bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Lamentations 5
Lamentations 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর দুর্দশা আমাদের, চেয়ে দেখ, আমাদের লাঞ্ছনা অপমান।
2
আমাদের বিত্ত ও সম্পদ আজ বিদেশীদের করায়ত্ত, আমাদের ঘর-বাড়ি আজ তাদের দখলে।
3
অনাথ পিতৃহীন হয়েছি আমরা, মাতারা ভোগ করছে বিধবার মত যন্ত্রণা।
4
অর্থমূল্যে কিনতে হয় এখন পানীয় জল, কিনতে হয় জ্বালানী কাঠও।
5
বলদের মত বোঝা বয়ে বয়ে ক্লান্ত আমরা, তবু বিশ্রামের অবসর নেই ক্ষণেকের তরে।
6
গিয়েছি সুদূর মিশরে, গিয়েছি আসিরিয়ায় খাদ্যের সন্ধানে, ফিরেছি ভিক্ষা চেয়ে বাঁচার তাগিদে।
7
পাপ করেছিলেম আমাদের পূর্বপুরুষেরা, আজ তাঁরা হয়েছেন গত। তবু তাঁদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করছি আমরা।
8
যারা আমাদের শাসনকর্তা, ক্রীতদাসেরও অধম তারা, তাদের কবল থেকে বাঁচবে—এমন শক্তি কার?
9
গ্রামের পথে পথে আছে হত্যাকারীর দল, মরণের ঝুঁকি নিয়ে আমাদের যেতে হয় খাদ্যের সন্ধানে।
10
ক্ষুধার জ্বালায় অঙ্গ পুড়ে যায় জ্বর বিকারে, দেহচর্ম ঝলসে ওঠে জ্বলন্ত চুল্লীর মত।
11
সিয়োনে আমাদের পত্নীরা হয়েছে ধর্ষিতা, যিহুদীয়ার প্রতিটি গ্রামে কুমারী কন্যাদের বাধ্য করা হয়েছে দেহদানে।
12
আমাদের রাজপুরুষদের প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাঠে, বৃদ্ধেরাও হয়েছে লাঞ্ছিত।
13
যুবকেরা গোলামের মত বাধ্য হয়েছে যাঁতা ঘোরানোর কাজে, সুকুমার বালকেরা ভারী কাঠের বোঝা বইতে বইতে নুয়ে পড়েছে।
14
নগরীর তোরণদ্বারে প্রবীণেরা বসে না আর, শোনা যায় না আর তরুণ-তরুণীদের সঙ্গীতলহরী।
15
জীবনের রঙ্গমঞ্চ থেকে সুখ নিয়েছে চিরবিদায়, নৃত্য-গীতের স্থান দখল করেছে বিষাদ।
16
যা ছিল আমাদের গর্বের ধন সবই আজ ধুলিতে লুটায়, পাপের ফসল তুলেছি আমরা, দণ্ডিত হয়েছি অমোঘ দণ্ডে।
17
অন্তর আজ দুঃসহ তিক্ততায় গিয়েছে ভরে, চোখের জলে দৃষ্টি হয়েছে ক্ষীণ।
18
সিয়োন পর্বত পড়ে আছে পরিত্যক্ত জনহীন! সেই ভগ্নস্তূপে বন্য শৃগালের নিত্য বিচরণ।
19
একমাত্র তুমিই হে প্রভু পরমেশ্বর, অনাদি অনন্তকালের রাজাধিরাজ, যুগে যুগে কালে কালে তোমারই রাজত্ব।
20
কেন আমাদের পরিত্যাগ করেছ তুমি? দীর্ঘদিন হয়ে গেল গত! আর কি কখনও আসবে না স্মরণে আমাদের কথা?
21
ফিরিয়ে দাও হে প্রভু পরমেশ্বর আমাদের অতীত মহিমা ফিরিয়ে নাও হে জগদীশ্বর আমাদের তোমার চরণে।
22
করেছ কি আমাদের প্রত্যাখ্যান চিরতরে? নাই কি কোনও সীমা তোমার ক্রোধের।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5