bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Titus 2
Titus 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
তুমি সুস্থ সমীচীন ধর্মতত্ত্ব শিক্ষা দেবে।
2
বয়স্কদের উপদেশ দেবে যেন তাঁরা আত্মসংযমী, ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ হন। তাঁরা যেন সুস্থ ধর্মবিশ্বাস, ভালবাসা আর ধৈর্য ত্যাগ না করেন।
3
তেমনিভাবে বয়স্কা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা নারীদের মত হয়। পরনিন্দা, পরচর্চা আর সুরাসক্তি তাঁদের সাজেন না।
4
তংআদের কাছ থেকে সুশিক্ষা পেয়েই অল্পবয়সী মেয়েরা স্বামী ও সন্তান ভালবাসবে,
5
ধীরস্থির, দয়াবতী, সতী হবে, সুগৃহিণী আর পতিগতপ্রাণা হবে, যেন কেউ ঈশ্বরের সুসমাচারেরর নিন্দা করতে না পারে।
6
তেমনিভাবে যুবকদের শালীনতা বজায় রেখে চলতে আগ্রহী করে তুলবে।
7
তুমি নিজে সবসময় ভাল কাজ করে আদর্শ স্থাপন করবে। তুমি যে শিক্ষা দেবে তা যেন আন্তরিক ও সারগর্ভ হয়।
8
ওজন করে কথা বলবে যাতে বিরোধীপক্ষের লোকেরা দোষ খুঁজে না পায়। তখন আমাদের সমালোচনা করার কিছু না পেয়ে তারা লজ্জা পাবে।
9
ক্রীতদাসদের বল, সর্ববিষয়ে মনিবের বাধ্য হয়ে তাঁদের যেন তুষ্ট করে। তারা যেন মুখে মুখে তর্ক না করে বা কিছু চুরি না করে।
10
বরং তাঁদের দেখাতে হবে যে তারা সম্পূর্ণভাবে বিশ্বাসী ও ভাল লোক। তারা যেন তাদের আচরণের মধ্যে দিয়ে মুক্তিদাতা ঈশ্বরের নীতি ও শিক্ষার মহিমা বৃদ্ধি করে।
11
সর্বমানবের পরিত্রাণেরর জন্য ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে।
12
সেই অনুগ্রহের ফলেই আমরা ধর্মবিমুখতা এবং তামসিকতা ত্যাগ করে সংযমী, ন্যায়বান এবং নিষ্ঠাবান হয়ে ও জগতে জীবনযাপন করছি
13
এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।
14
আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।
15
দৃঢ়তার সঙ্গে তাদের এইসব নির্দেশ দাও, উৎসাহ দাও, প্রয়োজন মত সমালোচনা কর। তাদের কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3