bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Timothy 2
1 Timothy 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
1
প্রথমেই আমি বলছি, সকলের জন্য আল্লাহ্র কাছে যেন মিনতি, মুনাজাত, অনুরোধ ও শুকরিয়া জানানো হয়।
2
এইভাবে বাদশাহ্দের জন্য আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য মুনাজাত করতে হবে, যাতে আল্লাহ্র প্রতি ভয় দেখিয়ে এবং সৎ ভাবে চলে আমরা স্থির ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি।
3
আমাদের নাজাতদাতা আল্লাহ্র চোখে তা ভাল এবং এতেই তিনি খুশী হন।
4
তিনি চান যেন সবাই নাজাত পায় এবং মসীহের বিষয়ে সত্যকে গভীরভাবে বুঝতে পারে।
5
আল্লাহ্ মাত্র একজনই আছেন এবং আল্লাহ্ ও মানুষের মধ্যে মধ্যস'ও মাত্র একজন আছেন। সেই মধ্যস' হলেন মানুষ মসীহ্ ঈসা।
6
তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। আল্লাহ্র ঠিক করা সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে,
7
আর এই সাক্ষ্য দেবার জন্য আল্লাহ্ আমাকে তবলিগকারী, সাহাবী ও অ-ইহুদীদের কাছে ঈমান এবং সত্যের ওস্তাদ হিসাবে নিযুক্ত করেছেন। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না।
8
আমি চাই যেন সব জায়গায় পুরুষেরা রাগ বা ঝগড়ার মনোভাব না রেখে খাঁটি দিলে দু’হাত তুলে মুনাজাত করে।
9
আমি এটাও চাই যেন স্ত্রীলোকেরা ভদ্রভাবে ও ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড়-চোপড় পরে। তারা যেন নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা ও মুক্তার গয়না পরে আর দামী দামী কাপড়-চোপড় দিয়ে নিজেদের না সাজায়।
10
তার বদলে যেন তারা ভাল ভাল কাজ দিয়ে নিজেদের সাজায়। যে স্ত্রীলোকেরা নিজেদের আল্লাহ্ভক্ত বলে থাকে সেই স্ত্রীলোকদের পক্ষে সেটাই হবে উপযুক্ত কাজ।
11
কথা না বলে এবং সম্পূর্ণভাবে বাধ্য থেকে স্ত্রীলোকেরা শিক্ষালাভ করুক।
12
শিক্ষা দেবার ও পুরুষের উপর কর্তা হবার অনুমতি আমি কোন স্ত্রীলোককে দিই না। তার বরং চুপ করে থাকাই উচিত,
13
কারণ প্রথমে আদমকে ও পরে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল।
14
তা ছাড়া আদম ছলনায় ভোলেন নি, কিন্তু স্ত্রীলোক সম্পূর্ণভাবে ভুলেছিলেন এবং আল্লাহ্র হুকুম অমান্য করেছিলেন।
15
তবে তিনি সন্তান জন্ম দেবার মধ্য দিয়ে নাজাত পাবেন; অবশ্য স্ত্রীলোকদের ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে ঈমান, মহব্বত ও পবিত্রতায় চলতে হবে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6