bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Timothy 1
2 Timothy 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
মসীহ্ ঈসার মধ্য দিয়ে অনন্ত জীবনের ওয়াদা অনুসারে আল্লাহ্র ইচ্ছায় আমি পৌল মসীহ্ ঈসার একজন সাহাবী হয়েছি।
2
এই চিঠি আমি আমার প্রিয় সন্তান তীমথিয়ের কাছে লিখছি। পিতা আল্লাহ ও আমাদের হযরত ঈসা মসীহ্ তোমাকে রহমত, মমতা ও শান্তি দান করুন।
3
আমার পূর্বপুরুষেরা যেমন আল্লাহ্র এবাদত করতেন তেমনি আমিও পরিষ্কার বিবেকে আল্লাহ্র এবাদত করে থাকি; আর তোমার জন্য দিনরাত অনবরত মুনাজাত করবার সময় আমি তাঁকে শুকরিয়া জানিয়ে থাকি।
4
তুমি যে কাঁদছিলে সেই কথা মনে করে তোমাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে, যেন আমার মন আনন্দে ভরে ওঠে।
5
তোমার দিলে যে সত্যিকারের ঈমান আছে সেই কথাও আমার মনে আছে। এই ঈমান আগে তোমার নানী লোয়ীর ও তোমার মা উনীকীর দিলে ছিল, আর আমি নিশ্চয় জানি, এই ঈমান তোমার দিলেও আছে।
6
এইজন্য আমি তোমাকে আবার এই কথা বলতে চাই- তোমার উপর আমার হাত রাখবার মধ্য দিয়ে আল্লাহ্ তোমাকে যে বিশেষ দান দিয়েছেন তা আবার জাগিয়ে তোলো।
7
আল্লাহ্ আমাদের ভয়ের মনোভাব দেন নি; তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, মহব্বত ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে।
8
সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জা বোধ কোরো না, আর তাঁর জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জা বোধ কোরো না। তার বদলে আল্লাহ্ তোমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি অনুসারে তাঁর সুসংবাদ তবলিগের জন্য আমার সংগে কষ্টভোগ কর।
9
আল্লাহ্ আমাদের নাজাত করেছেন এবং পবিত্রভাবে জীবন কাটাবার জন্য ডেকেছেন। আমাদের কোন কাজের জন্য তিনি তা করেন নি, বরং তাঁর উদ্দেশ্য এবং রহমতের জন্যই করেছেন। দুনিয়া সৃষ্ট হবার আগে মসীহ্ ঈসার মধ্য দিয়ে তিনি তাঁর রহমত আমাদের দান করেছিলেন,
10
কিন্তু এখন আমাদের নাজাতদাতা মসীহ্ ঈসার এই দুনিয়াতে আসবার মধ্য দিয়ে তিনি সেই রহমত প্রকাশ করেছেন। মসীহ্ মৃত্যুকে ধ্বংস করেছেন এবং সুসংবাদের মধ্য দিয়ে ধ্বংসহীন জীবনের কথা প্রকাশ করেছেন।
11
আর এই সুসংবাদ জানাবার জন্যই আমাকে তবলিগকারী, সাহাবী ও ওস্তাদ হিসাবে নিযুক্ত করা হয়েছে।
12
এইজন্যই আমি এই সব কষ্ট ভোগ করছি; তবুও আমি লজ্জিত নই, কারণ আমি জানি আমি কার উপর ভরসা করেছি। আমি নিশ্চয় করে জানি যে, আমি তাঁর কাছে যা রেখেছি মসীহের আসবার দিনের জন্য তা রক্ষা করবার ক্ষমতা তাঁর আছে।
13
তুমি আমার কাছ থেকে যা শুনেছ সেই সত্য শিক্ষা তোমার আদর্শ হিসাবে ধরে রাখ; আর মসীহ্ ঈসার সংগে যুক্ত হবার ফলে আমাদের দিলে যে মহব্বত ও বিশ্বাস জেগেছে তাও ধরে রাখ।
14
আল্লাহ্ তোমাকে যা রক্ষা করবার জন্য দিয়েছেন তা পাক-রূহের দ্বারা রক্ষা কর, যিনি আমাদের অন্তরে থাকেন।
15
তুমি জান এশিয়া প্রদেশের সবাই আমার কাছ থেকে সরে পড়েছে। তাদের মধ্যে আছে ফুগিল্ল ও হর্মগিনি।
16
অনীষিফরের পরিবারের উপর প্রভু মমতা করুন; তিনি অনেক বার আমাকে সতেজ করে তুলেছেন, আর আমি কয়েদী হয়েছি বলে তিনি লজ্জিত হন নি।
17
তিনি যখন রোমে ছিলেন তখন আমার অনেক তালাশ করে আমাকে পেয়েছিলেন।
18
ইফিষে কিভাবে তিনি আমার সেবা করেছেন তা তোমার ভাল করে জানা আছে। প্রভু করুন, যেন মসীহের আসবার দিনে তিনি প্রভুর কাছ থেকে দয়া লাভ করেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4