bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Kings 13
1 Kings 13
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
1
পশু বলির জন্য ইয়ারাবিম যখন বেদীর কাছে দাঁড়িয়ে ছিলেন তখন মাবুদের কথামত আল্লাহ্র একজন বান্দা এহুদা থেকে বেথেলে উপস্থিত হলেন।
2
তিনি মাবুদের কথামত বেদীর বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, মাবুদ এই কথা বলছেন, ‘দাউদের বংশে ইউসিয়া নামে একটি ছেলের জন্ম হবে। পূজার উঁচু স্থানগুলোর যে পুরোহিতেরা এখন তোমার উপর পশু বলি দিচ্ছে সেই পুরোহিতদের সে তোমার উপরেই কোরবানী দেবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’ ”
3
ঐ একই দিনে আল্লাহ্র বান্দাটি একটা চিহ্নের কথা বললেন। তিনি বললেন, “মাবুদ এই চিহ্নের কথা ঘোষণা করেছেন যে, এই বেদীটা ফেটে যাবে এবং তার উপরকার ছাই সব পড়ে যাবে।”
4
বেথেলে বেদীর বিরুদ্ধে আল্লাহ্র বান্দাটির কথা শুনে বাদশাহ্ ইয়ারাবিম বেদীর উপরে হাত বাড়িয়ে বললেন, “ওকে ধর।” কিন্তু যে হাতখানা তিনি লোকটির দিকে বাড়িয়ে দিয়েছিলেন সেটা শুকিয়ে গেল। তিনি আর সেটা কাছে টেনে নিতে পারলেন না।
5
তাছাড়া মাবুদের কথামত আল্লাহ্র বান্দাটির বলা চিহ্ন অনুসারে বেদীটা ফেটে গেল এবং তার ছাই পড়ে গেল।
6
তখন বাদশাহ্ আল্লাহ্র বান্দাটিকে বললেন, “আপনি আপনার মাবুদ আল্লাহ্কে অনুরোধ করুন এবং আমার জন্য মুনাজাত করুন যাতে আমার হাত আবার ভাল হয়ে যায়।” তাতে আল্লাহ্র বান্দাটি মাবুদকে অনুরোধ করলেন আর বাদশাহ্র হাতটা আবার ভাল হয়ে আগের মত হয়ে গেল।
7
বাদশাহ্ আল্লাহ্র বান্দাটিকে বললেন, “আপনি আমার বাড়ীতে এসে কিছু খাওয়া-দাওয়া করুন আর আমি আপনাকে একটা উপহার দেব।”
8
কিন্তু আল্লাহ্র বান্দাটি জবাবে বাদশাহ্কে বললেন, “আপনার সম্পত্তির অর্ধেকটা দিলেও আমি আপনার সংগে যাব না কিংবা কোন খাবার বা পানিও এখানে খাব না।
9
এর কারণ হল, মাবুদের কথামত আমি এই হুকুম পেয়েছি যে, আমি যেন কোন খাবার বা পানি না খাই এবং যে পথে এসেছি সেই পথে ফিরে না যাই।”
10
কাজেই তিনি যে পথে বেথেলে এসেছিলেন সেই পথে ফিরে না গিয়ে অন্য পথ ধরলেন।
11
বেথেলে একজন বুড়ো নবী বাস করতেন। আল্লাহ্র বান্দাটি সেই দিন সেখানে যা করেছিলেন তাঁর ছেলেরা গিয়ে তাঁকে তা সবই জানাল। বাদশাহ্কে তিনি যা বলেছিলেন তা-ও তারা তাদের বাবাকে বলল।
12
তাদের বাবা তাদের জিজ্ঞাসা করলেন, “তিনি কোন্ পথে গেছেন?” এহুদার সেই আল্লাহ্র বান্দাটি যে পথ ধরে চলে গিয়েছিলেন তাঁর ছেলেরা তা দেখেছিল।
13
তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধার উপরে গদি চাপাও।” তারা তা করলে পর তিনি তাতে চড়লেন।
14
তারপর তিনি আল্লাহ্র বান্দাটির তালাশে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি আল্লাহ্র সেই বান্দা যিনি এহুদা দেশ থেকে এসেছেন?” জবাবে তিনি বললেন, “জ্বী, আমিই সেই লোক।”
15
তখন নবী তাঁকে বললেন, “আমার সংগে বাড়ী চলুন, খাওয়া-দাওয়া করুন।”
16
আল্লাহ্র বান্দাটি বললেন, “আমি আপনার সংগে ফিরেও যেতে পারি না কিংবা আপনার সংগে এই জায়গায় খাবার বা পানি খেতেও পারি না।
17
আল্লাহ্ আমাকে হুকুম দিয়ে বলেছেন যে, আমি যেন সেখানে খাবার বা পানি না খাই কিংবা যে পথে এসেছি সেই পথে ফিরে না যাই।”
18
জবাবে সেই নবী বললেন, “আমি আপনার মতই একজন নবী। মাবুদের কথামত একজন ফেরেশতা আমাকে বলেছেন যেন আমি আপনাকে আমার বাড়ীতে ফিরিয়ে নিয়ে যাই যাতে আপনি খাবার ও পানি খেতে পারেন।” কিন্তু তিনি তাঁকে মিথ্যা কথা বললেন।
19
আল্লাহ্র বান্দাটি তখন তাঁর সংগে ফিরে গেলেন এবং তাঁর বাড়ীতে খাওয়া-দাওয়া করলেন।
20
তাঁরা তখনও টেবিলের কাছে বসে আছেন, এমন সময় যিনি আল্লাহ্র বান্দাটিকে ফিরিয়ে এনেছিলেন সেই নবীর উপর মাবুদের কালাম নাজেল হল।
21
এহুদা থেকে আসা আল্লাহ্র বান্দাটিকে সেই নবী চিৎকার করে বললেন, “মাবুদ এই কথা বলছেন যে, আপনি মাবুদের কথা অমান্য করেছেন এবং আপনাকে দেওয়া আপনার মাবুদ আল্লাহ্র হুকুম আপনি পালন করেন নি।
22
যে জায়গায় তিনি আপনাকে খাওয়া-দাওয়া করতে নিষেধ করেছিলেন আপনি সেখানে ফিরে গিয়ে খাবার ও পানি খেয়েছেন। কাজেই আপনার পূর্বপুরুষদের কবরস্থানে আপনার মৃতদেহ রাখা হবে না।”
23
আল্লাহ্র বান্দাটি খাওয়া-দাওয়া শেষ করলে পর তাঁর জন্য সেই নবী তাঁর একটা গাধার উপর গদি চাপালেন।
24
আল্লাহ্র বান্দাটি রওনা হলে পর পথে একটা সিংহ তাঁকে রাস্তার উপরে পেয়ে মেরে ফেলল। তাঁর লাশটা রাস্তার উপরে পড়ে রইল আর সেই লাশের পাশে দাঁড়িয়ে রইল সেই গাধা আর সিংহ।
25
কিছু লোক সেই পথ দিয়ে যাবার সময় সেই পড়ে থাকা লাশটা দেখল আর দেখল তার পাশে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে সেই বুড়ো নবীর গ্রামে খবর দিল।
26
সেই কথা শুনে যে নবী তাঁকে তাঁর পথ থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি বললেন, “তিনি আল্লাহ্র সেই বান্দা যিনি মাবুদের হুকুম অমান্য করেছিলেন। মাবুদ তাঁকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই তিনি তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন এবং সিংহ তাঁকে ছিঁড়ে-খুঁড়ে মেরে ফেলেছে।”
27
তারপর সেই নবী তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধার উপর গদি চাপাও।” ছেলেরা তা-ই করল।
28
তারপর তিনি গিয়ে দেখলেন রাস্তার উপরে লাশটা পড়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাধা আর সিংহটা। সিংহটা সেই লাশ খায় নি আর গাধাটাকেও আঘাত করে নি।
29
আল্লাহ্র বান্দাটিকে দাফন করতে ও তাঁর জন্য শোক প্রকাশ করতে সেই নবী তাঁর লাশটা তুলে নিয়ে গাধার উপর চাপিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন।
30
তিনি নিজের জন্য তৈরী করা কবরেই তাঁকে দাফন করলেন। তিনি ও তাঁর ছেলেরা এই বলে তাঁর জন্য শোক করতে লাগলেন, “হায়, ভাই আমার!”
31
তাঁকে দাফন করবার পর সেই নবী তাঁর ছেলেদের বললেন, “আল্লাহ্র বান্দাটিকে যেখানে দাফন করা হয়েছে আমি মারা গেলে পর আমাকে সেই কবরেই দাফন কোরো, আমার হাড় তাঁর হাড়ের পাশেই রেখো;
32
কারণ বেথেলের বেদী ও সামেরিয়ার সব গ্রামের পূজার উঁচু স্থানগুলোর মন্দিরের বিরুদ্ধে মাবুদের কথামত তিনি যে বিষয় ঘোষণা করেছেন তা নিশ্চয়ই সফল হবে।”
33
এর পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না বরং পূজার উঁচু স্থানগুলোর জন্য সব লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন। যে কেউ পুরোহিত হতে চাইত তাকেই তিনি পূজার উঁচু স্থানের পুরোহিত হিসাবে নিযুক্ত করতেন।
34
এই সব কাজ ইয়ারাবিমের বংশের পক্ষে গুনাহ্ হয়ে দাঁড়াল যেন তারা ধ্বংস হয়ে দুনিয়ার বুক থেকে মুছে যেতে পারে।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22