bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Zechariah 10
Zechariah 10
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
1
তোমরা শেষ বর্ষার সময়ে মাবুদের কাছে বৃষ্টি যাচ্ঞা কর; মাবুদ বিদ্যুতের উৎপাদক। তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেবেন, প্রত্যেক জনের ক্ষেতে ঘাস দেবেন।
2
কেননা মূর্তিগুলো অসারতার কথা বলেছে, গণকেরা মিথ্যা দর্শন পেয়েছে ও মিথ্যা স্বপ্নের কথা বলেছে; তারা বৃথাই সান্ত্বনা দেয়; এই কারণে লোকেরা পালকহীন ভেড়ার পালের মত চলে যায় ও দুঃখ পায়।
3
পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে, আর আমি ছাগলগুলোকে প্রতিফল দেব; কারণ বাহিনীগণের মাবুদ আপন পাল এহুদা-কুলের তত্ত্বাবধান করেছেন এবং তাকে তাঁর যুদ্ধের সতেজ ঘোড়ার মত করবেন।
4
এহুদা থেকে কোণের পাথর, গোঁজ, যুদ্ধ-ধনু এবং সমস্ত শাসনকর্তা উৎপন্ন হবে।
5
বীরদের মত তারা যুদ্ধে দুশমনদের পথের কাদায় দলিত করবে; তারা যুদ্ধ করবে, কেননা মাবুদ তাদের সহবর্তী; আর ঘোড়সওয়াররা লজ্জিত হবে।
6
আর আমি এহুদা-কুলকে বিক্রমশালী করবো, ইউসুফ-কুলকে উদ্ধার করবো এবং তাদেরকে ফিরিয়ে আনবো, কেননা তাদের প্রতি আমার করুণা আছে এবং তারা এমন হবে, যেন আমি তাদেরকে পরিত্যাগ করি নি; কারণ আমিই তাদের আল্লাহ্ মাবুদ আর আমি তাদেরকে মুনাজাতের উত্তর দেব।
7
আর আফরাহীম বীরের মত হবে এবং আঙ্গুর-রস দ্বারা যেমন আনন্দ হয়, তাদের অন্তঃকরণ তেমনি আনন্দ করবে; তাদের সন্তানরা দেখবে ও আহ্লাদিত হবে, তাদের অন্তঃকরণ মাবুদে উল্লাস করবে।
8
আমি মৃদু ধ্বনি সহকারে তাদের ডাকব এবং একত্র করবো, কারণ আমি তাদের মুক্ত করেছি এবং তারা যেমন বহুবংশ ছিল, তেমনি বহুবংশ হবে।
9
আর আমি জাতিদের মধ্যে তাদের বপন করবো; তারা নানা দূর দেশে আমাকে স্মরণ করবে; আর তারা নিজ নিজ সন্তানসহ জীবিত থাকবে ও ফিরে আসবে।
10
আমি তাদের মিসর দেশ থেকে ফিরিয়ে আনবো, আশেরিয়া থেকে সংগ্রহ করবো; আমি তাদেরকে গিলিয়দ দেশে ও লেবাননে আনবো, আর তাদের স্থানের অকুলান হবে।
11
আর তিনি সঙ্কট-সাগর দিয়ে যাবেন, তরঙ্গময় সমুদ্রকে প্রহার করবেন, তাতে নীল নদের সকল গভীর স্থান শুকিয়ে যাবে, আশেরিয়া দেশের গর্ব খর্ব হবে ও মিসরের রাজদণ্ড দূর হবে।
12
আর আমি তাদেরকে মাবুদে বিক্রমশালী করবো এবং তারা তাঁর নামে চলাচল করবে, মাবুদ এই কথা বলেন।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14