bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Matthew 28
Matthew 28
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
1
বিশ্রামবার অবসান হলে, সপ্তাহের প্রথম দিন খুব ভোরে, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখতে আসলেন।
2
আর দেখ, মহা-ভূমিকমপ হল; কেননা প্রভুর এক জন ফেরেশতা বেহেশত থেকে নেমে এসে সেই পাথরখানি সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।
3
তাঁর চেহারা বিদ্যুতের মত এবং তাঁর পোশাক তুষারের মত সাদা রংয়ের।
4
তাঁর ভয়ে প্রহরীরা কাঁপতে লাগল ও মরার মত হয়ে পড়লো।
5
সেই ফেরেশতা স্ত্রীলোক কয়টিকে বললেন, তোমরা ভয় করো না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত ঈসার খোঁজ করছো।
6
তিনি এখানে নেই; কেননা তিনি জীবিত হয়ে উঠেছেন, যেমন বলেছিলেন; এসো, তিনি যেখানে শুয়েছিলেন, সেই স্থান দেখ।
7
আর শীঘ্র গিয়ে তাঁর সাহাবীদেরকে বল যে, তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন এবং দেখ, তোমাদের আগে গালীলে যাচ্ছেন, সেখানে তাঁকে দেখতে পাবে; দেখ, আমি তোমাদেরকে বললাম।
8
তখন তাঁরা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর থেকে প্রস্থান করে তাঁর সাহাবীদেরকে সংবাদ দেবার জন্য দৌড়ে গেলেন।
9
আর দেখ, ঈসা তাদের সম্মুখবর্তী হলেন, বললেন, “আস্সালামু আলাইকুম।” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে সেজ্দা করলেন।
10
তখন ঈসা তাঁদেরকে বললেন, ভয় করো না; তোমরা যাও, আমার ভাইদেরকে সংবাদ দাও, যেন তারা গালীলে যায়; সেখানে তারা আমাকে দেখতে পাবে।
11
তাঁরা যাচ্ছেন, ইতোমধ্যে দেখ, প্রহরী-দলের কেউ কেউ নগরে গিয়ে যা যা ঘটেছিল, সেসব বিবরণ প্রধান ইমামদেরকে জানালো।
12
তখন তারা প্রাচীনদের সঙ্গে একত্র হয়ে ও পরামর্শ করে ঐ সৈন্যদেরকে অনেক টাকা দিল, বললো,
13
তোমরা বলো যে, তার সাহাবীরা রাতের বেলায় এসে যখন আমরা ঘুমিয়ে ছিলাম তখন তাকে চুরি করে নিয়ে গেছে।
14
আর যদি এই কথা শাসনকর্তার কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করবো।
15
তখন তারা সেই টাকা নিয়ে, যেমন শিক্ষা পেল, তেমনি কাজ করলো। আর ইহুদীদের মধ্যে সেই জনরব রটে গেল, তা আজ পর্যন্ত রয়েছে।
16
পরে এগার জন সাহাবী গালীলে ঈসার নির্ধারিত পর্বতে গমন করলেন,
17
আর তাঁকে দেখে সেজ্দা করলেন; কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন।
18
তখন ঈসা কাছে এসে তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদের বললেন, বেহেশতে ও দুনিয়াতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।
19
অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে সাহাবী কর; পিতার ও পুত্রের ও পাক-রূহের নামে তাদেরকে বাপ্তিস্ম দাও;
20
আমি তোমাদেরকে যা যা হুকুম করেছি, সেসব পালন করতে তাদেরকে শিক্ষা দাও। আর দেখ, আমিই যুগের শেষ সময় পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28