bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nahum 1
Nahum 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
নীনবী নগর সম্পর্কে ভাবোক্তি। এলকোশ নিবাসী নহুমের দিব্যদর্শনের বিবরণ।
2
প্রভু পরমেশ্বর অদ্বিতীয়, কোন প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করেন না। যারা তাঁর বিরোধিতা করে, তিনি তাদের শাস্তি দেন, শত্রুদের উপর প্রতিশোধ নেন।
3
পরমেশ্বর সহজে ক্রুদ্ধ হন না, মহাশক্তিশালী তিনি, অপরাধী তাঁর কাছে রেহাই পায় না। তাঁর পদক্ষেপে ওঠে ঘূর্ণিঝড়, আকাশ ভরে যায় ধূলিমেঘে।
4
তাঁর তিরস্কারে শুকিয়ে যায় সাগরের জলরাশি, নদনদী হয় জলহীন, বাশানের তৃণভূমি শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় কার্মেলের পাহাড় চিরসবুজ লেবানন ম্লান হয়ে যায়।
5
তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।
6
কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়? কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে? আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।
7
প্রভু মঙ্গলময় সঙ্কটের দিনে তিনি সুদৃঢ় আশ্রয় যারা তাঁর শরণাগত, তিনি তাদের গ্রহণ করেন।
8
কিন্তু তিনি তাঁর বিপক্ষদের উত্তাল বন্যাপ্রবাহে ধ্বংস করবেন, শত্রুদের নিক্ষেপ করবেন মৃত্যুর অন্ধকারে।
9
প্রভুর বিরুদ্ধে কি চক্রান্ত করছ তোমরা? তিনি সমূলে ধ্বংস করবেন শত্রুদের, দ্বিতীয় আঘাতের আর প্রয়োজন হবে না।
10
কাঁটা ঝোপের জঞ্জালের মত, শুকনো খড়ের মত তারা পুড়ে ছাই হয়ে যাবে।
11
তোমাদের মাঝে একজনের উদ্ভব হয়েছে সে প্রভুর বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দুষ্কর্মের মন্ত্রণা দিচ্ছে।
12
কিন্তু প্রভু ইসরায়েলকে বলছেনঃ আসিরীয়েরা শক্তিশালী ও সংখ্যায় বিপুল হলেও উচ্ছিন্ন হবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।হে ইসরায়েল, আমি তোমাদের অনেক যন্ত্রণা দিয়েছি, আর যন্ত্রণা দেব না।
13
তোমাদের মুক্ত করব, শৃঙ্খল মোচন করব তোমাদের।
14
প্রভু আসিরীয়দের বলেনঃ তোমাদের বংশধারা আর বজায় থাকবে না, তোমাদের দেবালয় থেকে খোদাই করা ও ঢালাই করা প্রতিমাগুলি আমি উচ্ছেদ করব, তোমরা পাষণ্ড, আমি তোমাদের সমাধি রচনা করব।
15
ঐ দেখ, শান্তির দূত আসছেন, গিরিপর্বত পার হয়ে আসছেন শান্তির বাণী ঘোষণা করতে। হে যিহুদীয়া, তুমি তোমার পর্বসকল পালন কর, পূর্ণ কর তোমার মানত, কারণ দুর্জনেরা আর কখনও তোমার বিরুদ্ধে অভিযান করবে না, তারা সমূলে উচ্ছিন্ন হয়েছে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3