bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ecclesiastes 3
Ecclesiastes 3
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
1
সকল বিষয়েরই সময় আছে ও আসমানের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের ও মরণের কাল;
2
রোপণের ও রোপিত বীজ উৎপাটনের কাল;
3
মেরে ফেলবার ও সুস্থ করার কাল;
4
ভাঙ্গবার ও গাঁথবার কাল; কাঁদবার ও হাসার কাল; মাতম করার ও নৃত্য করার কাল;
5
পাথর নিক্ষেপ করার ও তা সংগ্রহ করার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করার কাল; খোঁজ করার কাল ও হারাবার কাল;
6
রক্ষণের ও ফেলে দেবার কাল;
7
ছিঁড়বার কাল ও জোড়া দেবার কাল; নীরব থাকবার ও কথা বলবার কাল;
8
মহব্বত করার ও ঘৃণা করার কাল; যুদ্ধের কাল ও সন্ধির কাল।
9
শ্রমিকের পরিশ্রমে তার কি ফল হয়?
10
আল্লাহ্ বনি-আদমদের কষ্টযুক্ত করার জন্য যে কষ্ট দেন, তা আমি দেখেছি।
11
তিনি সকলই যথাকালে মনোহর করেছেন, আবার তাদের হৃদয়মধ্যে অতীত ও ভবিষ্যতের ধারণা রেখেছেন; তবুও আল্লাহ্ আদি থেকে শেষ পর্যন্ত যেসব কাজ করেন, মানুষ তার তত্ত্ব বের করতে পারে না।
12
আমি জানি, সারা জীবন আনন্দ ও সৎকর্ম করা ছাড়া আর মঙ্গল তাদের হয় না।
13
আর প্রত্যেক মানুষ যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, তাও আল্লাহ্র দান।
14
আমি জানি, আল্লাহ্ যা কিছু করেন, তা চিরস্থায়ী; তা বাড়াতেও পারা যায় না, কমাতেও পারা যায় না; আর আল্লাহ্ তা করেছেন, যেন তাঁর সম্মুখে মানুষ ভয় পায়।
15
যা আছে, তা-ই ছিল এবং যা হবে, তাও আগে ছিল; এবং যা চলে গেছে, আল্লাহ্ তার অনুসন্ধান করেন।
16
আরও আমি সূর্যের নিচে, বিচারের স্থানে দেখলাম, সেখানেও নাফরমানী আছে; এবং ধার্মিকতার স্থানে দেখলাম, সেখানে নাফরমানী আছে।
17
আমি মনে মনে বললাম, আল্লাহ্ই ধার্মিকের ও দুষ্টের বিচার করবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের জন্য এবং সমস্ত কাজের জন্য বিশেষ কাল আছে।
18
আমি মনে মনে বললাম, বনি-আদমকে আল্লাহ্ পরীক্ষা করেন, যেন তারা দেখতে পায় যে, তারা নিজেই পশুর মত।
19
কেননা বনি-আদমদের প্রতি যা ঘটে, তা পশুর প্রতিও ঘটে, সকলেরই প্রতি এক রকম ঘটনা ঘটে; এই যেমন মরে, সে তেমনি মরে; এবং তাদের সকলেরই নিশ্বাস এক; পশু থেকে মানুষের কোন কিছুতেই প্রাধান্য নেই, কেননা সকলই অসার।
20
সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি থেকে উৎপন্ন এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে।
21
বনি-আদমদের রূহ্ ঊর্ধ্বগামী হয় ও পশুর রূহ্ ভূতলের দিকে অধোগামী হয়, তা কে জানে?
22
অতএব আমি দেখলাম, নিজের কাজে আনন্দ করা ছাড়া আর মঙ্গল মানুষের নেই; কেননা এ-ই তার অধিকার। মানুষের মৃত্যুর পরে যা ঘটবে, কে তাকে এনে তা দেখাতে পারে?
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12