bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ruth 2
Ruth 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
বেথলেহেমে বোয়স নামে একজন ধনী আর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন নয়মীর আত্মীয়। নয়মীর স্বামী ইলীমেলকের দিক থেকে ছিল এই আত্মীয়তা।
2
একদিন রূথ নয়মীকে বললেন, মা, ক্ষেত মজুরদের রেখে দেওয়া যবের শীষ মাঠ থেকে কুড়িয়ে আনতে আমাকে অনুমতি দিন। মাঠে নিশ্চয়ই এমন কাউকে পাব যে আমাকে তার পরে পরে শীষ কুড়াতে দেবে। নয়মী বললেন, বেশ যাও।
3
তখন রূথ যবের ক্ষেতে চলে গেল আর যারা কাজ করছিল তাদের পরে পরে তাদের রেখে যাওয়া যবের শীষ কুড়াতে লাগল। ঘটনাচক্রে সে বোয়সের ক্ষেতেই শস্য কুড়াচ্ছিল।
4
এমন সময় বোয়স স্বয়ং বেথলেহেম থেকে সেখানে এসে পৌঁছালেন আর তাঁর ক্ষেত মজুরদের সম্ভাষণ করে বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের সহবর্তী হোন। তারা প্রত্যুত্তরে বলল, প্রভু পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করুন।
5
বোয়স তাঁর শ্রমিকদের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করলেন, কে ঐ তরুণী?
6
সে বলল, এ সেই বিদেশিনী যে মোয়াব থেকে নয়মীর সঙ্গে এসেছে।
7
সে আমার কাছে ক্ষেত মজুরদের সঙ্গে যবের শীষ সংগ্রহ করার অনুমতি চেয়েছিল। খুব সকাল থেকেই সে সমানে কাজ করছে। বলতে গেলে একেবারেই বিশ্রাম নেয় নি।
8
তখন বোয়স রূথকে বললেন, তোমায় একটা কথা বলি শোন। এই ক্ষেত ছাড়া অন্য কোথাও শীষ কুড়াতে যেও না। এখানে মেয়েদের সঙ্গে কাজ কর,
9
তাদের কাছাকাছি থাক। আমি আমার লোকদের আদেশ দিয়েছি যেন তারা তোমাকে বিরক্ত না করে। তারা যে জলের পাত্রগুলি ভরে রেখেছে, পিপাসা পেলে তার থেকেই জল পান করো।
10
রূথ বোয়সকে প্রণাম করে বলল, আমার জন্য এত চিন্তা করবেন না। আমার মত এক বিদেশিনী নারীর প্রতি এত দয়া করছেন কেন?
11
বোয়স বললেন, তুমি তোমার স্বামীর মৃত্যুর পর তোমার শাশুড়ির জন্য যা করেছ, আমি সব শুনেছি। আমি জানি তুনি কিভাবে তোমার মা-বাবা আর তোমার স্বদেশ ছেড়ে যাদের তুমি আগে জানতে না সেই জাতির মধ্যে বসবাস করতে এসেছ।
12
তুমি যা করেছ তার জন্য ঈশ্বর তোমায় পুরস্কৃত করুন। ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর, যাঁর কাছে তুমি আশ্রয় নিতে এসেছ, তিনি তোমাকে আশীর্বাদে পূর্ণ করুন।
13
তখন রূথ বলল, মহাশয়, আমার প্রতি আপনার অশেষ দয়া। যদিও আমি আপনার দাসদের কারুর সমান নই তবুও আপনি আমার প্রতি কোমল ব্যবহার করেছেন। এতে আমি আশ্বস্ত হয়েছি।
14
খাবার সময় হলে বোয়স রূথকে বললেন, এস, একটু রুটি নাও, চাটনি দিয়ে খাও। বোয়স তাকে কিছু রুটি দিলেন। রূথ মজুরদের সঙ্গে বসে পরম তৃপ্তিতে রুটি খেল আর তার থেকে কিছু খাবার বাঁচিয়ে রাখল।
15
তারপর আবার সে শীষ কুড়াতে চলে গেল। সে চলে গেলে বোয়স তাঁর ভৃত্যদের আদেশ দিয়ে বললেন, যেখানে শস্য আঁটি বেঁধে রাখা আছে সেখানেও ওকে শীষ কুড়াতে দিও, বারণ করো না বা কিছু বলো না। তাছাড়া আঁটি থেকে তার জন্য কিছু শীষ বার করে রেখ, সে কুড়িয়ে নেবে।
17
রূথ সন্ধ্যা পর্যন্ত যবের শীষ কুড়াতে লাগল। শস্য ঝাড়াই করার পর সে দেখল যে প্রায় এক এফা যব সংগ্রহ হয়েছে।
18
শস্য নিয়ে রূথ শহরে ফিরে গিয়ে তার শাশুড়ীকে দেখাল যে সে কতটা শস্য সংগ্রহ করেছে। নিজের ভোগ থেকে যে খাবার সে বাঁচিয়ে রেখেছিল সেটি তার শাশুড়িকে খেতে দিল।
19
নয়মী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এত সব সংগ্রহ করলে? কার ক্ষেতে তুমি কাজ করছিলে? যে ব্যক্তি তোমার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন, তোমার জন্য ব্যবস্থা করেছেন ঈশ্বর যেন তাঁকে আশীর্বাদ করেন। তখন রূথ নয়মীকে বলল, সে বোয়স নামে একজনের ক্ষেতে কাজ করেছে।
20
নয়মী উচ্চ কন্ঠে বললেন, ঈশ্বর বোয়সকে আশীর্বাদ করুন। ঈশ্বর সদাজাগ্রত। তিনি জীবিত মৃত সকলের প্রতি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন। বোয়স আমাদের নিকটতম আত্মীয়দের মধ্যে একজন। আমাদের দেখাশোনা করার দায়িত্ব তাঁরও রয়েছে।
21
তারপর রূথ বলল, সব চেয়ে ভাল কথা এই যে, তিনি বলেছেন, যতদিন পর্যন্ত তাঁর শ্রমিকদের শস্য কাটা শেষ না হয় ততদিন তাদের সঙ্গে আমিও শস্যের শীষ সংগ্রহ করতে পারব।
22
নয়মী রূথকে বললেন, হ্যাঁ মা, সেই ভাল। বোয়সের ক্ষেতে যে মেয়েরা কাজ করে তোমার পক্ষে তাদের সঙ্গে কাজ করাই ভাল হবে। তুমি যদি অন্য কারুর ক্ষেতে শস্য কুড়াতে যাও তাহলে সেখানে হয়ত তোমাকে বিব্রত হতে হবে।
23
তাই যতদিন যব আর গম কাটার কাজ চলল ততদিন রূথ তাদের সঙ্গেই শস্য সংগ্রহ করল এবং শাশুড়ীর সঙ্গেই বসবাস করতে লাগল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4