bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
1 Chronicles 4
1 Chronicles 4
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 5 →
1
যিহূদার পাঁচ পুত্রের নাম: পেরস, হিষ্রোণ, কর্মী, হূর আর শোবল|
2
শোবলের পুত্রের নাম রায়া, রায়ার পুত্রের নাম যহত্ আর যহতের দুই পুত্রের নাম ছিল অহূময় ও লহদ| সরাথীয়রা অহূময় ও লহদের উত্তরপুরুষ ছিল|
3
ঐটমের পুত্রদের নাম: যিষ্রিয়েল, যিশ্মা ও যিদ্বশ| এদের বোনের নাম ছিল হৎসলিল-পোনী|
4
পনূয়েলের পুত্রের নাম ছিল গাদোর| এসর ছিল হূশের পিতা| এরা ছিল হূরের পুত্র| হূর ছিল ইফ্রাথার প্রথম পুত্র| ইফ্রাথা ছিলেন বৈৎলেহমের প্রতিষ্ঠাতা|
5
তকোয়ের পিতা অস্হূরের হিলা ও নারা নামে দুই স্ত্রী ছিল|
6
নারা ও অস্হূরের পুত্রদের নাম: অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরি|
7
হিলা আর অস্হূরের পুত্রদের নাম: সেরত্, যিত্সোহর, ইৎনন আর কোস|
8
কোসের দুই পুত্রের নাম ছিল আনূব আর সোবেবা| কোস হারুমের পুত্র অহর্হলের পরিবারের পূর্বপুরুষ ছিলেন|
9
যাবেশের জন্ম তার অন্যান্য ভাইদের জন্মের থেকে বেশী বেদনাদায়ক ছিল| যাবেশের মা বলেছিলেন, “ও হবার সময় আমায় খুব কষ্ট পেতে হয়েছিল বলে আমি ওর এই নাম রেখেছি!”
10
যাবেশ ইস্রায়েলের ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, “আমি আপনার প্রকৃত আশীর্বাদ প্রার্থনা করি| আমি চাই আপনি আমাকে আরো জমি-জমা দিন| সব সময় আমার কাছাকাছি থেকে যারা আমাকে আঘাত করতে চায় তাদের থেকে আমায় রক্ষা করুন, তাহলে আর আমায় কোন কষ্ট ভোগ করতে হবে না|” ঈশ্বর তাঁর এসমস্ত মনোবাসনা পূর্ণ করেছিলেন|
11
শূহের ভাই কলূবের পুত্রের নাম ছিল মহীর| মহীরের পুত্রের নাম ইষ্টোন,
12
ইষ্টোনের পুত্রদের নাম বৈৎরাফা, পাসেহ ও তহিন্ন| তহিন্নর পুত্রের নাম ঈরনাহস| এঁরা সকলেই রেকার বাসিন্দা ছিলেন|
13
কনসের দুই পুত্রের নাম: অৎনীয়েল আর সরায়| অৎনীয়েলের দুই পুত্রের নাম: হথত্ আর মিয়োনোথয়|
14
মিয়োনোথয়ের পুত্রের নাম ছিল অফ্রা| সরায়ের পুত্রের নাম ছিল যোয়াব| এই যোয়াব ছিলেন কুশলী শিল্পী গে হারাসিমদের পূর্বপুরুষ|
15
যিফুন্নির পুত্র ছিল কালেব| কালেবের পুত্রদের নাম: ঈরূ, এলা ও নয়ম| এলার পুত্রের নাম ছিল কনস|
16
যিহলিলেলের পুত্রদের নাম: সীফ, সীফা, তীরিয় আর অসারেল|
17
ইষ্রার পুত্রদের নাম: যেথর, মেরদ, এফর আর যালোন| মেরদের এক পক্ষের স্ত্রীর গর্ভে জন্মায় মরিয়ম, শম্ময় ও যিশ্বহ| যিশ্বহ ছিল ইষ্টিমোয়র পিতা| মেরদের মিশরীয় স্ত্রী ফরৌণের কন্যা বিথিয়ার গর্ভে যেরদ গদোরের পিতা, হেবর সোখোর পিতা, আর যিকুথীয়েল সানোহর পিতা জন্মগ্রহণ করেন| এই তিন জনের পুত্রদের নাম ছিল যথাক্রমে গদোর, সোখোর ও সানোহ|
19
মেরদের স্ত্রী ছিলেন যিহূদার বাসিন্দা এবং নহমের বোন| তাঁর পৌত্রদের নাম কিয়ীলা আর ইষ্টিমোয়| কিয়ীলা আর ইষ্টিমোয় যথাক্রমে গর্ম্মীয় ও মাখাথীয়দের পূর্বপুরুষ|
20
শীমোনের পুত্রদের নাম ছিল অম্নোন, রিণ্ন, বিন্-হানন আর তীলোন| যিশীর দুই পুত্রের নাম সোহেত্ আর বিন্-সোহেত্|
21
শেলা ছিলেন যিহূদার সন্তান| তাঁর পুত্রদের নাম এর, লাদা আর যোকীম| কোষেবার লোকরাও তাঁরই বংশধর| এছাড়াও যোয়াশ আর সারফ নামে তাঁর দুই পুত্র মোয়াবীয় মেয়েদের বিয়ে করে বৈৎলেহমে চলে গিয়েছিলেন| এরের পুত্রের নাম ছিল লেকার| লাদা ছিলেন মারেশার পিতা এবং বৈৎ অসবেয়ের তাঁতিদের পরিবারগোষ্ঠীর প্রতিষ্ঠাতা| এই পরিবার সম্পর্কে যা কিছু তথ্য পাওয়া গিয়েছে তা খুবই প্রাচীন|
23
শেলার বংশধররা মাটির জিনিষপত্র বানাতেন| এঁরা নতায়ীম ও গদেরায় বাস করতেন ও সেখানকার রাজাদের জন্য কাজ করতেন|
24
শিমিয়োনের পুত্রদের নাম নমূয়েল, যামীন, যারীব, সেরহ আর শৌল|
25
শৌলের পুত্রের নাম শল্লুম, শল্লুমের পুত্রের নাম মিব্সম আর মিব্সমের পুত্রের নাম ছিল মিশ্ম|
26
মিশ্মের পুত্রের নাম হম্মুয়েল, হম্মুয়েলের পুত্রের নাম শক্কূর আর শক্কূরের পুত্রের নাম ছিল শিময়ি|
27
শিময়ির ষোল জন পুত্র আর ছয় কন্যা ছিল| কিন্তু শিময়ির ভাইদের খুব বেশি পুত্রকন্যা ছিল না| যিহূদার অন্যদের তুলনায় তাদের পরিবারগোষ্ঠী যথেষ্ট ছোট ছিল|
28
শিময়ির উত্তরপুরুষরা বের্-শেবা, হৎসর-শূয়াল, মোলাদা শহরতলীসমূহে বাস করত|
29
বিল্হা, এৎসম, তোলদ,
30
বথূয়েল, হর্ম্মা, সিক্লগ,
31
বৈৎ-মর্কাবোত্, হৎসর-সূষীম, বৈৎ-বিরী, শারযিম প্রমুখ শহরগুলোয় দায়ুদের রাজত্ব কালের আগে পর্যন্ত বাস করতেন|
32
এই সব শহরগুলোর কাছে যে পাঁচটি গ্রাম ছিল, সেগুলি হল: ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন|
33
বালত্ পর্যন্ত আরো অনেক গ্রাম ছিল যেখানে শিময়ির বংশধররা থাকতেন| তাঁরা তাঁদের পারিবারিক ইতিহাসও লিখে গিয়েছেন|
34
মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ, যোয়েল, যোশিবিয়র পুত্র যেহূ, সরায়ের পুত্র যোশিবিয়, অসীয়েলের পুত্র সরায়, ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায়, অলোনের পৌত্র ও শিফির পুত্র সীষঃ প্রমুখ ছিলেন এই সব পরিবারগোষ্ঠীর প্রধান ও নেতা| আলোন ছিলেন যিদয়িয়র পুত্র এবং শিম্রির নাতি| আবার শিম্রি ছিলেন শময়িয়ের পুত্র| এই লোকদের পরিবার অতিশয় বৃদ্ধি পেল|
35
তারা তাদের মেষ ও গবাদি পশুর জন্য চারণভূমির খোঁজে উপত্যকার পূর্বদিকে গদোরের বহিরাঞ্চলে চলে গেল|
36
এভাবে খুঁজতে খুঁজতে তারা উর্বর সবুজ ও শান্তিপূর্ণ জমি খুঁজে পেলো| হামের উত্তরপুরুষরা অতীতে সেখানে বসবাস করতেন|
37
রাজা হিষ্কিয়র যিহূদায় রাজত্ব কালে এই ঘটনা ঘটেছিল| এই সমস্ত লোক গদোরে এসেছিল, হামীয়দের তাঁবুগুলি ধ্বংস করেছিল, তারা মিয়ূনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেছিল| আজ অবধি তাদের একজনও বেঁচে নেই| অতঃপর তারা সেখানে থাকতে শুরু করল কারণ ওখানকার জমিতে তাদের মেষের খাবার মত প্রচুর পরিমাণে ঘাস ছিল|
38
শিমিয়োনের পরিবারগোষ্ঠীর পাঁচশো লোক সেয়ীর পার্বত্য অঞ্চলে বসবাস করতে গিয়েছিলেন| পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েল প্রমুখ যিশীর পুত্ররা এই দলের নেতৃত্ব দিয়েছিলেন| শিমিয়োনের বংশধররাও এখানকার বাসিন্দা অমালেকীয়দের সঙ্গে যুদ্ধ করেছিল এবং
39
যারা বেঁচেছিল সেই সমস্ত অমালেকীয়দের তারা মেরে ফেলেছিল| তারপর থেকে আজ অবধি সেই শিমিয়োনীয়রা সেয়ীরেই বাস করছেন|
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29