bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
James 3
James 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই শিক্ষক হতে যেও না। তোমরা নিশ্চয়ই জান, আমরা যারা শিক্ষা দিয়ে থাকি তাদের দণ্ড আরও কঠোর হবে।
2
কারণ আমরা সকলেই অনেক ভুল করি। যদি কেউ কখনও ভুল কথা না বলে তাহলে সে তো সিদ্ধপুরুষ, সে তার সমগ্র দেহকে বশে রাখতে সমর্থ।
3
ঘোড়াকে বশে আনতে হলে আমরা তার মুখে লাগাম পরাই, তখন তাকে আমরা ইচ্ছামত ঘোরাতে ফেরাতে পারি।
4
কিম্বা জাহাজের কথাই ধর, এগুলি কত বড় এবং প্রবল বাতাসে চলে। ছোট একটা হালের সাহায্যে সারেং তাকে যেদিকে ইচ্ছা সেইদিকে ঘোরাতে পারে।
5
ঠিক তেমনি, ইভ আকারে ছোট হলেও বড় বড় বিষয় নিয়ে অহঙ্কারের কথা বলতে পারে। সামান্য একটু আগুনের ফুলকি যেমন বিরাট বনকে জ্বালিয়ে দিতে পারে,
6
জিভ্য তেমনি আগুনের মত। আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলির মধ্যে জিভ নিজেই খলতায় পরিপূর্ণ এক জগত বিশেষ। জিভ আমাদের সমগ্র সত্তা কলুষিত করে, সংসারচক্রে আগুন জ্বালায় এবং নরকের আগুনে নিজেও জ্বলে।
7
সব পশু, পাখি, সরীসৃপ, এমনকি সামুদ্রিক প্রাণীকে বশ করা যায় এবং মানুষ তাদের বশ করেছেও।
8
কিন্তু জিভকে বশে আনার ক্ষমতা কোন মানুষের নেই। এ অস্থির, অনিষ্টকর, মারাত্মক গরলে ভরা।
9
জিভ দিয়েই আমরা প্রভু ও পিতার প্রশস্তি করি, আবার তা দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিসম্পাত করি।
10
একই মুখে প্রশস্তি ও অভিশাপ উচ্চারিত হয়। বন্ধুগণ, এরকম হওয়া কিন্তু উচিত নয়।
11
ঝর্ণার উৎসমুখ থেকে কি একই সঙ্গে মিষ্ট ও বিস্বাদ —দুই প্রকার জলধারা উৎসারিত হয়?
12
বন্ধুগণ, ডুমুর গাছে কি জলপাই কিম্বা আঙ্গুর গাছে কি ডুমুর ফলে? লবণাক্ত প্রস্রবণ সেইরকম সুমিষ্ট জল দিতে পারে না।
13
তোমাদের মধ্যে প্রাজ্ঞ ও ধীমান কে আছে? সে তার সৎ জীবন ও জ্ঞানীসুলভ বিনয় ও সদাচরণের দ্বারা তার প্রমাণ দিক।
14
কিন্তু তোমাদের অন্তরে যদি ঈর্ষার তিক্ততা এবং স্বার্থসিদ্ধির অভিসন্ধি থাকে, তবে গর্বভরে সত্যের অপলাপ করো না।
15
এই ধরণের জ্ঞান, স্বর্গ থেকে আসে না, এ নিতান্তই জাগতিক, জৈব এবং পৈশাচিক।
16
কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থান্বেষণ, সেখানেই বিশৃঙ্খলা ও সর্বপ্রকার দুষ্কর্ম ঘটে থাকে।
17
কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা মূলতঃ বিশুদ্ধ, শান্ত, সহনশীল, যুক্তিপূর্ণ, সদয়, শুভফলপ্রদ, এ জ্ঞান সংশয় ও কপটতামুক্ত।
18
যারা শান্তিকামী, তারা শান্তিতেই ধর্মের বীজ বপন করে এবং তার ফসল আহরণ করে।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5