bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Proverbs 28
Proverbs 28
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 29 →
1
মন্দ লোকরা সব কিছুকেই ভয় পায়| কিন্তু ভাল লোকরা হয় সিংহের মত সাহসী|
2
একটি বিদ্রোহী দেশে অনেক অযোগ্য নেতা থাকে যারা খুব অল্পদিনের জন্য শাসন করে| কিন্তু যদি একজন বিচক্ষণ ও জ্ঞানী মানুষ নেতা হয় তাহলে স্থায়ীত্ব বজায় থাকবে|
3
যে শাসক দরিদ্র প্রজাদের ওপর অত্যাচার করে সে হল সেই ভারী বৃষ্টির মতো যা শস্য নষ্ট করে|
4
তুমি যদি আইন না মানো তাহলে তুমি মন্দ লোকদের পক্ষ নাও| কিন্তু যদি তুমি আইন মানো তাহলে তুমি মন্দ লোকদের বিপক্ষে যাবে|
5
মন্দ লোক ন্যায় বোঝে না| যে সব মানুষ প্রভুকে ভালোবাসে তারাই শুধু এর অর্থ বোঝে|
6
ধনী ও অসৎ হওয়া অপেক্ষা দরিদ্র ও সৎ হওয়া ভাল|
7
যে আইন মেনে চলে সে বুদ্ধিমান| কিন্তু যে ব্যক্তি অপদার্থ লোকদের বন্ধু হয় সে তার পিতার লজ্জার কারণ হয়|
8
তুমি যদি দরিদ্রদের ঠকিয়ে চড়া হারে তাদের থেকে সুদ নিয়ে ধনী হও তাহলে তোমার ঐশ্বর্য অন্য আরেক জন এসে অধিকার করে নেবে, যে দরিদ্রদের প্রতি দয়ালু|
9
যে ব্যক্তি ঈশ্বরের শিক্ষামালায় কান দেয় না, তার প্রার্থনা ঈশ্বর দ্বারা গ্রাহ্য হবে না|
10
একজন মন্দ লোক একজন ভাল লোককে সংকটে ফেলবার পরিকল্পনা করতে পারে, কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়বে| ভাল লোকের ভালই হবে|
11
ধনী লোকরা সব সময় নিজেদের জ্ঞানী মনে করে| কিন্তু একজন দরিদ্র ব্যক্তি যে জ্ঞানী সে ঐ গর্বিত ধনী লোকটির সম্বন্ধে সত্যটি বুঝতে পারে|
12
ভালো লোক নেতা হলে সকলেই সুখী হয় কিন্তু মন্দ লোককে নেতা নির্বাচন করলে সব লোক লুকিয়ে পড়ে|
13
যে ব্যক্তি পাপ গোপন করে সে কখনও সফল হয় না| কিন্তু যে ব্যক্তি তার অন্যায় স্বীকার করে তা থেকে বিরত হয় সেই ঈশ্বরের করুণা পায়|
14
যে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে তার আশীর্বাদ পায়| কিন্তু যে ব্যক্তি প্রভুকে ভক্তি করবে না বলে জেদ ধরে থাকে তাকে সমস্যায় পড়তে হয়|
15
যখন একজন দুষ্ট শাসক অসহায় লোকদের ওপর শাসন করে তখন সে হয়ে ওঠে একটি হিংস্র ভালুক বা একটি সিংহের মত যে যুদ্ধ করতে প্রস্তুত|
16
যে শাসক জ্ঞানী নয় তিনি তাঁর অধীনস্থ মানুষদের আঘাত করবেন| কিন্তু যে শাসক সৎ এবং ঠকানোকে ঘৃণা করেন তিনি দীর্ঘদিন রাজত্ব করবেন.
17
যে ব্যক্তি খুনের দায়ে অপরাধী সে কখনও শান্তি পাবে না| তাকে কখনও সমর্থন করো না|
18
যদি একজন মানুষ সঠিক পথে থাকে তবে সে নিরাপদে থাকবে| কিন্তু যে মন্দ হবে সে তার ক্ষমতা হারাবে|
19
যে মানুষ কঠোর পরিশ্রম করে সে প্রচুর খেতে পাবে| কিন্তু যে ব্যক্তি সময় নষ্ট করে সে সর্বদা দরিদ্রই থেকে যাবে|
20
যে ব্যক্তি ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন| কিন্তু যে শুধুই ঐশ্বর্যের পিছনে ছোটে তাকে শাস্তি পেতে হয়|
21
একজন বিচারকের ন্যায়পরায়ণ হওয়া উচিৎ| তাঁর কখনও পক্ষপাতিত্ব দেখানো উচিৎ নয়| কিন্তু কিছু বিচারক অল্প টাকার জন্য তাঁদের বিচার পাল্টে ফেলেন|
22
একজন স্বার্থপর মানুষ শুধুই ধনলাভ করতে চায়| সে বুঝতে পারে না যে তার লোভ তাকে দরিদ্র থেকে দরিদ্রতর করে ফেলবে|
23
তুমি যদি কাউকে তার ভুল ধরিয়ে দিয়ে সাহায্য কর তাহলে সে তোমার ওপর খুশী হবে| মিথ্যে স্তোক বাক্য বলার চেয়ে এটা করা বরং শ্রেয়|
24
কিছু মানুষ তাদের পিতামাতার কাছ থেকে চুরি করে| তারা নিজেদের এই বলে প্রতিরক্ষা করে: “এটা অন্যায় নয়|” কিন্তু এরা সবচেয়ে বেশী হিংসাত্মক অপরাধীর মতই খারাপ লোক|
25
একজন স্বার্থপর মানুষ সমস্যার সৃষ্টি করে| কিন্তু যে প্রভুর ওপর বিশ্বাস রাখে সে পুরস্কৃত হয়|
26
যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে মূর্খ| কিন্তু যদি কোন মানুষ জ্ঞানী হয়, তবে সে বিপর্যয় থেকে রক্ষা পেয়ে যাবে|
27
যদি কোন ব্যক্তি দরিদ্রদের দান করে তবে তার যা প্রয়োজন তাই সে পাবে| কিন্তু যে দরিদ্রদের সাহায্য করতে অস্বীকার করবে সে নানা সমস্যায় পড়বে|
28
যদি একজন মন্দ লোককে শাসক হিসেবে নির্বাচন করা হয় তাহলে সবাই লুকিয়ে পড়ে| কিন্তু সেই মন্দ লোক পরাজিত হলে আবার ভাল লোকের কর্ত্তৃত্ব ফিরে আসে|
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 29 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31