bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Kings 16
1 Kings 16
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 17 →
1
তখন বাশার বিরুদ্ধে হনানির ছেলে যেহূর উপর মাবুদের এই কালাম নাজেল হল,
2
“হে বাশা, আমি তোমাকে ধুলা থেকে তুলে এনে আমার বান্দা বনি-ইসরাইলদের নেতা করেছি। কিন্তু তুমি ইয়ারাবিমের পথে চলেছ ও আমার বান্দা বনি-ইসরাইলদের দিয়ে গুনাহ্ করিয়েছ আর তাদের সেই গুনাহের দরুন আমাকে রাগিয়ে তুলেছ।
3
কাজেই তুমি ও তোমার বংশকে আমি ধ্বংস করতে যাচ্ছি। আমি তোমার বংশকে নবাটের ছেলে ইয়ারাবিমের বংশের মত করব।
4
তোমার যে লোকেরা শহরে মরবে তাদের খাবে কুকুরে আর মাঠের মধ্যে যারা মরবে তাদের খাবে পাখীতে।”
5
বাশার অন্যান্য কাজ, যুদ্ধে তাঁর জয়ের কথা এবং তিনি যা কিছু করেছিলেন তা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
6
পরে বাশা তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তির্সায় তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে এলা বাদশাহ্ হলেন।
7
হনানির ছেলে নবী যেহূর মধ্য দিয়ে বাশা ও তাঁর বংশের বিরুদ্ধে মাবুদের কালাম প্রকাশিত হয়েছিল, কারণ ইয়ারাবিমের বংশের মত তিনি মাবুদের চোখে যা খারাপ তা করে মাবুদকে রাগিয়ে তুলেছিলেন এবং ইয়ারাবিমের বংশকে ধ্বংস করে দিয়েছিলেন।
8
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের ছাব্বিশ বছরের সময় বাশার ছেলে এলা ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি তির্সায় দু’বছর রাজত্ব করেছিলেন।
9
সিম্রি নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এলার যত রথ ছিল তার অর্ধেকের ভার ছিল সিম্রির উপর। এলা এই সময় অর্সার ঘরে মাতাল হবার জন্য মদানো রস খাচ্ছিলেন। এই অর্সার উপর তির্সার রাজবাড়ীর তদারকের ভার ছিল।
10
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের সাতাশ বছরের সময় সিম্রি সেই ঘরে ঢুকে এলাকে হত্যা করলেন। তারপর তিনি এলার জায়গায় বাদশাহ্ হলেন।
11
সিংহাসনে বসে রাজত্বের শুরুতেই সিম্রি বাশার বংশের সবাইকে হত্যা করলেন। আত্মীয়-বন্ধু কোন পুরুষকেই তিনি বাঁচিয়ে রাখলেন না।
12
নবী যেহূর মধ্য দিয়ে মাবুদ বাশার বিরুদ্ধে যে কথা বলেছিলেন সেই অনুসারে সিম্রি বাশার বংশের সবাইকে ধ্বংস করে দিলেন।
13
এর কারণ হল, বাশা ও তাঁর ছেলে এলা নিজেরা অনেক গুনাহ্ করেছিলেন এবং ইসরাইলকে দিয়েও গুনাহ্ করিয়েছিলেন। তাঁরা অসার প্রতিমা দিয়ে ইসরাইলের মাবুদ আল্লাহ্কে রাগিয়ে তুলেছিলেন।
14
এলার অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
15
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের সাতাশ বছরের সময় সিম্রি তির্সায় সাত দিন রাজত্ব করেছিলেন। সেই সময় ইসরাইলীয় সৈন্যদল ফিলিস্তিনীদের গিব্বথোন ঘেরাও করে ছিল।
16
ইসরাইলীয়রা ছাউনির মধ্যে যখন শুনতে পেল যে, সিম্রি বাদশাহ্র বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছেন তখন সেই দিনই তারা ছাউনির মধ্যে প্রধান সেনাপতি অম্রিকে ইসরাইলের বাদশাহ্ বলে ঘোষণা করল।
17
তখন অম্রি ও তাঁর সংগে সমস্ত ইসরাইলীয়রা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।
18
শহরটা অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়ীর কেল্লায় গেলেন এবং আগুন লাগিয়ে গোটা রাজবাড়ী পুড়িয়ে দিলেন। সেই সময় তিনি নিজেও পুড়ে মরলেন।
19
তাঁর গুনাহের জন্যই তাঁকে মরতে হল, কারণ মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি ইয়ারাবিমের মত চলতেন, অর্থাৎ ইয়ারাবিম ইসরাইলীয়দের দিয়ে যেমন গুনাহ্ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
20
সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
21
এর পর বনি-ইসরাইলরা দুই দলে ভাগ হয়ে গেল। তাদের অর্ধেক লোক চাইল গীনতের ছেলে তিব্নিকে বাদশাহ্ করতে আর বাকী অর্ধেক চাইল অম্রিকে বাদশাহ্ করতে।
22
কিন্তু অম্রির পক্ষের লোকেরা গীনতের ছেলে তিব্নির পক্ষের লোকদের হারিয়ে দিল। এতে তিব্নি মারা গেল আর অম্রি বাদশাহ্ হলেন।
23
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের একত্রিশ বছরের সময় অম্রি ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তার মধ্যে ছয় বছর রাজত্ব করেছিলেন তির্সায়।
24
তিনি আটাত্তর কেজি রূপা দিয়ে সামেরের কাছ থেকে সামেরিয়া পাহাড়টা কিনলেন এবং পাহাড়ের উপরে একটা শহর তৈরী করলেন এবং পাহাড়টার আগেকার মালিক সামেরের নাম অনুসারে শহরটার নাম রাখলেন সামেরিয়া।
25
অম্রি মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন এবং তাঁর আগে যাঁরা বাদশাহ্ ছিলেন তাঁদের সকলের চেয়ে তিনি বেশী গুনাহ্ করতেন।
26
তিনি সম্পূর্ণভাবে নবাটের ছেলে ইয়ারাবিমের মত চলতেন, অর্থাৎ ইয়ারাবিম যেমন ইসরাইলীয়দের দিয়ে গুনাহ্ করিয়েছিলেন অম্রিও তা-ই করেছিলেন। তাতে ইসরাইলীয়রা অসার প্রতিমা দিয়ে তাদের মাবুদ আল্লাহ্কে রাগিয়ে তুলেছিল।
27
অম্রির অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
28
পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে সামেরিয়ায় দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আহাব বাদশাহ্ হলেন।
29
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের আটত্রিশ বছরের সময় অম্রির ছেলে আহাব ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি বাইশ বছর সামেরিয়ায় থেকে ইসরাইলের উপর রাজত্ব করেছিলেন।
30
অম্রির ছেলে আহাব মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন, এমন কি, তাঁর আগে যাঁরা বাদশাহ্ ছিলেন তাঁদের সকলের চেয়ে আরও বেশী করে তা করতেন।
31
নবাটের ছেলে ইয়ারাবিম যে সব গুনাহ্ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। কেবল তা-ই নয়, তিনি সিডনীয়দের বাদশাহ্ ইৎবালের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বাল-দেবতার সেবা ও পূজা করতে লাগলেন।
32
তিনি সামেরিয়াতে বাল-দেবতার জন্য যে মন্দির তৈরী করেছিলেন সেখানে তার জন্য একটা বেদী তৈরী করলেন।
33
তিনি একটা আশেরা-খুঁটিও তৈরী করলেন এবং তাঁর আগে ইসরাইলীয়দের সমস্ত বাদশাহ্রা ইসরাইলীয়দের মাবুদ আল্লাহ্কে যতটা রাগিয়েছিলেন তিনি তাঁর কাজের দ্বারা তাঁকে আরও বেশী রাগালেন।
34
আহাবের সময়ে বেথেলীয় হীয়েল জেরিকো শহরটা আবার তৈরী করলেন। নূনের ছেলে ইউসার মধ্য দিয়ে মাবুদের কালাম অনুসারে সেই শহরের ভিত্তি গাঁথার জন্য হীয়েলের বড় ছেলে অবীরামকে প্রাণ দিতে হল এবং তার সদর দরজা লাগাবার জন্য তার ছোট ছেলে সগূবকে প্রাণ দিতে হল।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22