bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
/
Jeremiah 48
Jeremiah 48
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 49 →
1
মোয়াব সম্পর্কে: বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “ধিক্ নেবোকে, কারণ তা ধ্বংস হবে। কিরিয়াথয়িম অপমানিত ও পরহস্তগত হবে; সেই দুর্গ অবনমিত ও ভেঙে ফেলা হবে।
2
মোয়াবের আর প্রশংসা করা হবে না; হিষ্বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে: ‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’ ম্যাদমেন, তোমারও মুখ বন্ধ করা হবে; তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে।
3
হোরোণয়িম থেকে কান্নার শব্দ শোনো, সর্বনাশ ও মহাবিনাশের কান্না।
4
মোয়াবকে ভেঙে ফেলা হবে; তার ছোটো শিশুরা কেঁদে উঠবে।
5
তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, ওঠার সময় তারা তীব্র রোদন করে; হোরোণয়িমের নেমে যাওয়ার পথে বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে।
6
তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও।
7
তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর, তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে, কমোশ-দেবতা নির্বাসনে যাবে তার পুরোহিত ও কর্মকর্তা সমেত।
8
বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে, কোনো নগরই রক্ষা পাবে না, তলভূমি বিনষ্ট হবে এবং সমভূমি উচ্ছিন্ন হবে, কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।
9
মোয়াবের ভূমিতে লবণ ছড়িয়ে দাও, কারণ সে পরিত্যক্ত পড়ে থাকবে; তার নগরগুলি হবে জনমানবহীন, আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
10
“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে! অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়!
11
“মোয়াব তার যৌবনকাল থেকে বিশ্রাম ভোগ করেছে, যেভাবে দ্রাক্ষারস তার তলানির উপরে স্থির থাকে, যখন এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয় না, সে কখনও নির্বাসনে যায়নি। তাই তার স্বাদ পূর্বের মতোই থেকে গেছে, তার সুগন্ধের পরিবর্তন হয়নি।”
12
সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেদিন আসন্ন, আমি তাদের প্রেরণ করব, যারা পাত্র থেকে ঢেলে দেয়, আর তারা তাকে ঢেলে দেবে; তারা তার পাত্রগুলি খালি করবে ও ঢালবার জগগুলি চুরমার করবে।
13
তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল।
14
“তোমরা কেমন করে বলতে পারো, ‘আমরা যোদ্ধা, যুদ্ধে আমরা বীরত্ব দেখিয়েছি’?
15
মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
16
“মোয়াবের পতন এসে পড়েছে; দ্রুত এসে পড়বে তার দুর্যোগ।
17
তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’
18
“দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।
19
তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’
20
মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে ভেঙে পড়েছে। তোমরা বিলাপ করো ও কান্নায় ভেঙে পড়ো! অর্ণোন নদীর তীরে ঘোষণা করো, মোয়াব ধ্বংস হয়েছে।
21
সমভূমিতে বিচারদণ্ড এসে গেছে— হোলন, যহস ও মেফাতে,
22
দীবোন, নেবো ও বেথ-দিব্লাথয়িমে,
23
কিরিয়াথয়িম, বেথ-গামূল ও বেথ-মিয়োনে,
24
করিয়োৎ ও বস্রায়— দূরে ও নিকটে, মোয়াবের সব নগরে।
25
মোয়াবের শৃঙ্গ কেটে ফেলা হয়েছে; তার হাত ভেঙে গেছে,” সদাপ্রভু এই কথা বলেন।
26
“তাকে মত্ত করো, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে। মোয়াব তার বমিতে গড়াগড়ি দিক, সে সকলের বিদ্রুপের পাত্র হোক।
27
ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?
28
তোমরা যারা মোয়াবে বসবাস করো, তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো। তোমরা কপোতের মতো হও, যে তার বাসা গুহার মুখে তৈরি করে।
29
“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা, তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।
30
আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।
31
তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি, সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি, কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।
32
ওহে সিব্মার দ্রাক্ষালতা সব, আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে। তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত; সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে। বিনাশকারীরা হামলে পড়েছে তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।
33
মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে। আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি; কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না। যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়, সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়।
34
“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে হিষ্বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত, সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে।
35
মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে, যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে, আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
36
“তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে; তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে। তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে।
37
সবার মস্তক মুণ্ডন করা, প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে; প্রত্যেকের হাত অস্ত্রের আঘাতে ফালাফালা করা হয়েছে, তাদের সবার কোমরে রয়েছে শোকের কাপড় জড়ানো।
38
মোয়াবের সমস্ত গৃহের ছাদে এবং প্রকাশ্য স্থানের চকগুলিতে, কেবলমাত্র শোকের ধ্বনি ছাড়া আর কিছু নেই, কারণ আমি মোয়াবকে ভেঙে ফেলেছি, কোনো পাত্রের মতো, যা আর কেউ চায় না,” একথা সদাপ্রভু বলেন।
39
“সে কেমন চূর্ণ হয়েছে! তারা কেমন বিলাপ করে! মোয়াব কেমন লজ্জায় তার পিঠ ফেরায়! মোয়াব হয়েছে এক উপহাসের পাত্র, তার চারপাশের লোকদের কাছে এক বিভীষিকার মতো।”
40
সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, মোয়াবের উপরে ডানা বিস্তার করে এক ঈগল নিচে নেমে আসছে।
41
এর নগরগুলি অধিকৃত হবে, এর দুর্গগুলির দখল নেওয়া হবে। সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয় প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে।
42
মোয়াব জাতিগতভাবে বিনষ্ট হবে, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।
43
ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন।
44
“আতঙ্ক থেকে যে পালায়, সে গর্তে পড়ে যাবে, যে গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের উপরে তার শাস্তির বছর নিয়ে আসব,” সদাপ্রভু এই কথা বলেন।
45
“পলাতকেরা হিষ্বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।
46
হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশ-দেবতার লোকেরা ধ্বংস হয়েছে; তোমার পুত্রেরা নির্বাসিত হয়েছে ও তোমার কন্যারা বন্দি হয়েছে।
47
“তবুও, ভবিষ্যৎকালে আমি মোয়াবের অবস্থার পরিবর্তন ঘটাব,” সদাপ্রভু এই কথা বলেন। মোয়াবের বিচারদণ্ডের কথা এই পর্যন্ত।
← Chapter 47
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 49 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52