bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Esther 3
Esther 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
1
এই সব ঘটনার পরে বাদশাহ্ জারেক্সেস অগাগীয় হম্মদাথার ছেলে হামানকে রাজ্যের অন্যান্য কর্মকর্তাদের চেয়ে উঁচু পদ দিয়ে সম্মানিত করলেন।
2
রাজবাড়ীর দরজায় থাকা কর্মচারীরা হাঁটু পেতে হামানকে সম্মান দেখাত, কারণ বাদশাহ্ তার সম্বন্ধে সেই রকমই হুকুম দিয়েছিলেন। কিন্তু মর্দখয় হাঁটুও পাততেন না কিংবা তাকে সম্মানও দেখাতেন না।
3
এতে রাজবাড়ীর দরজার কর্মচারীরা মর্দখয়কে বলল, “বাদশাহ্র হুকুম তুমি অমান্য কর কেন?”
4
দিনের পর দিন তারা তাঁকে বললেও তিনি তা মানতে রাজী হলেন না। কাজেই তারা হামানকে সেই কথা জানাল। তারা দেখতে চাইল মর্দখয়ের এই ব্যবহার গ্রাহ্য করা হবে কি না, কারণ তিনি যে একজন ইহুদী সেই কথা তিনি তাদের বলেছিলেন।
5
মর্দখয় হাঁটুও পাতেন না এবং তাকে সম্মানও দেখান না জানতে পেরে হামান খুব রেগে গেল।
6
কিন্তু মর্দখয়ের জাতি সম্বন্ধে জানতে পেরে কেবল মর্দখয়কে হত্যা করা একটা সামান্য বিষয় বলে সে মনে করল। এর বদলে সে একটা উপায় খুঁজতে লাগল যাতে জারেক্সেসের গোটা রাজ্যের মধ্য থেকে মর্দখয়ের লোকদের, অর্থাৎ ইহুদীদের ধ্বংস করে ফেলতে পারে।
7
বাদশাহ্ জারেক্সেসের রাজত্বের বারো বছরের প্রথম মাসে, অর্থাৎ নীষণ মাসে একটা দিন ও মাস বেছে নেবার জন্য লোকেরা হামানের সামনে পূর, অর্থাৎ গুলিবাঁট করতে লাগল। তাতে বারো মাসের, অর্থাৎ অদর মাসের বেলায় গুলিবাঁটে উঠল।
8
হামান তখন বাদশাহ্ জারেক্সেসকে বলল, “আপনার রাজ্যের সমস্ত বিভাগের বিভিন্ন জাতির মধ্যে একটা জাতি ছড়িয়ে রয়েছে। অন্য সব জাতি থেকে তাদের নিয়ম-কানুন আলাদা এবং তারা বাদশাহ্র আইন মানে না। কাজেই তাদের বাঁচতে দেওয়া বাদশাহ্র পক্ষে ভাল হবে না।
9
বাদশাহ্র যদি ভাল মনে হয় তবে তাদের ধ্বংস করে ফেলবার জন্য একটা হুকুম জারি করা হোক। তাতে রাজ-ভাণ্ডারে রাখবার জন্য বাদশাহ্র কাজ পরিচালনাকারীদের হাতে আমি তিনশো নব্বই টন রূপা দেব।”
10
বাদশাহ্ তখন নিজের আংগুল থেকে স্বাক্ষর দেবার আংটি খুলে নিয়ে ইহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামানকে দিলেন।
11
বাদশাহ্ হামানকে বললেন, “টাকাও তোমার আর লোকেরাও তোমার; কাজেই সেই টাকা ও লোকদের নিয়ে তোমার যা ভাল মনে হয় তা-ই কর।”
12
তারপর প্রথম মাসের তেরো দিনের দিন বাদশাহ্র লেখকদের ডাকা হল। তারা প্রত্যেকটি বিভাগের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা অনুসারে হামানের সমস্ত হুকুম বিভিন্ন প্রদেশের ও বিভাগের শাসনকর্তাদের এবং বিভিন্ন জাতির নেতাদের কাছে লিখে জানাল। সেগুলো বাদশাহ্ জারেক্সেসের নামে লেখা হল এবং বাদশাহ্র নিজের আংটি দিয়ে সীলমোহর করা হল।
13
বাদশাহ্র সমস্ত বিভাগগুলোতে সংবাদ বাহকদের দিয়ে চিঠি পাঠানো হল। সেই চিঠিতে হুকুম দেওয়া হল যেন অদর নামে বারো মাসের তেরো দিনের দিন ইহুদীদের সমস্ত ছেলে-বুড়ো-শিশু-স্ত্রীলোককে, অর্থাৎ সবাইকে ধ্বংস করা হয়, অর্থাৎ হত্যা করা হয়, অর্থাৎ একেবারে শেষ করে দেওয়া হয়। এছাড়া তাদের জিনিসপত্র যেন লুট করা হয়।
14
আইন হিসাবে সেই হুকুমের নকল প্রত্যেকটি বিভাগে পাঠিয়ে সমস্ত জাতির লোকদের জানানো হল যাতে সেই দিনের জন্য তারা প্রস্তুত হয়।
15
বাদশাহ্র হুকুম পেয়ে সংবাদ বাহকেরা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং সুসার কেল্লায়ও সেই হুকুম প্রচার করা হল। তারপর বাদশাহ্ ও হামান আংগুর-রস খেতে বসলেন আর এদিকে সুসা শহরের মধ্যে হৈ চৈ পড়ে গেল।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10