bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nahum 2
Nahum 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
হে নীনবী, সর্বনাশ উপস্থিত। আক্রমণকারী এসে পড়েছে, তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর, পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও, সর্বশক্তি নিয়োগে তৎপর হও।
2
(শত্রুদের হাতে বিধ্বস্ত ইসরায়েলের হৃতগৌরব পরমেশ্বর উদ্ধার করতে চলেছেন।)
3
শত্রুপক্ষের সেনাবাহিনীর হাতে রক্তবর্ণ ঢাল, রক্তিম পোষাকে তারা সজ্জিত, তাদের সারিবদ্ধ রথ যেন অগ্নিশিখা, আক্রমণে উদ্যত অশ্বারোহীবাহিনী উত্তেজনায় অস্থির।
4
তাদের রথগুলি নগরে ঢুকে পড়েছে, তীব্রগতিতে পথেঘাটে ছোটাছুটি করছে, যেন জ্বলন্ত মশাল বিদ্যুৎগতিতে ছুটছে। দুর্গ আক্রমণে তারা উদ্যত।
5
নীনবীর বাছাই করা সৈন্যদের কাছে হুকুম এল, ঊর্ধ্বশ্বাসে ছুটল তারা নগরপ্রাকারের দিকে, ব্যূহ রচিত হল প্রতিরোধের জন্য।
6
অকস্মাৎ ভেঙ্গে পড়ল নদীদ্বার রাজপ্রাসাদ পূর্ণ হল আতঙ্কিত কোলাহলে।
7
নীনবীর রাণী বন্দিনী হলেন। তাঁকে নিয়ে গেল নির্বাসনে। শোকাহত দাসীরা কপোতের মত গুমরাচ্ছে, বক্ষে করাঘাত করে বিলাপ করছে।
8
নীনবী যেন একটি জলাধার সেখান থেকে জলস্রোতের মত লোক পালাচ্ছে। সেখানে ধ্বনি উঠছে: স্থির হও, স্থির হও। কিন্তু কে কার কথা শোনে!
9
লুঠে নাও সোনারূপো এখানে রয়েছে অফুরন্ত মূল্যবান সামগ্রী, রয়েছে অঢেল ধনরাশি।
10
নীনবী লুণ্ঠিত! বিধ্বস্ত! পরিত্যক্ত! ভগ্নহৃদয়, জানু শিথিল, হতাশায় বিহ্বল! সবার মুখে কালো ছায়া।
11
কোথায় গেল সেই নগরী যা ছিল সিংহের গুহাতুল্য, যেখানে লালিত হত সিংহ শাবকেরা শাবকদের নিয়ে সিংহ-সিংহীরা যেখানে নির্ভয়ে বাস করত?
12
সিংহ ও সিংহী তার শাবকদের জন্য প্রচুর পরিমাণে শিকার করে আনত? শিকারের প্রাচুর্যে পূর্ণ হয়ে থাকত তার গুহা, নিহত পশুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে থাকত সেখানে।
13
সর্বাধিপতি প্রভু বলেনঃ দেখ, আমি তোমাদের প্রতি বিরূপ, তোমাদের সিংহবাহিনী আমি ভস্মীভূত করব, তোমাদের তরুণ কেশরীরা তরবারি দ্বারা নিহত হবে। তোমাদের লুঠ করে আনা সমস্ত সম্পদ আমি কেড়ে নেব। তোমাদের রাজদূতদের কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3