bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Numbers 8
Numbers 8
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
1
আর মাবুদ মূসাকে বললেন,
2
তুমি হারুনকে বল, তুমি প্রদীপগুলো জ্বালালে সেই সাতটি প্রদীপ যেন প্রদীপ-আসনের সম্মুখদিকে আলো দেয়।
3
তাতে হারুন সেরকম করলেন, প্রদীপ-আসনের সম্মুখদিকে আলো দেবার জন্য সেসব প্রদীপ জ্বালালেন, যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।
4
ঐ প্রদীপ-আসনের গঠন এই রকম— সেটি পিটানো সোনা দিয়ে তৈরি; কাণ্ড থেকে পুষ্প পর্যন্ত তা পিটানো কাজ ছিল। মাবুদ মূসাকে যে আকার দেখিয়েছিলেন, সেই অনুসারে তিনি প্রদীপ-আসনটি তৈরি করেছিলেন।
5
আর মাবুদ মূসাকে বললেন,
6
তুমি বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দেরকে নিয়ে পাক-পবিত্র কর।
7
তাদেরকে পাক-পবিত্র করার জন্য এরকম কর, তাদের উপরে গুনাহ্ মাফের পানি ছিটিয়ে দাও এবং তারা তাদের সারা শরীর কামিয়ে কাপড় ধুয়ে নিয়ে নিজেদেরকে পাক-পবিত্র করুক।
8
পরে তারা একটি ষাঁড় ও এর সঙ্গে তেল মিশানো মিহি সুজির শস্য-উৎসর্গ আনয়ন করুক এবং তুমি গুনাহ্-কোরবানীর জন্য আর একটি ষাঁড় নাও।
9
আর লেবীয়দেরকে জমায়েত-তাঁবুর সম্মুখে আন ও বনি-ইসরাইলদের সমস্ত দলকে একত্র কর।
10
আর তুমি লেবীয়দেরকে মাবুদের সম্মুখে আনলে বনি-ইসরাইল তাদের শরীরে হস্তার্পণ করুক।
11
পরে হারুন বনি-ইসরাইলদের দোলনীয় উপহার হিসেবে লেবীয়দেরকে মাবুদের সম্মুখে নিবেদন করবে; তাতে তারা মাবুদের সেবাকর্মে নিযুক্ত হবে।
12
পরে লেবীয়েরা ঐ দু’টি ষাঁড়ের মাথায় হাত রাখবে আর তুমি লেবীয়দের জন্য কাফ্ফারা করতে মাবুদের উদ্দেশে একটি ষাঁড় গুনাহ্-কোরবানী হিসেবে এবং অন্যটি পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করবে।
13
আর হারুনের ও তার পুত্রদের সম্মুখে লেবীয়দেরকে দাঁড় করিয়ে মাবুদের উদ্দেশে দোলনীয় উপহার হিসেবে তাদেরকে নিবেদন করবে।
14
এভাবে তুমি বনি-ইসরাইল থেকে লেবীয়দেরকে পৃথক করো; তাতে লেবীয়েরা আমারই হবে।
15
তারপর লেবীয়েরা জমায়েত-তাঁবুর সেবাকর্ম করতে প্রবেশ করবে। এভাবে তুমি তাদেরকে পাক-পবিত্র করে দোলনীয় উপহার হিসেবে নিবেদন করবে;
16
কেননা তাদের আমায় দেওয়া হয়েছে, বনি-ইসরাইলদের মধ্য থেকে তাদেরকে আমার উদ্দেশে দেওয়া হয়েছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত বনি-ইসরাইলের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে আমার জন্য গ্রহণ করেছি।
17
কেননা মানুষ হোক কিংবা পশু হোক, বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনে আমার জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।
18
আর আমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।
19
আর জমায়েত-তাঁবুতে বনি-ইসরাইলদের করণীয় সেবাকর্ম করতে ও বনি-ইসরাইলদের জন্য কাফ্ফারা করতে লেবীয়দেরকে বনি-ইসরাইলদের মধ্য থেকে হারুন ও তার পুত্রদেরকে দান হিসেবে দিয়েছি, যেন বনি-ইসরাইল পবিত্র-স্থানের নিকটবর্তী হওয়ার ফলে বনি-ইসরাইলদের মধ্যে মহামারী না হয়।
20
পরে মূসা, হারুন ও বনি-ইসরাইলদের সমস্ত দল লেবীয়দের প্রতি সেরকম করলো; মাবুদ লেবীয়দের বিষয়ে মূসাকে যে সমস্ত হুকুম করেছিলেন, সেই অনুসারে বনি-ইসরাইল তাদের প্রতি করলো।
21
ফলত লেবীয়েরা নিজেদের পাক-পবিত্র করলো ও নিজ নিজ কাপড় ধুয়ে নিল এবং হারুন তাদেরকে মাবুদের সাক্ষাতে দোলনীয় উপহার হিসেবে নিবেদন করলেন, আর হারুন তাদেরকে পাক-পবিত্র করতে তাদের জন্য কাফ্ফারা করলেন।
22
তারপর লেবীয়েরা হারুনের সম্মুখে ও তাঁর পুত্রদের সম্মুখে নিজ নিজ সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে মাবুদ মূসাকে যেরকম হুকুম দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।
23
পরে মাবুদ মূসাকে বললেন, লেবীয়দের বিষয়ে এই ব্যবস্থা।
24
পঁচিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লেবীয়েরা জমায়েত-তাঁবুতে সেবাকর্ম করার জন্য শ্রেণীভুক্ত হবে;
25
আর পঞ্চাশ বছর বয়স হলে সেই সেবাকর্মীরা অবসর গ্রহণ করবে।
26
কর্তব্য পালনে সাহায্য করার জন্য তারা জমায়েত-তাঁবুতে আপন আপন ভাইদের সঙ্গে পরিচর্যা করবে, সেবাকর্ম আর করবে না। লেবীয়দের কর্তব্যের বিষয়ে তাদের প্রতি তুমি এরকম ব্যবস্থা করবে।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36