bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ephesians 2
Ephesians 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
1
তোমরা এককালে, তোমাদের দুষ্কর্ম ও পাপের ফলে মৃত ছিলে।
2
তখন তোমরা এ জগতের যুগের রীতি অনুসারে মন্দ পথে চলতে এবং আধিদৈবিক শক্তিসমূহের অধিপতি, যার প্রভাব ঈশ্বরদ্রোহী লোকদের মধ্যে এখনও বর্তমান, তারই অধীনে জীবন যাপন করতে।
3
আমরাও এককালে তাদের মতই জৈব কামনার বশে চলতাম। নিজেদের দেহ ও মনের অভিলাষ অনুযায়ী আচরণ করতাম। অন্যান্য সকলের মত আমরাও স্বভাবতঃ ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র।
4
কিন্তু আমাদের প্রতি পরম করুণাময় ঈশ্বরের ভালবাসা এত অসীম যে,
5
আমরা যারা দুষ্কর্মের ফলে মৃত ছিলাম, তাদের তিনি খ্রীষ্টের সঙ্গে করলেন সঞ্জীবিত। তাঁর অনুগ্রহেই তোমরা পরিত্রাণ লাভ করেছ।
6
খ্রীষ্ট যীশুর সঙ্গেই তিনি আমাদের পুনরুত্থিত করেছেন এবং স্বর্গলোকে তাঁর সঙ্গেই আমাদের আসন দান করেছেন
7
আমাদের প্রতি সদয় হয়ে তিনি খ্রীষ্ট যীশুর মাধ্যমে অপার করুণা দান করেছেন, যেন আগামী দিনেও তাঁর মাহাত্ম্য প্রকাশিত হয়।
8
তাঁর অনুগ্রহে এবং তোমাদের বিশ্বাসে তোমরা পরিত্রাণ লাভ করেছ, তোমাদের নিজেদের কৃতিত্বে নয়। এ ঈশ্বরেরই দান,
9
কোন সুকৃতির ফল নয় যে কেউ এতে গর্ববোধ করবে।
10
আমরা তাঁরই সৃষ্টি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সম্মিলিত হয়ে সৎকর্ম করার জন্য সৃষ্ট। এইরকম সদাচরণের জন্যই ঈশ্বর আমাদের নির্দিষ্ট করেছেন।
11
মনে রেখ, তোমরা একসময় জন্মসূত্রে বিজাতীয় ছিলেন। যারা মানুষের কৃত সুন্নত সংস্কার হেতু ‘সু্ন্নতপ্রাপ্ত’ বলে পরিচিত, তারা তোমাদের বেসুন্নত’ বলতো।
12
সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।
13
কিন্তু খ্রীষ্ট যীশুর সঙ্গে যুক্ত হওয়ায় পূর্বে তোমরা যারা দূরে ছিলে, খ্রীষ্টের রক্তের গুণে তারা এখন কাছে এসেছ।
14
তিনিই আমাদের শান্তি, তিনিই উভয়পক্ষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের মাঝে যে বিরোধিতার প্রাচীর ছিল তা ভেঙ্গে ফেলেছেন।
15
তিনি নিজের দেহ পাত করে বিধি ও অনুশাসনসর্বস্ব বিধান বাতিল করেছেন যেন নিজের মাঝে তিনি উভয় পক্ষের সম্মিলন ঘটিয়ে এক নতুন মানব সমাজ সৃষ্টি করতে পারেন ও শান্তি স্থাপন করতে পারেন।
16
ক্রুশের উপরে তিনি আমাদের বৈরিতার অবসান ঘটিয়েছেন এবং উভয়পক্ষকে এক দেহে পরিণত করে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করেছন।
17
তিনি এসে তোমরা যারা দূরে ছিলে তাদের কাছে এবং আমরা যারা কাছে ছিলাম তাদের কাছেও শান্তির সুসমাচার প্রচার করেলন।
18
সেইজন্য তাঁরই মাধ্যমে আমরা উভয়পক্ষ একই আত্মার পরিচালনায় পিতার কাছে সরাসরি যেতে পারি।
19
অতএব তোমরা একন আর বিদেশী আপরিচিত নও, তোমরা এখন ঈশ্ব-ভক্তদের মহনাগরিক, ঈশ্বরের পরিবারভুক্ত লোক।
20
প্রেরিতশিষ্য ও নবীদের স্থাপিত ভিত্তির উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, খ্রীষ্ট যীশু স্বয়ং যার কোণের ভিত্তিপ্রস্তর।
21
তাঁরই উপরে সমগ্র কাঠামোটিকে গঠিত ও সন্নিবদ্ধ করে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গিত পবিত্র এক মন্দির রূপে গড়ে তোলা হচ্ছে।
22
তাঁরই মাঝে সকলের সঙ্গে তোমাদেরও ঈশ্বরের আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6