bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ecclesiastes 11
Ecclesiastes 11
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
1
তুমি পানির উপরে তোমার খাবার ছড়িয়ে দাও, কেননা অনেক দিনের পরে তা পাবে।
2
সাত জনকে, এমন কি, আট জনকেও অংশ বিতরণ কর, কেননা দুনিয়াতে কি বিপদ ঘটবে তা তুমি জান না।
3
মেঘগুলো যখন বৃষ্টিতে পূর্ণ হয়, তখন ভূতলে পানি সেচন করে; এবং গাছ যখন দক্ষিণে কিংবা উত্তরে পড়ে, তখন সেই গাছ যে দিকে পড়ে, সে সেই দিকে থাকে।
4
যে জন বায়ু মানে, সে বীজ বপন করবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটবে না।
5
রূহের গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্র কাজও তুমি জান না।
6
তুমি খুব ভোরে নিজের বীজ বপন কর এবং সন্ধ্যাবেলাও কাজ থেকে বিরত থেকো না। কেননা এটা কিংবা ওটা, কোন্টা সফল হবে, কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হবে, তা তুমি জান না।
7
সত্যিই, আলো সুন্দর এবং চোখের পক্ষে সূর্যদর্শন ভাল।
8
কোন মানুষ যদি অনেক বছর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিনগুলোও মনে রাখুক; কেননা সেই সকল দিন অনেক হবে। যা যা ঘটে, সে সবই অসার।
9
হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক, তুমি তোমার হৃদয়ের আবেগ-তাড়িত পথগুলোতে ও তোমার চোখের দৃষ্টিতে চল; কিন্তু জেনো, আল্লাহ্ এসব ধরে তোমাকে বিচারে আনবেন।
10
অতএব তোমার অন্তর থেকে বিরক্তি দূর কর, শরীর থেকে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12