যক্তি কোন খোদাই-করা কিংবা ছাঁচে ঢালা মূর্তি, মাবুদের ঘৃণিত বস্তু তৈরি করে, শিল্পকরের হাতের তৈরি বস্তু গোপনে স্থাপন করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক জবাবে বলবে, আমিন।
16
যে কেউ তার পিতাকে বা মাতাকে অবজ্ঞা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
17
যে কেউ তার প্রতিবেশীর ভূমিচিহ্ন স্থানান্তর করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
18
যে কেউ অন্ধকে পথভ্রষ্ট করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
19
যে কেউ বিদেশী, এতিম, বা বিধবার বিচারে অন্যায় করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
20
যে কেউ পিতার স্ত্রীর সঙ্গে জেনা করে, নিজের পিতার আবরণীয় অনাবৃত করাতে সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
21
যে কেউ কোন পশুর সঙ্গে জেনা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
22
যে কেউ তার বোনের সঙ্গে অর্থাৎ পিতৃকন্যা কিংবা মাতৃকন্যার সঙ্গে জেনা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
23
যে কেউ তার শাশুড়ীর সঙ্গে জেনা করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
24
যে কেউ তার প্রতিবেশীকে গোপনে খুন করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
25
যে কেউ নিরপরাধের প্রাণ হরণ করার জন্য ঘুষ গ্রহণ করে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
26
যে কেউ এই শরীয়তের সমস্ত কথা পালন করার জন্য তাতে অটল না থাকে, সে বদদোয়াগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে, আমিন।
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 28 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34