bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
1 Chronicles 14
1 Chronicles 14
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 15 →
1
সোরের রাজা হীরম, দায়ুদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন|
2
দায়ুদ তখন উপলব্ধি করলেন যে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন| প্রভু দায়ুদের সাম্রাজ্য সুবিশাল ও তার ভিত সুদৃঢ় করেছিলেন কারণ ঈশ্বর দায়ুদ ও ইস্রায়েলের লোকদের ভালবাসতেন|
3
দায়ুদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়|
4
জেরুশালেমে দায়ুদের যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম: শম্মূয়, শোবব, নাথন, শলোমন,
5
যিভর, ইলীশূয়, ইল্পেলট,
6
নোগহ, নেফগ, যাফিয়,
7
ইলীশামা, বীলিয়াদা এবং ইলীফেলট|
8
পলেষ্টীয়রা যখন দায়ুদ সম্পর্কে জানতে পারল যে দায়ুদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ুদকে খুঁজতে বের হল| দায়ুদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন|
9
পলেষ্টীয়রা রফায়ীমের লোকদের আক্রমণ করে তাদের জিনিসপত্র অপহরণ করল|
10
দায়ুদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?” প্রভু দায়ুদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও| আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে জয় লাভে তোমার সহায় হব|”
11
তখন দায়ুদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন| দায়ুদ বললেন, “বাঁধ ভাঙা জল যেমন তোড়ে বেরিয়ে আসে ঈশ্বর সেই ভাবে আমার শত্রুদের ভেদ করেছেন| ঈশ্বর আমার সহায় ছিলেন বলেই এটা সম্ভব হল|” সেই কারণে ঐ জায়গার নাম বাল্-পরাসীম রাখা হয়েছিল|
12
পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ুদ তাঁর লোকেদের সেই সমস্ত পুড়িয়ে দিতে নির্দেশ দিলেন|
13
পলেষ্টীয়রা রফায়িম উপত্যকার লোকদের আবার আক্রমণ করলে,
14
দায়ুদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন| ঈশ্বর সেই ডাকে সাড়া দিয়ে বললেন, “দায়ুদ, আক্রমণের সময় পলেষ্টীয়দের পিছু ধাওয়া করে পাহাড়ে না গিয়ে চতুর্দিক থেকে ঘিরে গাছের আড়ালে লুকিয়ে থেকো|
15
তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে| য়েই পলেষ্টীয়দের পায়ের শব্দ শুনতে পাবে, তাদের আক্রমণ করবে| আমি, ঈশ্বর তোমাদের আগে বেরিয়ে যাব এবং পলেষ্টীয় সেনাদলকে পরাজিত করব|”
16
দায়ুদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ী পথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্যন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন|
17
এ ঘটনার পর দায়ুদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ুদের পরাক্রমের ভয়ে ভীত করে তুললেন|
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29