bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ephesians 4
Ephesians 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 5 →
1
অতএব প্রভুর বন্দী আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যে আহ্বানে সাড়া দিয়েছ তার যোগ্য হও।
2
সর্ব অবস্থায় নম্র, ভদ্র ও ধীর হও। ভালবেসে অন্যের সঙ্গে মানিয়ে চল।
3
ঈশ্বরের আত্মা যে ঐক্য দান করেন শান্তির সেই ঐক্যকে দৃঢ়তর করতে আপ্রাণ
4
চেষ্টা কর যেমন দেহ এক এবং আত্মাও এক, তেমনই ঈশ্বরের আহ্বানের মাধ্যমে যে প্রত্যাশা তোমরা লাভ করেছ, তাও এক।
5
তোমাদের প্রভু এক বিশ্বাস এক এবং বাপ্তিস্মও এক।
6
সকলের পিতা যিনি সেই ঈশ্বরও এক, তিনি সকলের ঊর্ধ্বে, সকলের মধ্যে সক্রিয এবং সকলের অন্তরে বিরাজমান।
7
কিন্তু খ্রীষ্ট তাঁর নিজের বিবেচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণে বিশেষ অনুগ্রহণ দান করেছেন।
8
তাই শাস্ত্রে লেখা আছেঃ “বন্দীবাহিনী সঙ্গে নিয়ে তিনি ঊর্ধ্বে আরোহণ করলেন, মানবকুলে বিতরণ করেলন বিবিধ বর।”
9
‘ঊর্ধ্বে আরোহণ করলেন’ —এ কথার অর্থ কি এই নয় যে তিনি পৃথিবীর অধলোকে অবতরণ করেছিলেন?
10
যিনি নিম্নে অবতরণ করেছিলেন তিনিই সকল স্বর্গের ঊর্ধ্বে আরোহণ করেছেন যেন তিনি হতে পারেন সর্বব্যাপী।
11
তিনিই ঈশ্বরভক্তদের সেবাকর্মে দক্ষ করে তোলার জন্য এবং খ্রীষ্টের দেহরূপী মণ্ডলীকে সংগঠিত করার জন্য কযেকজনকে প্রেরিতশিষ্যরূপে, কয়েকজনকে নবীরূপে, কিছু লোককে সংঘপাল ও শিক্ষাগুরুরূপে মনোনীত করেছেন,
13
যেন আমরা ক্রমশঃ বিশ্বাস ও ঈশ্বরের পুত্র সম্পর্কিত জ্ঞানের ঐক্যে পৌঁছাতে পারি যে ঐক্য আমাদের বিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে সংবদ্ধ। তাহলে খ্রীষ্টের পরমোৎকর্ষের নিরিখে আমাদের মনুষ্যত্বের পূর্ণতম বিকাশ ঘটবে।
14
তখন আমরা আর নাবালক থাকব না, প্রবঞ্চক ফন্দিবাজ লোকদের ছলনায় যে কোন মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা ভেসে যাব না।
15
বরং সত্যে ও প্রেমে একনিষ্ঠ হয়ে, যিনি মস্তকরূপে, সেই খ্রীষ্টের মাঝে সর্ববিষয়ে বিকশিত হব।
16
তাঁরই উপর নির্ভরশীল সমগ্র দেহ পরিপোষক গ্রন্থিসমূহের দ্বারা সংযুক্ত ও সন্নিবদ্ধ। তিনিই প্রত্যেক অঙ্গকে যথাযথভাবে সক্রিয় রাখেন এবং তার ফলেই দেহ বৃদ্ধিলাভ করে ও প্রেমে সংগঠিত হয়।
17
সুতরাং আমি একথা বলছি, প্রভুর নামে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, অবিশ্বাসীদের মত জীবন যাপন করো না, তাদের চিন্তাভাবনার সার্থকতা নেই।
18
তাদের বুদ্ধি আচ্ছন্ন, হৃদয় অনমনীয়, অন্তর অজ্ঞতায় পূর্ণ, তাই তারা ঈশ্বর-প্রদত্ত জীবন থেকে বিচ্ছিন্ন।
19
বিচারবুদ্ধি হারিয়ে তারা ভ্রষ্টাচারে লিপ্ত, সর্বপ্রকার অশুচিতা এবং উচ্ছৃঙ্খলতার প্রতি তাদের আসক্তি।
20
কিন্তু তোমরা খ্রীষ্টের কাছ থেকে এরকম শিক্ষা লাভ করনি।
21
তোমরা নিশ্চয়ই তার কথা শুনেছ। যীশুতে যে সত্য নিহিত সেই বিষয়ে তোমরা অবশ্যই এই শিক্ষা পেয়েছ।
22
সুতরাং তোমাদের পূর্বের জীবন এবং স্বভাব পরিত্যাগ কর, যা নানাবিধ জৈব কামনার আকর্ষণে ধ্বংস হতে চলেছিল।
23
তোমাদের মন ও আত্মা হোক নবায়িত।
24
এবং ঈশ্বরের সাদৃশ্যে ধর্মনিষ্ঠ, সত্যসন্ধ, শুচিশুদ্ধ নূতন সত্তা তোমরা ধারণ কর।
25
সুতরাং মিথ্যা বর্জন করে একে অপরের কাছে তোমরা সত্য কথা বল। কারণ আমরা সকলেই একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।
26
তোমরা ক্রুদ্ধ হলেও পাপ করো না। সূর্যাস্তের আগেই যেন তোমাদের ক্রোধ প্রশমিত হয়।
27
শয়তানকে কোন সুযোগ নিতে দিও না।
28
যে চোর ছিল সে যেন আর চুরি না করে বরং সে যেন সদুপায়ে জীবিকা অর্জন করে, তাহলে অভাবগ্রস্তকেও সে সাহায্য করতে পারবে।
29
ক্ষতিকর কোন কথা উচ্চারণ করো না। বরং গঠনমূলক কাজের উপযোগী কথা বল যেন যারা সে কথা শোনে তাদের পক্ষে তা কল্যাণকর হয়।
30
ঈশ্বরের পবিত্র আত্মাকে তোমরা ক্ষুণ্ণ করো না কারণ সেই পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত। পরিত্রাণের দিনে সেই মুদ্রাঙ্কই আমাদের মুক্তি সাধন করবে।
31
সর্বপ্রকার তিক্ততা, উত্তেজনা, ক্রোধ, কলহ, কুৎসা এবং ঈর্ষা, দ্বেষ তোমাদের মধ্যে থেকে দূর কর।
32
তোমরা পরস্পরের প্রতি উদার ও সদয় হও। ঈশ্বর যেমন খ্রীষ্টের মাধ্যমে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা কর।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6