bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ruth 3
Ruth 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
কিছুদিন পরে নয়মী রূথকে বললেন, তোমার জন্য আমি একজন পাত্রের সন্ধান করব, তাহলে তোমার নিজের সংসার হবে।
2
মনে রেখ, যে বোয়সের ক্ষেতে মেয়েদের সঙ্গে তুমি কাজ করছ সেই বোয়স আমাদের আত্মীয়। এখন শোন, আজ সন্ধ্যায় সে যব ঝাড়াই করবে।
3
তুমি স্নান কর, সুগন্ধি মেখে তোমার সবচেয়ে ভাল পোশাকটি পর। প্রসাধন সেরে যেখানে সে ঝাড়াইয়ের কাজ করছে সেখানে যাও, কিন্তু যতক্ষণ তার খাওয়াদাওয়া শেষ না হয় ততক্ষণ তাকে জানতে দিও না যে তুমি সেখানে আছ।
4
ভাল করে লক্ষ্য করো যে সে কোথায় শোয়। তারপর সে ঘুমিয়ে পড়লে তার পায়ের দিকের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়বে। তখন কি করতে হবে সে-ই তোমাকে বলে দেবে।
5
রূথ বলল, বেশ, আমি তাই করব।
6
তখন রূথ সেই শস্য ঝাড়াই করার জায়গায় গেল এবং তার শাশুড়ীর কথা মত কাজ করল।
7
খাওয়াদাওয়া সেরে বোয়স প্রফুল্ল মনে যবের স্তূপের উপরে শুয়ে পড়লেন। রূথ তখন সন্তর্পণে গিয়ে বোয়সের পায়ের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়ল।
8
মাঝ রাতে হঠাৎ বোয়সের ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখলেন একজন স্ত্রীলোক তাঁর পায়ের কাছে শুয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে
9
জিজ্ঞাসা করলেন, কে তুমি! রূথ বললেন, আমি আপনার দাসী রূথ। আপনি আমাদের নিকট আত্মীয়, তাই আপনারই দায়িত্ব আমাদের দেখাশোনা করা। আপনি অনুগ্রহ করে আমাকে বিবাহ করুন।
10
তিনি বললেন, ঈশ্বর তোমারে আশীর্বাদ করুন। তুমি তোমার শাশুড়ির জন্য যা করেছ তার চেয়ে তুমি এখন যা করছ, তাতে তুমি পরিবারের প্রতি আরও বেশী আনুগত্য দেখিয়েছ। তুমি আরও তরুণ একজনকে বেছে নিতে পারতে সে ধনী হোক বা দরিদ্র হোক, কিন্তু তুমি তা করো নি।
11
তুমি চিন্তা করো না। শহরের প্রত্যেকেই জানে তুমি সচ্চরিত্রা, তাই তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করব।
12
এ কথা ঠিক যে আমি তোমাদের একজন নিকট আত্নীয় আর তোমার প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আর একজন আছেন যিনি আমার চেয়ে তোমাদের আরও নিকট আত্মীয়।
13
বাকী রাতটুকু এখানেই থাক। সকালে আমরা খোঁজ করে দেখব যে তিনি তোমার দায়িত্ব নেবেন কি না। যদি তাই হয় তবে খুবই ভাল কথা। আর যদি না হয় তাহলে জাগ্রত ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলছি, আমিই দায়িত্ব নেব। এখন শুয়ে পড় আর সকাল পর্যন্ত এখানেই থাক।
14
তখন সে তাঁর পায়ের কাছে আবার শুয়ে পড়ল। ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ল যেন কেউ তাকে দেখতে না পায় এবং বোয়সও তাই চেয়েছিলেন।
15
বোয়স তাকে বললেন, তোমার ওড়নাটা খুলে এখানে পেতে দাও। সে তাই করল আর তিনি প্রায় দুই এফা যব তার উপর ঢেলে দিলেন। তিনি তাকে সেটি কাঁধে তুলে নিতে সাহায্য করলেন। তারপর সে সেটি নিয়ে শহরে ফিরে গেল।
16
সে ঘরে গিয়ে পৌঁছালে তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার সব ঠিক ছিল তো? বোয়সের সম্পর্কে সব কথাই রূথ তাঁকে জানাল।
17
সে বলল, তিনি আমাকে বললেন, আমি যেন খালি হাতে আপনার কাছে ফিরে না আসি। তাই তিনি এই সমস্ত যব আমাকে দিয়েছেন।
18
নয়মী তাকে বললেন, রূথ, অপেক্ষা কর, দেখ এরপর কি হয়। বোয়স নিশ্চয় আজ এ ব্যাপারে কিছু একটা উপায় করবেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4