bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Timothy 1
1 Timothy 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
1
আমাদের নাজাতদাতা আল্লাহ্ ও মসীহ্ ঈসার হুকুমে আমি পৌল ঈসা মসীহের একজন সাহাবী হয়েছি। মসীহ্ ঈসার উপরেই আমাদের সব আশা।
2
ঈমানদার হিসাবে আমার সত্যিকারের সন্তান তীমথিয়ের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ ও আমাদের হযরত ঈসা মসীহ্ তোমাকে রহমত, মমতা ও শান্তি দান করুন।
3
ম্যাসিডোনিয়াতে যাবার সময় আমি তোমাকে যা বলেছি এখনও তা-ই বলছি- তুমি ইফিষ শহরেই থাক, যাতে কতগুলো লোককে নির্দেশ দিতে পার যেন তারা আর ভুল শিক্ষা না দেয়।
4
তাদের এই নির্দেশও দিয়ো যেন তারা গল্প-কথায় ও বড় বড় বংশ-তালিকার দিকে মনোযোগ না দেয়। এগুলো আল্লাহ্র কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কির সৃষ্টি করে কিন্তু আল্লাহ্ কিভাবে তাঁর কাজ পরিচালনা করেন তা ঈমানের মধ্য দিয়ে জানা যায়।
5
এই নির্দেশের উদ্দেশ্য হল মহব্বত জাগিয়ে তোলা। এই মহব্বত খাঁটি দিল, পরিষ্কার বিবেক ও সত্যিকারের ঈমানের মধ্য থেকে আসে।
6
কিছু লোক এই সব থেকে সরে গিয়ে বাজে কথাবার্তার দিকে ঝুঁকে পড়েছে।
7
তারা যদিও নিজেদের কথা নিজেরাই বোঝে না এবং যে বিষয়ে জোর দিয়ে বলছে সেই বিষয় সম্বন্ধেও জানে না তবুও তারা মূসার শরীয়তের ওস্তাদ হতে চায়।
8
আমরা জানি শরীয়ত ভাল, অবশ্য তা যদি ঠিকভাবে কাজে লাগানো হয়।
9
আমরা এও জানি, কোন সৎ লোকের জন্য এই শরীয়ত দেওয়া হয় নি; তা দেওয়া হয়েছিল তাদেরই জন্য যারা আইন অমান্য করে ও অবাধ্য হয়, যারা ভয়হীন ও গুনাহ্গার, যারা অপবিত্র ও অধার্মিক, যারা মা-বাবাকে হত্যা করে, যারা খুন করে,
10
যারা জেনা করে, যারা সমকামী, যারা গোলাম-ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ও মিথ্যা সাক্ষ্য দেয়, আর যারা সত্য শিক্ষার বিরুদ্ধে অন্য কোন কাজ করে।
11
গৌরবময় আল্লাহ্র মহান সুসংবাদ অনুসারে যে শিক্ষা, সেই শিক্ষাই হল সত্য শিক্ষা। এই সুসংবাদ তবলিগের ভার তিনি আমার উপরে দিয়েছেন।
12
মসীহ্ ঈসা, যিনি আমাদের প্রভু, তিনি আমাকে শক্তি দান করেছেন, তাঁকে আমি শুকরিয়া জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর এবাদত-কাজে নিযুক্ত করেছেন।
13
যদিও আমি আগে মসীহের নিন্দা করতাম আর জুলুমবাজ ও বদরাগী ছিলাম তবুও আমাকেই তিনি এই কাজে নিযুক্ত করেছেন। আমাকে তিনি দয়া করেছেন, কারণ আমি ঈমান আনি নি বলে আমি না জেনেই সেই সব করতাম।
14
আমাদের প্রভু আমাকে অশেষ দয়া করেছেন এবং মসীহ্ ঈসার সংগে যুক্ত হবার ফলে যে বিশ্বাস ও মহব্বত আসে তা দান করেছেন।
15
এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ ভাবে গ্রহণেরও যোগ্য যে, গুনাহ্গারদের নাজাত করবার জন্যই মসীহ্ ঈসা দুনিয়াতে এসেছিলেন। সেই গুনাহ্গারদের মধ্যে আমিই প্রধান।
16
আর সেইজন্যই আল্লাহ্ আমাকে মমতা করেছেন, যেন প্রধান গুনাহ্গার যে আমি, আমার মধ্য দিয়েই মসীহ্ ঈসা তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তাঁর উপর ঈমানের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে সেইজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন।
17
যিনি সমস্ত যুগের বাদশাহ্, যাঁর কোন ক্ষয় নেই এবং যাঁকে দেখা যায় না, চিরকাল সেই একমাত্র আল্লাহ্র সম্মান ও গৌরব হোক। আমিন।
18
স্নেহের সন্তান তীমথিয়, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসাবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। সেই কথা মনে রেখে তুমি মসীহের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও,
19
আর সেই সংগে ঈমান ও পরিষ্কার বিবেক রক্ষা কর। কিছু লোক বিবেকের কথা না শুনে তাদের ঈমানে ভাংগন ধরিয়েছে।
20
সেই লোকদের মধ্যে আছে হুমিনায় আর আলেকজাণ্ডার। তাই আমি শয়তানের হাতে তাদের ছেড়ে দিয়েছি, যেন তারা এই শিক্ষা পায় যে, কুফরী করতে নেই।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6