bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Timothy 2
2 Timothy 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
সন্তান আমার, মসীহ্ ঈসার রহমতে তুমি শক্তিশালী হও।
2
অনেক সাক্ষীর সামনে আমার মুখে যে সব শিক্ষার কথা তুমি শুনেছ সেই শিক্ষা ধরে রাখবার জন্য তুমি তা এমন সব বিশ্বস্ত লোকদের দাও যাদের অন্যদের শিক্ষা দেবার যোগ্যতা আছে।
3
মসীহ্ ঈসার একজন উপযুক্ত সৈনিকের মত তুমি আমাদের সংগে কষ্ট সহ্য কর।
4
যুদ্ধ করতে গিয়ে কেউ সংসারের মধ্যে নিজেকে জড়ায় না, যেন সৈন্য হিসাবে যিনি তাকে ভর্তি করেছেন তাঁকে সে সন্তুষ্ট করতে পারে।
5
তেমনি করে প্রতিযোগিতার খেলায় যোগ দিয়ে কেউ যদি নিয়ম মত না খেলে তবে সে জয়ের মালা পায় না।
6
যে চাষী পরিশ্রম করে তারই প্রথমে ফসলের ভাগ পাওয়া উচিত।
7
আমি যা বলছি তা তুমি চিন্তা করে দেখো, কারণ প্রভুই তোমাকে সব বিষয় বুঝবার ক্ষমতা দান করবেন।
8
ঈসা মসীহ্ সম্বন্ধে এই কথা মনে রেখো যে, তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছিল এবং তিনি দাউদের বংশের লোক ছিলেন। যে সুসংবাদ আমি তবলিগ করি তার মধ্যে এই কথা আছে,
9
আর এই সুসংবাদ তবলিগের জন্যই আমি কষ্ট ভোগ করছি; এমন কি, অপরাধীর মত আমাকে বাঁধাও হয়েছে। কিন্তু আল্লাহ্র কালামকে তো বাঁধা হয় নি।
10
তাই আল্লাহ্ যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও মসীহ্ ঈসার মধ্য দিয়ে নাজাত পায় এবং চিরকালের মহিমা লাভ করে।
11
এই কথা বিশ্বাসযোগ্য যে, মসীহের সংগে যদি আমরা মরে থাকি, তবে তাঁরই সংগে আমরা জীবিতও থাকব।
12
আমরা যদি ধৈর্য ধরে সহ্য করি, তবে তাঁর সংগে রাজত্বও করব। যদি তাঁকে আমরা অস্বীকার করি, তবে তিনিও আমাদের অস্বীকার করবেন।
13
আমরা অবিশ্বস্ত হলেও তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।
14
এই সব কথা লোকদের মনে করিয়ে দিতে থাক। আল্লাহ্র সামনে তাদের সাবধান করে দাও যেন তারা বাজে কথা নিয়ে তর্কাতর্কি না করে। এর কোন দামই নেই, বরং যারা তা শোনে তাদের তা সর্বনাশ করে।
15
যার উপর আল্লাহ্ সন্তুষ্ট, অর্থাৎ যার লজ্জা পাবার কোন কারণ নেই সেই রকম কাজের লোক হিসাবে এবং যে নির্ভুল ভাবে সত্যের কালাম শিক্ষা দেয় সেই রকম লোক হিসাবে নিজেকে আল্লাহ্র সামনে উপস্থিত করবার জন্য বিশেষভাবে আগ্রহী হও।
16
আল্লাহ্র প্রতি ভয়হীন ও বাজে কথাবার্তা থেকে দূরে থাক, কারণ এই রকম কথাবার্তার জন্য লোকদের মনে আল্লাহ্র প্রতি ভয়ের ভাব কমে যেতে থাকবে।
17
যারা এই রকম কথাবার্তা বলে তাদের শিক্ষা পচা ঘায়ের মত করে ছড়িয়ে পড়বে। এই রকম লোকদের মধ্যে আছে হুমিনায় ও ফিলীত।
18
এরা আল্লাহ্র সত্য থেকে দূরে সরে গেছে। এরা বলে, ঈমানদারদের মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা আগেই হয়ে গেছে। এরা কারও কারও ঈমানকে নষ্ট করে ফেলেছে।
19
তবু আল্লাহ্র গাঁথা শক্ত ভিত্তি দাঁড়িয়েই আছে, আর তার উপর সীলমোহরের মত করে এই কথাগুলো লেখা আছে, “প্রভু জানেন, কারা তাঁর,” আর “যে কেউ মসীহ্কে প্রভু বলে ডাকে সে সমস্ত গুনাহ্ থেকে দূরে যাক।”
20
বড় বাড়ীতে কেবল যে সোনা-রূপার পাত্র থাকে তা নয়, কিন্তু কাঠের ও মাটির পাত্রও থাকে। তার মধ্যে কতগুলো পাত্র সম্মানের কাজে আর কতগুলো পাত্র নীচু কাজে ব্যবহার করা হয়।
21
যারা এই সব নীচু কাজের পাত্রের মত, তাদের থেকে সরে এসে যদি কেউ নিজেকে পাক-সাফ করে তবে সে এমন পাত্রের মত হবে যা সম্মানের কাজে ব্যবহার করা হয়। পবিত্র উদ্দেশ্যে তাকে আলাদা করে রাখা হবে, সে প্রভুর কাজে লাগবে এবং সব রকম ভাল কাজ করবার জন্য সে প্রস্তুত থাকবে।
22
যৌবনের খারাপ কামনা-বাসনা থেকে তুমি পালাও এবং যাঁরা খাঁটি দিলে প্রভুকে ডাকে তাদের সংগে সৎ জীবন, বিশ্বাস, মহব্বত ও শান্তির জন্য আগ্রহী হও।
23
বাজে, মূর্খ তর্কাতর্কিতে যোগ দিয়ো না, কারণ তুমি তো জান সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া-বিবাদের সৃষ্টি করে।
24
যিনি প্রভুর গোলাম, তাঁর ঝগড়া করা উচিত নয়, বরং তাঁকে সকলের প্রতি দয়ালু হতে হবে। তাঁর অন্যদের শিক্ষাদানের ক্ষমতা এবং সহ্যগুণ থাকতে হবে।
25
যারা তাঁর বিরুদ্ধে দাঁড়ায় তাদের তাঁকে নম্রভাবে শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা যেন তিনি এই আশায় দেন যে, আল্লাহ্ তাদের তওবা করবার সুযোগ দেবেন যাতে আল্লাহ্র সত্যকে তারা গভীর ভাবে বুঝতে পারে।
26
তার ফলে তারা ইবলিসের ফাঁদ থেকে পালিয়ে আসবে, কারণ ইবলিস তার ইচ্ছা পালন করবার জন্য তাদের ধরেছিল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4