bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Zechariah 13
Zechariah 13
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
1
সেদিন দাউদ-কূল ও জেরুশালেম-নিবাসীদের জন্য গুনাহ্ ও নাপাকীতা ধোবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
2
আর বাহিনীগণের মাবুদ বলেন, সেদিন আমি দেশ থেকে মূর্তিগুলোর নাম মুছে ফেলবো, তাদের বিষয় আর কারো স্মরণে থাকবে না; আবার আমি নবীদের ও নাপাকীতার রূহ্কে দেশ থেকে দূর করবো।
3
যদি তখনও কেউ ভবিষ্যদ্বাণী বলে, তবে তার জন্মদাতা পিতা-মাতা তাকে বলবে, তুমি বাঁচবে না, কেননা তুমি মাবুদের নাম করে মিথ্যা বলছো; এবং সে ভবিষ্যদ্বাণী বললে তার জন্মদাতা পিতা-মাতা তাকে অস্ত্রবিদ্ধ করবে।
4
আর সেদিন নবীরা প্রত্যেকে ভবিষ্যদ্বাণী বলবার সময়ে নিজ নিজ দর্শনের বিষয়ে লজ্জিত হবে এবং প্রতারণা করার জন্য লোমশ কাপড় আর পরবে না।
5
কিন্তু প্রত্যেকে বলবে, আমি নবী নই, আমি এক জন কৃষক, বাল্যকাল থেকে এক জন গোলাম।
6
আর যখন কেউ তাকে বলবে, তোমার দুই হাতের মধ্যে এসব ক্ষতের দাগ কি? তখন সে জবাবে বলবে, আমার আত্মীয়দের বাড়িতে যেসব আঘাত পেয়েছি, এ সেই সকল আঘাত।
7
হে তলোয়ার, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; পালককে আঘাত কর, তাতে পালের মেষেরা ছড়িয়ে পড়বে; আর আমি ক্ষুদ্রদের বিরুদ্ধেও আমার হাত উঠাব।
8
মাবুদ বলেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হয়ে প্রাণত্যাগ করবে; কিন্তু তৃতীয় অংশ তার মধ্যে অবশিষ্ট থাকবে।
9
সেই তৃতীয় অংশকে আমি আগুনে প্রবেশ করাব, যেমন রূপা খাঁটি করা যায়, তেমনি খাঁটি করবো ও যেমন সোনা পরীক্ষিত হয়, তেমনি তাদের পরীক্ষা করবো; তারা আমার নামে ডাকবে এবং আমি তাদের উত্তর দেব; আমি বলবো, এ আমার লোক; আর তারা বলবে, মাবুদ আমার আল্লাহ্।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14