bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Hebrews 8
Hebrews 8
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
1
এ সব কথার সার এই, আমাদের এমন এক মহা-ইমাম আছেন, যিনি বেহেশতে, মহিমা-সিংহাসনের ডান পাশে, উপবিষ্ট হয়েছেন।
2
তিনি পবিত্র স্থানের এবং যে তাঁবু মানুষ কর্তৃক নয়, কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হয়েছে সেই প্রকৃত তাঁবুর সেবক।
3
প্রত্যেক মহা-ইমাম উপহার উৎসর্গ ও পশু-কোরবানী করতে নিযুক্ত হন, তাই তাঁরও কোরবানী করার জন্য কিছু থাকা আবশ্যক।
4
বস্তুত তিনি যদি দুনিয়াতে থাকতেন তবে ইমামই হতে পারতেন না; কারণ এখানে শরীয়ত অনুসারে উপহারাদি কোরবানী করার ইমাম আছেন।
5
তারা পবিত্র স্থানে যে এবাদত করে তা বেহেশতী বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া মাত্র, যেমন মূসা যখন এবাদত-তাঁবুর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছিলেন, তখন এই হুকুম পেয়েছিলেন, আল্লাহ্ বলেন, “দেখ, পর্বতে তোমাকে যে আদর্শ দেখান হল, তেমনি সমস্ত কিছু কোরো।”
6
কিন্তু এখন ঈসা এই ইমামদের চেয়ে উৎকৃষ্টতর এক পরিচর্যা কাজ পেয়েছেন এবং পুরানো নিয়মের চেয়ে এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হয়েছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাগুলোর উপরে স্থাপিত হয়েছে।
7
কারণ ঐ প্রথম নিয়ম যদি নিখুঁত হত, তবে দ্বিতীয় এক নিয়মের প্রয়োজন হত না।
8
বাস্তবিক আল্লাহ্ লোকদেরকে দোষ দিয়ে বলেন, “প্রভু বলেন, দেখ, এমন সময় আসছে, যখন আমি ইসরাইল-কুলের সঙ্গে ও এহুদাকুলের সঙ্গে এক নতুন নিয়ম সম্পন্ন করবো,
9
সেই নিয়ম অনুসারে নয়, যা আমি সেদিন তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম, যেদিন মিসর দেশ থেকে তাদেরকে বের করে আনবার জন্য তাদের হাত ধরেছিলাম; কেননা তারা আমার নিয়মে স্থির রইলো না, আর আমিও তাদের প্রতি অবহেলা করলাম, প্রভু এই কথা বলেন।
10
কিন্তু সেই কালের পর আমি ইসরাইল-কুলের সঙ্গে এই নিয়ম স্থির করবো, এই কথা প্রভু বলেন; আমি তাদের মনের মধ্যে আমার শরীয়ত রাখব, আর তাদের হৃদয়ে তা লিখব এবং আমি তাদের আল্লাহ্ হব, ও তারা আমার লোক হবে।
11
আর তারা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে এই বলে শিক্ষা দেবে না যে, ‘তুমি প্রভুকে জান’; কারণ তারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জানবে।
12
কেননা আমি তাদের অপরাধগুলো মাফ করবো এবং তাদের গুনাহ্ আর কখনও স্মরণে আনবো না।”
13
‘নতুন’ বলাতে তিনি প্রথমটি পুরানো করেছেন; কিন্তু যা পুরানো ও নষ্ট হয়ে যাচ্ছে, তা অদৃশ্য হয়ে যাবে।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13