bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Proverbs 22
Proverbs 22
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 23 →
1
ধনী হওয়ার চেয়ে সম্মানিত হওয়া শ্রেয়| সোনা ও রূপোর চেয়ে সুনাম অর্জন করা বেশী গুরুত্বপূর্ণ|
2
গরীব এবং ধনীর মধ্যে কোন বিভেদ নেই| সবাই সমান, প্রভুই তাদের তৈরী করেছেন|
3
জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাষ পায় এবং সে পথ থেকে দূরে থাকে| কিন্তু মূর্খরা সমস্যার অভ্যন্তরে প্রবেশ করে দুর্ভোগ পোহায|
4
বিনয়ী হও এবং প্রভুকে সম্মান জানাও| তাহলেই তুমি ধন-সম্পদ, সম্মান এবং জীবন লাভ করবে|
5
দুর্জনরা সমস্যার ফাঁদে আটকে পড়ে| কিন্তু যে ব্যক্তি তার আত্মাকে যত্ন করে সে সমস্যা থেকে দূরে থাকে|
6
শৈশব কাল থেকে একটি শিশুকে ঠিক পথে বাঁচতে শেখাও| শিশুটি তার বৃদ্ধ বয়স পর্যন্ত ঠিক পথে বাঁচা অব্যাহত রাখবে|
7
দরিদ্ররা চির কালই ধনীদের দাসত্ব করে| একজন ব্যক্তি যে ধার করে, সে যার কাছ থেকে ধার করে তার কাছে ক্রীতদাস হয়ে যায়|
8
যে সমস্যার বীজ বোনে সে সমস্যারই ফসল তোলে| এবং পরিশেষে অন্যদের সমস্যায় ফেলার জন্য তার নিজেরই বিনাশ হয়|
9
যে মুক্তহস্তে দান করে তার কপালে আশীর্বাদ জোটে| সে আশীর্বাদ-ধন্য হবে কারণ সে তার নিজের খাবার গরীবদের সঙ্গে ভাগ করে খেয়েছিল|
10
যারা অশান্তি সৃষ্টি করে তাদের তাড়িয়ে দাও, সংঘাত আপনিই দূর হবে| তখন ন্যায় ও অপমানজনক আচরণ বিশ্রাম পাবে|
11
যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে|
12
যারা প্রভুকে জানে তাদের প্রভু রক্ষা করেন| শ্রদ্ধাশূন্য অবিশ্বাসী লোকদের কথা প্রভু বিনাশ করেন.
13
অলস ব্যক্তি বলে, “এখন আমি কাজে যেতে পারব না| বাইরে একটি সিংহ রয়েছে| বাইরে গেলেই সে আমাকে মেরে ফেলবে|”
14
ব্যভিচারের পাপ হল একটি ফাঁদের মতো| সেই ফাঁদে যে পা দেয় তার ওপর প্রভু ভয়ঙ্কর ক্রুদ্ধ হন|
15
শিশুরা মূর্খামি করে| কিন্তু তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে ওরা আর ঐ কাজ করবে না|
16
এই দুটো জিনিস তোমাকে দরিদ্রে পরিণত করবে - নিজে ধনী হতে গিয়ে দরিদ্রকে আঘাত করা এবং ধনীকে উপহার দেওয়া|
17
আমি যা বলছি তা মন দিয়ে শোন| জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাকে শিখিয়ে দেব| এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও|
18
এগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে| তুমি যদি এগুলি বলতে পারো তাহলে এটা তোমাকে সাহায্য করবে|
19
আমি তোমাকে এখন এগুলি শেখাব| আমি চাই তুমি প্রভুর প্রতি বিশ্বাস রাখো|
20
আমি তোমার জন্য 30টি নীতিকথা লিখেছি| এগুলি হল উপদেশ ও নানাবিধ জ্ঞানের কথা|
21
এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে| তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে|
22
দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ| কিন্তু তা করো না এবং আদালতে দীনহীনের কাছ থেকে কোন সুবিধা উপভোগ করো না|
23
প্রভু গরীবদের পক্ষে রয়েছেন| প্রভু তাদের সমর্থন করেন| সুতরাং কেউ গরীবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন|
24
রগচটা লোকের সাথে বন্ধুত্ব কোরো না| যে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে যেও না|
25
যদি তুমি তা কর তাহলে তুমি হয়ত তার মত আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে|
26
অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না|
27
যদি তুমি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে| কেন শুধু শুধু নিজের শয্যাটুকু খোয়াতে যাবে?
28
সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন তা বদলে দিও না|
29
যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য| তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না|
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31