bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Titus 3
Titus 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
তুমি তাদের বুঝিয়ে বল যাতে তারা শাসনকর্তা এবং কর্তৃপক্ষের অনুগত হয় ও সবরকম ভাল কাজে যোগ দিতে এগিয়ে আসে।
2
তারা যেন কারো নিন্দা না করে বরং শান্তিতে সদ্ভাবে থাকে এবং সকলের সঙ্গে অমায়িক ব্যবহার করে।
3
কারণ একসময় আমরাও ছিলাম অজ্ঞ, অবাধ্য আর বিপথগামী। ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে শত্রুতা এবং হিংসা করে আমাদের সময় কেটেছে। আমরা নিজেরাও ছিলাম ঘৃণ্য, অন্যদের ঘৃণা করতাম।
4
কিন্তু যখন আমাদের মুক্তিদাতা ঈশ্বরের প্রেম ও করুণা প্রকাশিত হল,
5
তখন তিনি আমাদের উদ্ধার করলেন। আমাদের সৎকর্ম বা পুণ্যবলে নয়, তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের বাঁচালেন। তিনি আমাদের দীক্ষাস্নানের মাধ্যমে নবজন্ম দিয়ে পবিত্র আত্মার শক্তিতে নবজীবন দান করলেন।
6
মুক্তিদাতা যীশু খ্রীষ্টকে দিয়ে ঈশ্বর আমাদের উপর সেই পবিত্র আত্মার অজস্র ধারা বর্ষণ করেছেন,
7
যেন আমাদের পাপমুক্তি হয় এবং আমরা প্রত্যাশিত শাশ্বত জীবনের উত্তরাধিকার লাভ করি।
8
তোমাকে আমি যা বললাম, জেনো সবই সত্য। আমি চাই এসব বিষয়ে তুমি বিশেষ গুরুত্ব দেবে যেন ঈশ্বরবিশ্বাসী সকলেই জনহিতকর কাজে আত্মনিয়োগ করে। এতে মানুষের কল্যাণ হয়।
9
কিন্তু অবান্তর যুক্তি, দীর্ঘ বংশতালিকা, দলাদলি এবং বিধানের ব্যাখ্যা নিয়ে তর্কাতর্কি একেবারে এড়িয়ে চল। এসব নিতান্ত তুচ্ছ ব্যাপার। এসবের কোন অর্থ হয় না।
10
যে দলাদলি করে, তাকে দুই একবার সতর্ক করে দিও। পরে তার সঙ্গে আর সম্পর্ক রেখো না।
11
জানবে, লোকটার মনই বিকৃত এবং সে নিজের আচরণেই দোষী প্রমাণিত হয়।
12
আর্তোমাস এবং তুখিকাসকে পাঠিয়ে দিলেই তুমি তাড়াতাড়ি আমার কাছে নিকাপলিসে চলে আসতে চেষ্টা করো। কারণ শীতকালটা আমি সেখানে কাটাব স্থির করেছি।
13
দুজন উকীল জেনাস এবং আপোলোকে তাদের যাত্রাপথে যথাসাধ্য সাহায্য করো। দেখো, পথে যেন তাদের কোন অসুবিধা না হয়।
14
আমাদের লোক যেন জনহিতকর কাজে যোগ দিতে শেখে এবং তাদের জীবন সার্থক হয়।
15
আমাদের সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3