bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Nehemiah 7
Nehemiah 7
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 8 →
1
প্রাচীর নির্মিত হওয়ার পর আমি সমস্ত দ্বারের কবাট স্থাপন করলাম এবং দ্বার-রক্ষক, গায়ক ও লেবীয়েরা নিযুক্ত হল।
2
আর আমি আমার ভাই হনানি ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুশালেমের উপরে নিযুক্ত করলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং অনেক লোকের চেয়ে আল্লাহ্কে বেশি ভয় করতেন।
3
আর আমি তাঁদেরকে বললাম, যতক্ষণ রৌদ্র প্রচণ্ড না হয়, ততক্ষণ জেরুশালেমের দ্বারগুলো যেন খোলা না হয়; এবং রক্ষকেরা কাছে দণ্ডায়মান থাকতে দ্বারগুলো বন্ধ ও কবাট অর্গলে বন্ধ করা হোক; এবং তোমরা জেরুশালেম-নিবাসীদেরকে প্রহরী নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজ নিজ প্রহরি-স্থানে, যার যার বাড়ির সম্মুখে থাকুক।
4
নগরটি অনেক বড় ও অনেক স্থান জুড়ে ছিল, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল এবং বাড়িগুলোও নির্মাণ করা যায় নি।
5
পরে আমার আল্লাহ্ আমার মনে প্রবৃত্তি দিলে আমি প্রধানদের, কর্মকর্তাদের ও লোকদেরকে একত্র করলাম, যেন তাদের খান্দাননামা লেখা হয়। আর আমি প্রথমে আগত লোকদের খান্দাননামা পত্র পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম;
6
যারা বন্দীরূপে নীত হয়েছিল, ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে জেরুশালেম ও এহুদাতে যার যার নগরে ফিরে এল;
7
তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়া, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্শন, মিসপরৎ, বিগ্বয়, নহূম ও বানা, এঁদের সঙ্গে ফিরে এল। সেই ইসরাইল লোকদের পুরুষ-সংখ্যা;
8
পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।
9
শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।
10
আরহের সন্তান ছয় শত বাহান্ন জন।
11
যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ —মোয়াবের সন্তান দুই হাজার আট শত আঠার জন।
12
এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।
13
সত্তূর সন্তান আট শত পঁয়তাল্লিশ জন।
14
সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।
15
বিন্নূয়ির সন্তান ছয় শত আটচল্লিশ জন।
16
বেবয়ের সন্তান ছয় শত আটাশ জন।
17
আস্গদের সন্তান দুই হাজার তিন শত বাইশ জন।
18
অদোনীকামের সন্তান ছয় শত সাতষট্টি জন।
19
বিগ্বয়ের সন্তান দুই হাজার সাতষট্টি জন।
20
আদীনের সন্তান ছয় শত পঞ্চান্ন জন।
21
যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।
22
হশুমের সন্তান তিন শত আটাশ জন।
23
বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ জন।
24
হারীফের সন্তান এক শত বারো জন।
25
গিবিয়োনের সন্তান পঁচানব্বই জন।
26
বেথেলহেমের ও নটোফার লোক এক শত অষ্টাশি জন।
27
অনাথোতের লোক এক শত আটাশ জন।
28
বৈৎ-অম্মাবতের লোক বিয়াল্লিশ জন।
29
কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।
30
রামার ও গেবার লোক ছয় শত একুশ জন।
31
মিক্মসের লোক এক শত বাইশ জন।
32
বেথেলের ও অয়ের লোক এক শত তেইশ জন।
33
অন্য নবোর লোক বায়ান্ন জন।
34
অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।
35
হারীমের সন্তান তিন শত বিশ জন।
36
জেরিকোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।
37
লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।
38
সনায়ার সন্তান তিন হাজার নয় শত ত্রিশ জন।
39
ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।
40
ইম্মেরের সন্তান এক হাজার বায়ান্ন জন।
41
পশ্হূরের সন্তান এক হাজার দুই শত সাতচল্লিশ জন।
42
হারীমের সন্তান এক হাজার সতের জন।
43
লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
44
গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটচল্লিশ জন।
45
দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবরের সন্তান, একশত আটত্রিশ জন।
46
নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসুফার সন্তান, টব্বায়োতের সন্তান,
47
কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,
48
লবানার সন্তান, হগাবের সন্তান, শল্ময়ের সন্তান,
49
হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,
50
রায়ার সন্তান, রৎসীনের সন্তান, নকোদের সন্তান,
51
গসমের সন্তান, ঊষের সন্তান, পাসেহের সন্তান,
52
বেষয়ের সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষযীমের সন্তান,
53
বক্বূকের সন্তান, হকূফার সন্তান, হর্হূরের সন্তান,
54
বসলীতের সন্তান, মহীদার সন্তান, হর্শার সন্তান,
55
বর্কোসের সন্তান, সীষরার সন্তান, তেমহের সন্তান,
56
নৎসীহের সন্তান, হটীফার সন্তানবর্গ।
57
সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, সোফেরতের সন্তান, পরীদার সন্তান,
58
যালার সন্তান, দর্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান,
59
শফটিয়ের সন্তান, হটীলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমোনের সন্তানেরা।
60
নথীনীয়েরা ও সোলায়মানের গোলামদের সন্তান সবসুদ্ধ তিন শত বিরানব্বই জন ছিল।
61
আর তেল্মেলহ, তেল্হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত সমস্ত লোক এল; কিন্তু তারা ইসরায়েল লোক কি না এই বিষয়ে নিজ নিজ পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারল না;
62
দলায়ের সন্তান, টোবিয়ের সন্তান, নকোদের সন্তান ছয় শত বিয়াল্লিশ জন।
63
আর ইমামদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানবর্গ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।
64
খান্দাননামায় বর্ণিত লোকদের মধ্যে এরা যার যার খান্দাননামায় খোঁজ করে পেল না, এজন্য এরা নাপাক গণিত হয়ে ইমামের পদ থেকে বাদ পড়লো।
65
আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক ইমাম অধিষ্ঠিত না হবেন, সেই পর্যন্ত তোমরা পবিত্র বস্তু ভোজন করো না।
66
একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল।
67
এছাড়া, তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম বাঁদী ছিল, আর তাদের দুই শত পঁয়তাল্লিশ জন গায়ক ও গায়িকা ছিল।
68
তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া,
69
দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর, চার শত পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত কুড়িটি গাধা ছিল।
70
পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করলো। শাসনকর্তা ভাণ্ডারে সোনার এক হাজার অদর্কোন ও পঞ্চাশটি বাটি এবং ইমামদের জন্য পাঁচ শত ত্রিশটি কোর্তা দিলেন।
71
কয়েকজন পিতৃকুলপতি সেই কাজের ভাণ্ডারে সোনার বিশ হাজার অদর্কোন ও দুই হাজার দুই শত মানি রূপা দিল। অন্য লোকেরা সোনার বিশ হাজার অদর্কোন,
72
দুই হাজার মানি রূপা ও ইমামদের জন্য সাতষট্টিটি কোর্তা দিল।
73
পরে ইমামেরা, লেবীয়ের দ্বারপালেরা ও গায়কেরা এবং কোন কোন লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইসরাইল নিজ নিজ নগরে বাস করতে লাগল।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13