bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Numbers 23
Numbers 23
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 24 →
1
পরে খুব ভোরে বালাক বালামকে নিয়ে গিয়ে বালের উচ্চস্থলীতে উঠলেন। সেই স্থান থেকে সে (ইসরাইল) জাতির অংশ বিশেষ দেখতে পেল। আর বালাম বালাককে বললো, আপনি এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।
2
তাতে বালামের কথা অনুসারে বালাক সেরকম করলেন; তখন বালাক ও বালাম এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
3
পরে বালাম বালাককে বললো, আপনি আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন। আমি যাই, হয়তো মাবুদ আমার কাছে দেখা দেবেন; তা হলে তিনি আমাকে যা জানাবেন তা আমি আপনাকে বলবো। পরে সে পর্বতের উপরে গমন করলো।
4
তখন আল্লাহ্ বালামকে দেখা দিলে সে তাঁকে বললো, আমি সাতটি কোরবানগাহ্ প্রস্তুত করেছি; আর এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করেছি।
5
তখন মাবুদ বালামের মুখে একটি কালাম দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।
6
তাতে সে তাঁর কাছে ফিরে গেল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন;
7
তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বালাক অরাম দেশ থেকে আমাকে আনালেন, মোয়াবের বাদশাহ্ পূর্ব দিকের পর্বতমালা থেকে আনালেন; এসো, আমার জন্য ইয়াকুবকে অভিশাপ দাও, এসো, ইসরাইলকে বদদোয়া দাও।
8
আল্লাহ্ যাকে অভিশাপ দেন নি, আমি কিভাবে তাকে অভিশাপ দেব? মাবুদ যাকে বদদোয়া দেন নি, আমি কিভাবে তাকে বদদোয়া দেব?
9
আমি শৈলের শৃঙ্গ থেকে ওকে দেখছি, পাহাড়গুলো থেকে ওকে দর্শন করছি; দেখ, ঐ লোকেরা স্বতন্ত্র বাস করে, ওরা জাতিদের মধ্যে গণিত হবে না।
10
ইয়াকুবের ধূলি কে গণনা করতে পারে? ইসরাইলের চতুর্থাংশের সংখ্যা কে নির্ণয় করতে পারে? ধার্মিকের মৃত্যুর মত আমার মৃত্যু হোক, তার শেষ গতির মত আমার শেষ গতি হোক।
11
তখন বালাক বালামকে বললেন, আপনি আমার প্রতি এ কি করলেন? আমার দুশমনদেরকে বদদোয়া দিতে আপনাকে আনালাম; কিন্তু দেখুন, আপনি তাদেরকে সর্বতোভাবে দোয়া করলেন।
12
সে জবাবে বললো, মাবুদ আমার মুখে যে কথা দেন, সাবধান হয়ে তা-ই বলা কি আমার উচিত নয়?
13
বালাক বললেন, আরজ করি, অন্য স্থানে আমার সঙ্গে আসুন, আপনি সেই স্থান থেকে তাদেরকে দেখতে পাবেন। আপনি তাদের প্রান্তভাগ মাত্র দেখতে পাবেন, সম্পূর্ণ দেখতে পাবেন না; ঐ স্থান থেকে আমার জন্য তাদেরকে বদদোয়া দিন।
14
তখন বালাক তাকে পিস্গার শৃঙ্গস্থিত সোফীম মাঠে নিয়ে গিয়ে সেই স্থানে সাতটি কোরবানগাহ্ তৈরি করলেন, আর প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
15
পরে সে বালাককে বললো, আমি যতক্ষণ ঐ স্থানে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এই স্থানে আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন।
16
পরে মাবুদ বালামের কাছে দেখা দিয়ে তার মুখে একটি কালাম দিলেন এবং বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।
17
তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ কি বললেন?
18
তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, উঠ, বালাক, শোন; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কান দাও;
19
আল্লাহ্ মানুষ নন যে, মিথ্যা বলবেন; তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনা করবেন; তিনি যা বলেছেন তা কি করবেন না? তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধ করবেন না?
20
দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম, তিনি দোয়া করেছেন, আমি অন্যথা করতে পারি না।
21
তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতে পান নি, ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি; তার আল্লাহ্ মাবুদ তার সহবর্তী, বাদশাহ্র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।
22
আল্লাহ্ মিসর থেকে ওদের এনেছেন; সে ষাঁড়ের মত শক্তিশালী।
23
নিশ্চয়ই ইয়াকুবের বিরুদ্ধে কোন মায়াশক্তি, বা ইসরাইলের বিরুদ্ধে কোন মন্ত্র কার্যকর হবে না; এখন ইয়াকুবের ও ইসরাইলের বিষয় বলা যাবে, আল্লাহ্ কি না সাধন করেছেন।
24
দেখ, ঐ জাতি সিংহীর মত উঠছে, সে সিংহের মত গাত্রোত্থান করছে; সে শয়ন করবে না, যতক্ষণ না নিহত পশু ভোজন করে, যতক্ষণ না নিহত লোকদের রক্ত পান করে।
25
তখন বালাক বালামকে বললেন, আপনি ওদেরকে বদদোয়াও দেবেন না, দোয়াও করবেন না।
26
কিন্তু বালাম উত্তরে বালাককে বললো, মাবুদ আমাকে যা যা বলবেন, তা-ই করবো, এই কথা কি আপনাকে বলি নি?
27
পরে বালাক বালামকে বললেন, আরজ করি, আসুন, আমি আপনাকে অন্য স্থানে নিয়ে যাই; হয়তো সেই স্থান থেকে আমার জন্য তাদেরকে আপনার বদদোয়া দেওয়া আল্লাহ্র দৃষ্টিতে সন্তোষজনক হবে।
28
পরে বালাক মরুভূমির অভিমুখে পিয়োর-শৃঙ্গে বালামকে নিয়ে গেলেন।
29
বালাম বালাককে বললো, এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।
30
তখন বালাক বালামের কথানুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36